LATEST UPDATE

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

বিদেশে পড়তে যাওয়ার আগে যা করবেন!


উচ্চশিক্ষার জন্য ভিনদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার ইচ্ছা অনেকেরই থাকে। কিন্তু সঠিক পরিকল্পনা আর প্রস্তুতিকৌশল না জানার কারণে সুযোগ হারান অনেকেই। তাই বিদেশে পড়তে যাওয়ার পূর্বপ্রস্তুতি নিয়ে এই ফিচার।
১. পড়ার বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন
বিদেশে পড়ার আগ্রহ থাকলে এসএসসি/ও-লেভেল পরীক্ষার পর থেকেই নিজেকে প্রস্তুত করা উচিত। সে ক্ষেত্রে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে, কোন বিষয়ে পড়তে আগ্রহী, তা ঠিক করে নেওয়া জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে ভর্তিসংক্রান্ত সব তথ্য সহজ ভাষায় লেখা থাকে। তাই ইন্টারনেটের মাধ্যমে পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ধারণ করে ফেলা গুরুত্বপূর্ণ কাজ।
২. যোগ্যতা প্রমাণের কিছু পরীক্ষা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার জন্য যোগ্যতা যাচাইয়ের কিছু পরীক্ষায় অংশ নিন। এর মধ্যে যেমন রয়েছে জিআরই, জিম্যাট বা ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য টোফেল বা আইইএলটিএস। জিআরই বা জিম্যাটে ভালো করলে ভর্তি বা ভর্তির সঙ্গে স্কলারশিপ পেতে সুবিধা হয়। স্নাতক পর্যায়ে বিদেশে পড়তে যাওয়ার জন্য যাদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র বা কানাডা, স্যাট তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রধানত, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আইইএলটিএস অপরিহার্য ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে উত্তর আমেরিকা, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও এ পরীক্ষার স্কোর চাইছে। ইউরোপের বেশির ভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলো আইইএলটিএস চায়।
৩. পরীক্ষার প্রস্তুতি
স্যাট পরীক্ষায় গণিত, ক্রিটিক্যাল রিডিং ও রাইটিং বিভাগে পরীক্ষা দিতে হয়। স্যাটে গণিত একটু সহজ হলেও ইংরেজির অংশ কিছুটা কঠিন। ইংরেজিতে ভালো করতে নিয়মিত ইংরেজি অনুশীলন, প্রচুর শব্দ শেখা আর ইংরেজি বই পড়তে হবে। পরীক্ষার নিবন্ধনের জন্য স্যাটের অফিশিয়াল সাইটে নাম নিবন্ধন করে ক্রেডিট কার্ডের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যায়।
টোফেলের সব তথ্য অনলাইনেই পাওয়া যায়। প্রতি মাসেই টোফেল পরীক্ষা দেওয়া যায়। এ পরীক্ষায় চারটি ভাগ আছে: রিডিং, রাইটিং, লিসেনিং ও স্পিকিং।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপির আয়োজনে আইইএলটিএস পরীক্ষা দেওয়া যায়। প্রতি মাসে সাধারণত তিনবার পরীক্ষা নেওয়া হয়। ওয়েবসাইটে অথবা ফোন করে পরীক্ষার তারিখ জেনে নিতে পারেন। দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
৪. কোন সেশনে আবেদন করবেন
কোন সময়টায় ভর্তির জন্য আবেদন করবেন, সে বিষয়টিও গুরুত্বপূর্ণ। অধিকাংশ দেশে ফল সেশন শুরু হয় আগস্ট-সেপ্টেম্বর মাসে। এই সময়ই বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করে। আবার এই সেশনেই শিক্ষাবৃত্তি বা অর্থায়নের সুযোগও পাওয়া যায় বেশি। আর অন্যটা হলো গ্রীষ্মকালীন সেশন। এ সময় স্থানীয় শিক্ষার্থীদের বেশি সুযোগ দেয় বিশ্ববিদ্যালয়গুলো।
৫. আবেদনের জন্য কাগজপত্র তৈরি
স্কুল/কলেজ থেকে প্রশংসাপত্র, সনদ ও নম্বরপত্র তুলতে হবে। অল্প কথায় নিজেকে নিয়ে একটি নিবন্ধ লিখতে হবে। আপনার লেখা নিবন্ধ পড়ে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বোঝে যে আপনি মানুষ হিসেবে কেমন। আপনার যদি ছবি আঁকতে, ফুটবল বা ক্রিকেট খেলতে ভালো লাগে, সেটাও নিবন্ধে লিখবেন। সামাজিক কাজে অংশগ্রহণ, বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয়গুলো দারুণ গুরুত্ব দেয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে হয়। এমআইটির জন্য MyMit (https://my.mit.edu/uaweb/login.htm)–এ একটা অ্যাকাউন্ট খুলতে হয় আর যুক্তরাষ্ট্রের বাকি সব বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাকাউন্ট খুলতে হয় এই ঠিকানায়: Common Application (www.commonapp.org/Login)। কেমব্রিজ, অক্সফোর্ডসহ ইংল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য (www.ucas.comকরতে হয় আলাদা আলাদা আবেদন।


সূত্রঃ প্রথম আলো

তানজীবের নতুন গান ‘কসম’


‘মিথ্যা শিখালি’ গানটির মাধ্যমে সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন নতুন প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার। ঈদ উপলক্ষে নতুন আরেকটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি। তাঁর এবারের গান ‘কসম’। ফয়সাল রাব্বিকীনের লেখা এই গানের সুরও করেছেন তানজীব। আর সংগীতায়োজন করেছেন বিবেক।
‘একবার কাছে আয় তোর রূপেরও কসম, আরে মন দেখে যা তোর অন্তরের কসম’—এমন কথার গানটিতে প্রেমিকার রূপ–সৌন্দর্যের কসম নিয়ে কথা বললেন তানজীব। ঈগল মিউজিকের ব্যানারে গতকাল বৃহস্পতিবার প্রকাশ হয়েছে তানজীবের এই নতুন গান।
‘কসম’ এরই মধ্যে জিপি মিউজিকে এক্সক্লুসিভ গান হিসেবে শোনা যাচ্ছে। দু-এক দিনের মধ্যেই ঈগল মিউজিক গানটি প্রকাশ করবে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
তানজীব বলেন, ‘দারুণ একটি ভাবনা নিয়ে গানটি করেছি। এমন ভাবনার একটি গান করার পরিকল্পনা আগে থেকেই ছিল। কিন্তু সময়–সুযোগ হয়ে উঠছিল না। সবকিছু মিলিয়ে বলতে চাই, ভিন্নধর্মী একটি গান হয়েছে। যাঁরাই শুনেছেন, প্রশংসা করেছেন। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।’
প্রসঙ্গত, গত রোজার তানজীবের গাওয়া ‘হৃদমোহিনী’ নামের একটি অ্যালবাম প্রকাশিত হয়। এর আগে তানজীবের গাওয়া ‘মেঘমিলন’ ও ‘দিল আমার’ শিরোনামের দুটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। শিল্পী বলেছেন, শিগগিরই ‘কসম’ গানটি ভিডিও আকারে প্রকাশ পাবে।

"মানি ইজ প্রবলেম" নামের ছয় পর্বের একটি ধারাবাহিক নাটক নিয়ে আসছেন মাসুদ সেজান!


বেশি টাকাও কখনো কখনো সমস্যা হয়ে যায়। এই সমস্যাটাই দেখানো হবে ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। নাম ‘মানি ইজ প্রবলেম’।
এটি নির্মাণ করেছেন মাসুদ সেজান। রচনাও তাঁরই।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘কোটিপতি বাবার মৃত্যুর পর ছেলে হুট করে দার্শনিক হয়ে যায়। তার মনে হয়, এক জীবনে এত টাকার কোনো দরকার নেই। এ কারণে ছেলেটি নানান মাধ্যমে টাকা বিলানো শুরু করে। এ নিয়েই ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। টাকা বিলানো বন্ধ করতে প্রেমিকার আর তার ভাই মিলে ঘটায় নানা ধরনের কাণ্ড।’
নাটকটি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তিশা, এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, মিশু সাব্বির, রিফাত চৌধুরী, মুনিয়া ইসলাম, হায়দার মিথুন প্রমুখ। এটি প্রচারিত হবে ঈদের দিন থেকে প্রতিদিন রাত রাত ৯টা ৪০ মিনিটে আরটিভিতে।

গত দুই বছরের পরিসংখ্যানে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে বাংলাদেশ!


ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বার মুখোমুখি হয়ে বাংলাদেশে জিতেছে মাত্র তিনটি ম্যাচ। তবে গত দুই বছরের পরিসংখ্যানে ইংল্যান্ডের চেয়ে ঢের এগিয়ে মাশরাফিরা। শুধু ইংলিশরাই নয়, বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজও।
২০১৪ সালের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৩৬ ওয়ানডে। এর মধ্যে ১৮ জয়, ১৭ পরাজয়। জয়-পরাজয়ের অনুপাত ১.০৬। বাংলাদেশের ব্যাটিং গড় ৩১.৪৭, রান রেট ৫.৩১। বোলিং গড় ২৮.৮৪, ইকোনমি ৫.০৮। এই সময়ে ইংল্যান্ড ৬৬ ম্যাচের ৩০টি জিতেছে, হার ৩৩। জয়-পরাজয়ের অনুপাত ০.৯১। ইংলিশদের ব্যাটিং গড় ৩৩.৯৬, রান রেট ৫.৭৩। বোলিং গড় ৩৪.৪২ আর ইকোনমি ৫.৫৯।
এই পরিসংখ্যানে বাংলাদেশের ওপরে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও শ্রীলঙ্কা। সবার ওপরে থাকা অস্ট্রেলিয়া ৫৭ ম্যাচের ৪১টিতে জিতেছে, হার ১৪। স্মিথদের জয়-পরাজয়ের অনুপাত ২.৯৩।
ওয়ানডেতে ঘরের মাঠে গত দেড় বছরে বাংলাদেশ দুর্দান্ত সফল এক দল। ২০১৪ সালের নভেম্বর থেকে দেশের মাটিতে একটি ওয়ানডে সিরিজও হারেনি মাশরাফির দল। ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সাফল্যও আশাবাদী করতে পারে বাংলাদেশকে। ওয়ানডেতে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হয়ে দুবারই হেরেছে ইংলিশরা। সর্বশেষ চার সাক্ষাতে ৩-১ ব্যবধানে এগিয়ে মাশরাফি-সাকিবরা।
পরিসংখ্যান তো আছেই, ২৫ সেপ্টেম্বর থেকে শুরু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারলে টগবগে আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে নামতে পারবে বাংলাদেশ।
  জানুয়ারি ২০১৪ থেকে শুরু করে দলগুলোর পারফরম্যান্স

 দল   ওয়ানডে  জয়  পরাজয়  জয়-পরাজয়ের অনুপাত
 অস্ট্রেলিয়া  ৫৭  ৪১  ১৪  ২.৯৩
 নিউজিল্যান্ড  ৫৫  ৩৫  ১৬  ২.১৯
 দক্ষিণ আফ্রিকা  ৫৪  ৩২  ২০  ১.৬০
 ভারত  ৫৫  ৩১  ২১  ১.৪৮
 শ্রীলঙ্কা  ৭১  ৩৫  ৩২  ১.০৯
বাংলাদেশ   ৩৬  ১৮  ১৭  ১.০৬
 ইংল্যান্ড  ৬৬  ৩০  ৩৩  ০.৯১
 আফগানিস্তান  ৪০  ১৮  ২১  ০.৮৬
 পাকিস্তান  ৫১  ২০  ৩০  ০.৬৭
 ওয়েস্ট ইন্ডিজ  ৩৫  ১৪  ২১  ০.৬৭
 জিম্বাবুয়ে  ৫৩  ১২  ৪০  ০.৩০


তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো।

নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গের একটি পোস্ট মুছে দিয়ে বিতর্ক উসকে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক!


নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গের একটি পোস্ট মুছে দিয়ে বিতর্ক উসকে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। প্রধানমন্ত্রী সলবার্গ ভিয়েতনাম যুদ্ধের একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়েছিলেন। নগ্নতার অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষ ওই ছবি মুছে দেয়।
যুদ্ধ-বাস্তবতার অনন্য উদাহরণ ওই ছবিটি মুছে দেওয়ায় ফেসবুক কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে। পুলিৎ​জার পুরস্কার পাওয়া ওই ছবিটি ভিয়েতনাম যুদ্ধের। যুদ্ধের সময় নাপলাম হামলা থেকে বাঁচতে পালাচ্ছিল নয় বছরের একটি মেয়েশিশু। বলা হয়, পরনের কাপড়ে আগুন ধরে যাওয়ায় প্রাণ বাঁচাতে কাপড় ফেলে দিয়ে খালি গায়ে দৌড়াচ্ছিল সে। সেই ছবি ফেসবুকে দিয়েছিলেন লেখক টম এগল্যান্ড। নগ্নতার অভিযোগ তুলে সেই ছবি সরিয়ে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে দেশটির দৈনিক আফটেনপোস্টেন। ওই প্রতিবেদনের সঙ্গে সেই ছবিটি যুক্ত করা হয়, যা ফেসবুকেও দেওয়া হয়। ফেসবুক কর্তৃপক্ষ সেই পত্রিকাকে ছবিটি সরিয়ে নিতে চাপ দেয়। শুধু তাই নয়, ওই পত্রিকার প্রতিবেদকের অ্যাকাউন্টও স্থগিত করে।
ফেসবুকের এই পদক্ষেপে অসন্তোষ জানিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ বলেন, ফেসবুক ও অন্যান্য গণমাধ্যম নেতিবাচক ছবি প্রকাশ থেকে বিরত থাকে—এই সিদ্ধান্তের প্রশংসা করি আমি। কিন্তু এই ছবিটি মুছে ফেলার ক্ষেত্রে ফেসবুক ভুল সিদ্ধান্ত নিয়েছে।
সমালোচকেরা বলছেন, এই ছবি মুছে ফেলা ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ‘ক্ষমতার অপব্যবহার’। তবে ফেসবুক বলছে, সাংস্কৃতিক কারণেই তারা নগ্নতা নিয়ন্ত্রণ করে থাকে।
সূত্র: গার্ডিয়ান, এএফপি ও বিবিসি।

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

ঈদের ছুটি শুরুর প্রথম দিন শুক্রবার (০৯ সেপ্টেম্বর) ভোর থেকেই চলছে মানুষের বাড়ি যাওয়ার ছুটাছুটি। প্ল্যাটফর্ম ভর্তি, ট্রেন বোঝাই!


ঈদের বাড়ি যাত্রায় এমন ঝুঁকির মুখে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ছে রংপুর এক্সপ্রেস। ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছর রেলে যে ভিড় হয় তার ব্যতিক্রম হচ্ছে না এবারও। যাত্রী ভিড়ে ভরপুর কমলাপুর রেলওয়ে স্টেশন। 
রংপুর এক্সপ্রেস ছাড়বে সকাল ৯টায়। কিন্তু তার আধঘণ্টা আগে ট্রেনে যাত্রীবোঝাই। ভেতরে ঠাসা যাত্রী। তিল ধারণের ঠাঁই নেই। চলছে ধাক্কাধাক্কি। ট্রেনের ছাদে অবস্থান নিয়েছেন কয়েক’শ যাত্রী।
ঈদের বাড়ি যাত্রায় এমন ঝুঁকির মুখে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ছে রংপুর এক্সপ্রেস। ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছর রেলে যে ভিড় হয় তার ব্যতিক্রম হচ্ছে না এবারও। যাত্রী ভিড়ে ভরপুর কমলাপুর রেলওয়ে স্টেশন।
ঈদের ছুটি শুরুর প্রথম দিন শুক্রবার (০৯ সেপ্টেম্বর) ভোর থেকেই চলছে মানুষের বাড়ি যাওয়ার ছুটাছুটি।  সকাল থেকে যে’কটি ট্রেন ছেড়ে গেছে এর একটিতেও তিল ধারণের ঠাঁই নেই।
ভেঙে পড়েছে ট্রেনের শিডউলও। ৬‍ নম্বর প্লাটফর্ম থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ছাড়ার কথা ৮টা ৩০ মিনিটে। কিন্তু নির্ধারিত সময়ে ছাড়ছে না ট্রেনটি।
দেওয়ানগঞ্জগামী ঈদ স্পেশাল ২ নম্বর প্লাটফর্ম থেকে পৌনে ৯টায় ছাড়ার কথা থাকলেও ছাড়েনি নির্ধারিত সময়ে।
তিতাস কমিউটার ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাউড়ার উদ্দেশ্যে সাড়ে ৯ টায় ছেড়ে যাবার কথা। তারাকান্দির উদ্দেশ্যে ৩ নম্বর প্লাটফর্ম থেকে অগ্নিবীণা এক্সপ্রেস ছেড়ে যাবার কথা।
এছাড়া প্ল্যাটফর্মে এখনও আসেনি একতা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, রাজশাহী এক্সপ্রেস ও ইশা খা এক্সপ্রেস ট্রেন।
এসব ট্রেনের যাত্রীরা ট্রেন ছাড়ার অনেক আগেই স্টেশনে এসে অপেক্ষা করছেন। স্ত্রী সন্তান নিয়ে এসে অনেকেই প্লাটফমে দাঁড়িয়ে রয়েছেন। ঠিকমতো বসার আসন পাচ্ছেন না তারা।
অপেক্ষমান ট্রেন যাত্রীরা জানান, ছুটির দিন হওয়ায় ট্রেন ছাড়ার সময়ের অনেক আগেই পৌঁছেছেন স্টেশনে।

স্টেশন সূত্র জানায়, সময় কাছাকাছি এসে গেলেও প্লাটফর্মে আসতে পারছেনা ট্রেনগুলো। অপেক্ষমান যাত্রী ভিড়ে প্লাটফর্মে বসার আর কোনো খালি জায়গা না থাকায় অনেকেই মেঝেতে বসে পড়ছেন।

প্রতিদিন ৩১টি আন্তঃনগরসহ ৬৯টি ট্রেন ঢাকা থেকে প্রায় অর্ধলাখ লোক নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলোর ভেতরে ও ছাদে ও নিচে দাঁড়িয়ে থাক মানুষ দেখে আরো ভিড় বাড়তে পারে বলে ধারনা করেছে স্টেশন সূত্র।
এদিকে ৬ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলাচলও শুরু করেছে কমলাপুর স্টেশন থেকে। এবারের ঈদুল আজহায় নতুন কোচ নিয়ে চলছে সিলেট রুটের পারাবত এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ রুটের তিস্তা এক্সপ্রেস এবং দিনাজপুর রুটের ব্রডগেজ একতা ও দ্রুতযান এক্সপ্রেস। গতকাল বৃহস্পতিবার চালু হয়েছে নতুন আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস।

জেনে নিন বাংলাদেশ ক্রিকেটের জার্সির নাম্বারের পেছনের রহস্য!


ক্রিকেটে জার্সির প্রচলন খুব বেশি দিনের নয়। আন্তর্জাতিক ক্রিকেটে জার্সি নম্বর ব্যবহারের রীতি চালুই হয়েছে নব্বই দশকের শেষ দিকে। বড় কোনো টুর্নামেন্টে জার্সি নম্বর ব্যবহারের প্রথম উদাহরণ ১৯৯৯ বিশ্বকাপ।
ফুটবলারদের জার্সি নম্বর বুঝিয়ে দেয়, কে কোন পজিশনের খেলোয়াড়। ক্রিকেটে অবশ্য এমন কিছু বোঝার উপায় নেই। এখানে জার্সি নম্বরের অন্য তাৎপর্য, যা একসময় নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের সমার্থক হয়ে যায়। বাংলাদেশে ‘২’ নম্বর জার্সি বললেই যেমন চোখে ভেসে ওঠেন মাশরাফি বিন মুর্তজা। আর সাকিব আল হাসান তো নিজের নামের ব্র্যান্ডটি দাঁড় করিয়েছেন ‘৭৫’ নামেই।
নিশ্চয়ই এমন প্রশ্ন বুদ্বুদ করেছে মনে, মাশরাফি-সাকিবদের জার্সি নম্বরের রহস্যটা কী? কেউ নম্বর নিয়েছেন নিজের পছন্দে। আবার বিসিবি থেকে দেওয়া নম্বরটাই ভালোবেসে ফেলেছেন কেউ কেউ। মাশরাফি শুরুতে পেয়েছিলেন ‘২০’ নম্বর। পরে ফেলে দিয়েছেন শেষের শূন্যটা। এখন ‘২’ শুধু সংখ্যাই নয়; অনেকের কাছে তা ভীষণ প্রেরণাদায়ী।
মাশরাফিকে দেখেই তাসকিন আহমেদ নিয়েছেন ‘৩’ আর আল আমিন ‘৪’। ‘আমার জন্মতারিখ ৩ এপ্রিল। এটির সঙ্গে মিলিয়েই জার্সি নম্বর ৩। আরও একটি কারণ আছে, মাশরাফি ভাইকে আমি “গুরু” মানি। গুরুর পরেই তো শিষ্য থাকে! এ কারণে ২-এর পর আসবে ৩’—যুক্তিটা বেশ দিয়েছেন তাসকিন। আল আমিনের যুক্তিটাও কম সরেস নয়, ‘ঘরোয়া ক্রিকেটে খেলতাম ১৯ পরে। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর দেখি, এই নম্বর আরেকজনের আছে। মাশরাফি ভাই আমার আদর্শ। তাঁর ২ নম্বর আমার ভীষণ প্রিয়। ২ আর ২ গুণ করলে কী হয়? বোঝা গেল আমারটা কেন ৪?’
সাকিবের বিখ্যাত হয়ে যাওয়া ‘৭৫’ নম্বরের অবশ্য তেমন রহস্য নেই। এক সাক্ষাৎকারে বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘যখন জার্সিটা দেওয়া হয়, তেমন কোনো বিশেষ কারণ ছিল না। কিন্তু এখন তো এটা স্পেশাল। বোর্ড থেকে দিয়েছিল। এখন চাইলে পরিবর্তন করা যায়, কিন্তু করি না।’ তামিম শুরুতে ‘২৯’ পরতেন। পরে সেটি বদলে নেন ‘২৮’। বদলের কারণ বললেন বাঁহাতি ওপেনার, ‘সব সময়ই ২৮ নিতে চাইতাম। যখন জাতীয় দলে ঢুকি, তখন এই নম্বরটা আরেকজনের ছিল। অনেক বছর তাই আমার জার্সি ২৯ ছিল। পরে জিজ্ঞেস করি, ২৮ পাওয়া যাবে কি না। তখন পেয়ে যাই।’
মুশফিকুর রহিমের আবার ‘৯’-এর প্রতি ভীষণ দুর্বলতা। তাঁর আদর্শ ব্রায়ান লারা এই নম্বরটাই ব্যবহার করতেন। কিন্তু ‘৯’ না হয়ে কেন মুশফিকের জার্সি হলো ‘১৫’? বাংলাদেশ টেস্ট অধিনায়কের উত্তর, ‘বোর্ড থেকে ১৫ দিয়েছে, সেটাই রেখে দিয়েছি। লারার “৯” আমার ভীষণ পছন্দ ছিল। কিন্তু তখন ওটা আশরাফুল ভাই পরতেন। আমি অবশ্য কিছুদিনের জন্য ৯ নম্বর পরেছি। পরে আবার ১৫ নম্বরে ফিরে গেছি।’
মুশফিকের কাছে ‘১৫’ যেমনই হোক, ইমরুল কায়েস-শুভাগত হোমের খুব ইচ্ছে ছিল নম্বরটা পাওয়ার। ‘জাতীয় দলে আসার আগে প্রিয় নম্বর ছিল ১৫। কিন্তু মুশফিকের সেটি থাকায় উল্টে “৫১” নিয়েছি’—বলছিলেন শুভাগত। ইমরুল আগে ‘৬২’ ব্যবহার করতেন। পরে যে ‘৪৫’ নিয়েছেন সেটির পেছনে আছে ১৫-এর প্রভাব, ‘গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজ থেকে ৪৫ ব্যবহার করছি। সিরিজটা আমার দারুণ গেছে। মনে হয়েছে ৫ আমার জন্য সৌভাগ্যের নম্বর। যদি পেতাম ১৫-ই নিতাম। কিন্তু ওটা তো মুশফিকের। ৫ সংখ্যাটার প্রতি ভালো লাগা থেকেই ৪৫ নিয়েছি। ৫ তো থাকল।’
পছন্দের জার্সি পাননি মাহমুদউল্লাহও। প্রিয় খেলোয়াড় অ্যান্ড্রু সাইমন্ডসের ‘৩৯’ তাঁর বেশি ভালো লাগত। কিন্তু পরে ‘৩০’-এর সঙ্গে কীভাবে যেন মাহমুদউল্লাহর বন্ধনটা দৃঢ় হয়ে গেল, ‘আমি চাইনি, জানিও না, ৩০ নম্বর পেলাম। এই জার্সিতে অনেক সাফল্য পেয়েছি। নম্বরটা তাই ভীষণ ভালো লেগে গেছে।’
বিকেএসপিতে পড়ার সময় সৌম্য সরকারের রোল নম্বর ছিল ৪৫৯। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ভালোবাসা থেকেই বাঁহাতি ওপেনারের জার্সি নম্বর ৫৯। অবশ্য এ জন্য তাঁকে ‘৪’ ফেলে দিতে হয়েছে। নিজেকে ‘নম্বর ওয়ান’ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই কি ‘১’ নিয়েছেন সাব্বির রহমান? একগাল হাসলেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান, ‘নাম্বার ওয়ান হতে হবে, এমন ভাবনায় ‘১’ নেওয়া নয়। তবে এখন ভাবনায় ঢুকে গেছে, ভবিষ্যতে এক নম্বরই হতে হবে। এটা আমার সৌভাগ্যের জার্সি। এর আগে ৯৯ ও ৬৫ নম্বর পরেছি। তবে ১ নম্বরই বেশি মানিয়ে গেছে।’
নাসির হোসেন মানেই মজার কিছু। তাঁর জার্সি নম্বরেও সেটির প্রতিফলন—৬৯! নাসির জার্সিরহস্য উন্মোচন করলেন এভাবে, ‘৬৯ দেখতে সুন্দর লাগে। তবে আমার পছন্দ ছিল “০০”। হার্শেল গিবস পরত দেখে আমি আর এটা নিইনি। ৬৯ মনে হয় না কেউ পরেছে। আমার অন্তত চোখে পড়েনি।’ বাংলাদেশ দলের ৬৬তম টেস্ট খেলোয়াড় এনামুল হক। সব সংস্করণেই তাঁর জার্সি নম্বর তাই ৬৬।
মুস্তাফিজুর রহমানের ‘৯০’, আরাফাত সানির ‘৬’, মুমিনুল হকের ‘৬৮’, রুবেল হোসেনের ‘৩৪’ নম্বরের অবশ্য বিশেষ কোনো গল্প নেই। বিসিবি থেকে দেওয়া সংখ্যাটাই আপন করে নিয়েছেন তাঁরা।

মহাসড়কে গাড়ি নিয়ে উল্টোপথে চললেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের!


এমপি-মন্ত্রী, ভিআইপি যেই হোক না কেন মহাসড়কে গাড়ি নিয়ে উল্টোপথে চললেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন চন্দ্রা-নবীনগর সড়কে আন্ডারপাসের উদ্ধোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা রাস্তা-ঘাটে শৃঙ্খলার অভাব। কারও ধৈর্য নেই। উল্টো পাশ দিয়ে গাড়ি নিয়ে চলার কারণে মহাসড়কে যানজট আরও বেশি হয়। এবার ঈদে ঘরমুখী মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করতে পারবো- এমন আশ্বাস দিচ্ছি না। তবে তাদের যাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা করবো।
এবার ঈদে যানজট নিরসনে মহাসড়কে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করতে আনসার, স্কাউট ও কমিউনিটি পুলিশ রয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, আসন্ন ঈদুল আজহা আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ সড়কের পাশে কোরবানির পশুর হাট বসে। এছাড়া মহাসড়ক দিয়ে ফিটনেসবিহীন পশুবাহী ট্রাক চলাচল করে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ কারণে এবার হাইওয়ের পাশে পশুর হাট যেন না বসে তার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, আন্ডারপাস নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ২১৭ টাকা। এর দৈর্ঘ্য ৩৪ মিটার ও প্রস্থ ৩.৫ মিটার। এর নির্মাণ কাজ শুরু হয় ২৬ জানুয়ারি ২০১৬। আন্ডরপাসটি দিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও গার্মেন্টস শ্রমিকসহ সবাই নিরাপদে চলাচল করতে পারবে।

এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবউদ্দীন খান, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিটিসেল গ্রাহকদের অপারেটর বদলের পরামর্শ দিয়ে বিটিআরসির দুটি বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাই কোর্ট!

দেনার দায়ে বন্ধের কাছাকাছি চলে যাওয়া বেসরকারি মোবাইল ফোন অপারেটর  সিটিসেল।

সিটিসেলের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।

আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। বিটিআরসির পক্ষে ছিলেন খোন্দকার রেজা-ই রাকিব, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।
সিটিসেলের গ্রাহকদের অপরারেট পরিবর্তনের পরামর্শ দিয়ে গত ৩১ জুলাই ও ১৭ অগাস্ট ওই দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি।
মোস্তাফিজুর রহমান খান বলেন, আদালত বিজ্ঞপ্তি দুটি স্থগিত করে রুল দিয়েছে। ওই দুই বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা রুলে জানতে চাওয়া হয়েছে।
এই আইনজীবী বলেন, আদালতে তারা দুটি যুক্তি তুলে ধরেছেন।
“টেলিকমিউনিকেশন আইন অনুসারে বিটিআরসি এ ধরনের গণবিজ্ঞপ্তি দিতে পারে না। তাদের সে এখতিয়ার নেই। 
“আমরা রিটের ‍যুক্তিতে বলেছি, আমাদের লাইসেন্স এখনো আছে। লাইসেন্স নিয়ে কার্যক্রম চালানো একটি মোবাইল ফোন অপারেটরের গ্রাহকদের অপারেটর পরিবর্তনের কথা বলে তারা কীভাবে এ ধরনের বিজ্ঞপ্তি দিতে পারে?”
দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের গ্রাহক সংখ্যা কমতে কমতে এখন দুই লাখের চেয়ে কম। টু-জি তরঙ্গ ফি, বার্ষিক লাইসেন্স ফি, বার্ষিক তরঙ্গ ফি, রেভিনিউ শেয়ারিংসহ বিভিন্ন খাতে তাদের কাছে সরকারের পাওনা দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।
নানাভাবে চেষ্টা করেও পাওনা আদায় করতে না পেরে গত ১৬ অগাস্ট সিটিসেলের লাইসেন্স বাতিলের ‘নীতিগত সিদ্ধান্ত’ নেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
তার আগে সিটিসেল গ্রাহকদের বিকল্প সেবা বা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে পত্রিকায় ওই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। এর বিরুদ্ধে সিটিসেল রিট আবেদন করায় বৃহস্পতিবার ওই বিজ্ঞপ্তি স্থগিতের আদেশ এল। 
সিটিসেলের তরঙ্গ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে ১৭ অগাস্ট বিটিআরসির পক্ষ থেকে একটি নোটিস পাঠানো হয়। জবাব দেওয়ার জন্য দেওয়া হয় এক মাস সময়।
ওই নোটিস চ‌্যালেঞ্জ করে সিটিসেল হাই কোর্টে গেলে ওই নোটিসের মেয়াদ পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেয় আদালত। 
বিটিআরসি হাই কোর্টের ওই নির্দেশনার বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সিটিসেলকে সরকারের বকেয়া শোধ করার শর্তে দুই মাস সময় দেওয়া হয়।

বরাবরের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়।

ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে বলে বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় ঈদগাহে ঈদের জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে থাকবেন একই মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল পৌনে ১১টায় হবে।
সুষ্ঠুভাবে ঈদুল আজহার নামায আদায় ও মুসল্লির সুবিধায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে কোরবানির ঈদ হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় এই ঈদে পশু কোরবানি দেন মুসলিমরা।

'রক অন ২' এর টিজার প্রকাশিত!!

রক অন ২ এর টিজার প্রকাশিত হয়েছে।
ছবিটি  বন্ধুত্ব, প্রেম, সাফল্য, বিচ্ছেদ, পুনর্মিলন এবং তাদের মধ্যে সবকিছু নিয়ে রচিত হয়েছে নতুন কিছু।


যদিও ফারহান, অর্জুন রামপাল, পুরাব কোহলি ও প্রাচী দেশাই ছবিতে তাদের ভূমিকা পালন করবে, 

দেখার বিষয় এটা কি শ্রদ্ধা কাপুর আকর্ষণীয় করে টেবিলে আনতে পারে কি না!
চলচ্চিত্র নভেম্বর ১১ তারিখ বড় পর্দায় আঘাত হানবে বলে জানা গেছে.

দেখে নিন টিজার টি
 

আস্তে আস্তে বেরিয়ে আসছে প্রতিষ্ঠিত তারকাদের পর্দায় ভালো অবস্থানের জন্য অন্তরঙ্গ হওয়ার বিষয়টি!


কাস্টিং কাউচের সমস্যা নিয়ে মুখ খুলেছেন অনেকেই। আস্তে আস্তে বেরিয়ে আসছে প্রতিষ্ঠিত তারকাদের পর্দায় ভালো অবস্থানের জন্য পরিচালক বা সিনেমা সংশ্লিষ্ট প্রভাবশালী কারো সঙ্গে অন্তরঙ্গ হওয়ার বিষয়টিও। সেই তালিকায় এবার ভারতের কন্নড় সিনেমার এক নায়িকা।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা এম জৈন নামের ওই অভিনেত্রী জানিয়েছেন সেই দুঃসহ স্মৃতির কথা। পরিচালকের প্রস্তাবে রাজী না হওয়ায় পরপর তিনটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল তাকে। প্রযোজক তার সঙ্গে ‘প্যাকেজ ডিল’-এ যেতে চেয়েছিলেন। সে কারণেই পর পর তিনটি ছবির অফার ছাড়তে হয়েছিল। এ নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।
'গোলি সোডা' ছবি দিয়ে লাইমলাইটে এসেছেন প্রিয়াঙ্কা। কিন্তু তার আগেও তার কাছে অফার এসেছিল। শুধু অভিনয় নয়, বরং তার কাছে 'সেক্সুয়াল ফেভার' চাওয়া হয়েছিল বলেই অভিযোগ এই অভিনেত্রীর।
প্রিয়াঙ্কার কথায়, কন্নড় ইন্ডাস্ট্রিতে আমি লিড রোলের অফার পেয়েছিলাম। কিন্তু তার জন্য ডিরেক্টর এবং প্রোডিউসারের সঙ্গে কম্প্রোমাইজ করতে হত। যৌন সম্পর্কের প্রস্তাব এসেছিল।
তিনি বলেন, আসলে অনেকে ভেবেছিল মুম্বাই থেকে এসেছে মেয়েটা। তাই সফট টার্গেট। কোনও রোল পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে।
প্রিয়াঙ্কার ভাষায়, কিন্তু আমার কিছু নীতি আছে। যেটা আমি বাবা-মার কাছ থেকে শিখেছি। ফলে পর পর অফার ছেড়ে দিয়েছিলাম ভাল টিম পাওয়ার জন্য। আমি একা নই, অনেক মেয়েকেই কাজের জায়গায় এই সমস্যা ফেস করতে হয়।
তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে যারা নতুন তাদের এই সমস্যায় পরতে হয়। একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে আর কেউ কম্প্রোমাইজ করতে বলবেন না। মাত্র ১৮ বছরেই অনেক কঠিন সময় পেরিয়েছেন জানিয়েছেন প্রিয়াঙ্কা বলেন, তবে কোনও ভাবেই আপোষে রাজি নন তিনি। -আনন্দবাজার পত্রিকা

মমতাজের 'লোকাল বাস' গানটির ভিডিও রীতিমতো ঝড় তুলেছে ইউটিউবে!


ইউটিউবে আপলোডের পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই গানের ভিডিও দেখা হয়েছে ৭ লাখ ৭৫ হাজারেরও বেশি বার।

নাচ, গল্প, নাটকীয়তা ও র‌্যাপের চমৎকার সমন্বয়- সবই আছে মাত্র ৭ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে। 

'লোকাল বাস' শিরোনামের গানটির ভিডিও গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ২ সেপ্টেম্বর রাতে। এতে মমতাজের সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রীতম।

ইউটিউবে প্রকাশের পরপরই গানটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিশেষ করে ফেসবুকে শেয়ার হচ্ছে 'লোকাল বাস' এর ভিডিও।
 

ব্রাজিল ফরোয়ার্ড ডগলাস কস্তার বিশ্বাস ২০১৮ বিশ্বকাপ জয়ের সব সম্ভাবনাই তাঁর দেশের আছে


অলিম্পিক-সোনা বদলে দিয়েছে ব্রাজিলের মানসিকতা। বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসরে প্রথমবারের মতো ফুটবল-শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়েছে হারানো আত্মবিশ্বাসটাও। দলটি এখন বিশ্বাস করা শুরু করেছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ জিততে পারে তারা।
ব্রাজিল ফরোয়ার্ড ডগলাস কস্তার বিশ্বাস ২০১৮ বিশ্বকাপ জয়ের সব সম্ভাবনাই তাঁর দেশের আছে। নতুন কোচ তিতের অধীনে বিশ্বকাপ জিততেও পারে তারা।
দলে নেইমার, কুতিনহোদের মতো খেলোয়াড়েরাই এই বিশ্বাসে রসদ জোগাচ্ছে। জার্মান পত্রিকা আবেনজেইতাংকে কস্তা বলেন, ‘দলে নেইমার ও কুতিনহোদের মতো খেলোয়াড় আছে। আছে তিতের মতো কোচ। চ্যাম্পিয়ন হওয়ার মতো সবকিছুই আমাদের আছে। ব্রাজিলের হয়ে আমি ২০১৮ বিশ্বকাপ শিরোপার স্বাদ পেতেও পারি।’
ব্রাজিল সত্যিই গত কিছুদিন ধরে অসাধারণ খেলছে। তরুণ দলটার ওপর ভরসা রাখাই যায়। বিশ্বের করে অলিম্পিক আর ইকুয়েডর ধাঁধা যেভাবে মিলিয়ে দিল, এই ব্রাজিলের মানসিক শ​ক্তি বেশ ধারালো। কস্তাও বললেন, ‘আমরা নিজেদের ফিরে পেয়েছি।’
অলিম্পিকে অবশ্য চোটের কারণে খেলতে পারেননি কস্তা। যে কয়টি কারণে ব্রাজিল সত্যি সত্যি ২০১৮-তে কাঁপিয়ে দিতে পারে, তাঁর একটি কারণ হতে পারেন কস্তা নিজেই। যদিও বিশ্বকাপ এখন দূর হনুস্ত।

রোনালদিনহো অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায় ঘোষণা করছেন!


রাজপুত্রের মতো এসেছিলেন। রাজার মুকুট পরেছিলেন। কিন্তু শেষটা হলো কী বিবর্ণ! গত কয়েক বছর ধরে কোনোমতে নিজের ক্যারিয়ারটা টেনেটুনে নিয়ে চলা রোনালদিনহো অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায় ঘোষণা করছেন। বার্সেলোনার সাবেক এই জাদুকর এই মৌসুমের শেষে আর পেশাদার ফুটবলে খেলোয়াড় হিসেবে আর থাকবেন না। তবে নতুন ভূমিকায় শিগগিরই বার্সেলোনার হয়েই আবারও কাজ করতে দেখা যাবে তাঁকে।

উত্তর আমেরিকায় নিজেদের প্রচারণার কাজে রোনালদিনহোকে চাইছে বার্সা। এ খবর কদিন আগের। বিষয়টি পাকাপাকি হয়ে গেছে দেখেই হয়তো এবার ব্রাজিলের সাবেক এই তারকা নিজেও ক্যারিয়ারের ইতি টেনে দেওয়ার ঘোষণা দিলেন। তবে সেটি তাঁর সার্বক্ষণিক দায়িত্ব হবে না। রোনালদিনহো অখণ্ড অবসর পাবেন। সেটিও কাজে লাগাবেন জানালেন।

রোনালদিনহো বলেছেন, ‘আমি এখন বুড়ো হয়ে গেছি। ৩৬ বছর বয়স চলছে। এখন তো আর ২৬ বছর বয়সীদের মতো খেলতে পারি না। কীভাবে শেষটা টেনে দেওয়া যায় ভাবছি। আর এক বছরের মতো খেলার ইচ্ছা আছে।’

এরপর কী করবেন প্রশ্নে নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেছেন, ‘আমি সংগীত আর ফুটবলের দারুণ কিছু প্রকল্পে জড়িয়ে আছি। আপনারা তো জানেন, এই দুটিই আমার সব ভালোবাসা। করতে ভালো লাগে এমন নতুন যেকোনো কিছুই আমি করতে মুখিয়ে ছিলাম। দেখা যাক এ বছরে কী করতে পারি।’

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি


বাংলাদেশে আসন্ন ইংল্যান্ড সফরের সময় ঘনিয়ে আসছে। আর এরই মধ্যে ইংলিশ ক্রিকেটারদের নিজস্ব মতামত দেওয়ার জন্য আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সঙ্গে যারা সফরে যাবে না তাদের সতর্ক করে ‍দিয়ে বোর্ডটির পরিচালক ও সাবেক অধিনায় অ্যান্ড্রু স্ট্রস জানান, ঝুঁকিতে পড়তে পারে তারা।
নিরাপত্তার শঙ্কা প্রকাশ করে ইংলিশদের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলস দোটানায় ভুগছেন। তবে সরাসরি সফর করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন অলরাউন্ডার মঈন আলী, উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও পেসার ক্রিস জর্ডান। এছাড়া টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন অ্যালিস্টার কুক। তবে ধারণা করা হচ্ছে মরগান যদি সফর না করে তবে তিনি রঙ্গিন পোশাকের নেতৃত্বও হারাতে পারেন।
এদিকে স্ট্রস দলে থাকা সব ক্রিকেটারকেই বাংলাদেশ সফরে চান। গত শুক্রবার ও শনিবার সেন্ট্রাল কন্ট্রাক্টের ব্যাপারে সব ক্রিকেটারের সঙ্গে দেখা করেন তিনি। যেখানে আগামী ১৬ সেপ্টেম্বর দলটির বাংলাদেশ ও ভারত সফরে টেস্ট এবং বাংলাদেশ সফরে ওয়ানডের দল ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে স্ট্রস বলেন, ‘আমি এই পরিকল্পনায় ক্রিকেটারদের কোনো ধরনের চাপ দিতে চাই না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেউ যদি সফর না করতে চায় তবে অন্য একজনের কপাল খুলে যাবে। এটা হচ্ছে এমন, কেউ যদি ইনজুরিতে পড়ে তাহলে তার জায়গায় অন্যজন খেলে। আর সে যদি ভালো খেলে ফেলে তবে আগের জনের দলে ফেরার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই।’
এর আগে ২০০৮ সালে ইংল্যান্ডের ভারত সফরে মুম্বাই হামলা হলে দেশে ফেরত আসে ইংলিশরা। পরবর্তীতে সিরিজ সম্পন্ন করতে আবারও ভারতে যায় দলটি। সেই দলের ক্রিকেটার ছিলেন স্ট্রস। তাই তিনি সম্প্রতি মরগানের ব্যাপারেও সহানুভূতি দেখাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘আমি কি এই সফরে আমাদের দুই অধিনায়ককেই চাই? অবশ্যই, নিয়মিত অধিনায়কে আসলে দায়িত্ব বাড়ে। আমি আমাদের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের ওপর বিশ্বাসী। তাই আমি এখনও আশাবাদী দলের সব ক্রিকেটাররাই বাংলাদেশ সফর করবে। কারণ সেখানের নিরাপত্তা ব্যবস্থার ওপর আমাদের আস্থা রয়েছে।’
আগামী ৩০ সেপ্টেম্বর প্রায় এক মাসের সফরে বাংলাদেশে আসবে ইংল্যান্ড।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

ভারতে খুব শিগগির চালু হতে যাচ্ছে মুকেশ আম্বানির টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রিলায়েন্সের নতুন সেবা জিও!


নতুন এ সেবার মাধ্যমে নামমাত্র মূল্যে ব্যবহার করা যাবে উচ্চগতির ফোরজি ইন্টারনেট সংযোগ, যা নিয়ে এরই মধ্যে দেশটির অধিবাসীরা বেশ আনন্দিত।

রিলায়েন্সের জিও সেবার মাধ্যমে ভারতের প্রায় ৮০ ভাগ এলাকায় আগামী সোমবার নাগাদ ফোরজি প্রযুক্তির ইন্টারনেট সেবা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। জিও সেবাটি এ বছরের শেষ অবধি অনেকটা বিনা মূল্যেই ব্যবহার করা যাবে। যার জন্য মাসিক সার্ভিস ফি হিসেবে ১৪৯ রুপি দিতে হবে। তবে ধীরে ধীরে এ সেবা বিনা মূল্যে পাওয়া যাবে। 

বার্ষিক সাধারণ সভায় আম্বানি উদ্যোক্তাদের বলেন, ‘যা কিছু ডিজিটাল হতে পারে এমন সবকিছুই ডিজিটাল করা হবে।’
ভারতে মাত্র এক-পঞ্চমাংশ তরুণ ইন্টারনেট ব্যবহার করে। পাবলিক ওয়াই-ফাই এবং উচ্চ গতির ব্রডব্যান্ড সংযোগ পাওয়া যায় গ্রামাঞ্চলের চেয়ে শহুরে এলাকাতেই বেশি। তবে জিও সেবা চালু হলে শিগগিরই এমন অবস্থার পরিবর্তন হবে বলে আশাবাদী মুকেশ আম্বানি। তিনি আশা করছেন, সেবাটি কোটি মানুষের উন্নয়নে মাইলফলক সৃষ্টি করবে।

আম্বানি জানান, এরই মধ্যে ভারতজুড়ে প্রায় এক লাখ টেলিযোগাযোগ টাওয়ার নির্মাণের জন্য ২ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছেন, ফলে জিও ইতিমধ্যে ১৮ হাজার শহর ও ২ লাখ গ্রামজুড়ে বিস্তার লাভ করেছে। ২০১৭-এর মার্চ নাগাদ ভারতের জনসংখ্যার ৯০ শতাংশ জিওর আওতায় চলে আসবে।

১৫ বছর আগে শুরু হওয়া মুকেশ আম্বানির টেলিযোগাযোগ ব্যবসা এ বিনিয়োগের পর অনেকটা ঝুঁকির কারণ হলেও ভারতে রিলায়েন্স এর জিও সেবার ভবিষ্যৎ নিয়ে অনেকটাই আশাবাদী ভারতের এই সবচেয়ে ধনী ব্যক্তি।



সূত্র: সিএনএন

নতুন সংস্করণের স্মার্টওয়াচ নিয়ে এল অ্যাপল!

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে অ্যাপল ওয়াচের দ্বিতীয় সংস্করণ উন্মুক্ত করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস বলেন, অ্যাপল ওয়াচ সিরিজ ২-এ থাকছে দ্রুতগতির প্রসেসর, অধিক উজ্জ্বল স্ক্রিন, ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য জিপিএস চিপ সুবিধা।
অনুষ্ঠানে অ্যাপল ওয়াচ ছাড়াও আইফোন ৭ ও ৭ প্লাসের ঘোষণা দিয়েছে অ্যাপল।
স্মার্টওয়াচের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ছাড়াও পোকেমন গো খেলার সুবিধা দেওয়ার কথা জানিয়েছে অ্যাপল। ২০১৫ সালের এপ্রিলে প্রথম অ্যাপল ওয়াচ বাজারে ছাড়ে অ্যাপল। এবারে এল-এর দ্বিতীয় সংস্করণ। অ্যাপলের দাবি, নতুন স্মার্টওয়াচ হবে পানিরোধী। এর দাম হবে ৩৬৯ মার্কিন ডলার।

আবারো জুটি বাধতে পারেন শাহরুখ-ক্যাট!


শাহরুখ আর ঐশ্বরিয়া রাই প্রথম যে ছবি একসঙ্গে করেছিলেন, তাতে দুজনের চরিত্র ছিল ভাইবোনের! নায়িকা হিসেবে পাননি! তখন কথা উঠেছিল, হয়তো উচ্চতার কারণেই শাহরুখকে ঐশ্বরিয়ার নায়ক বানাতে কেউ উৎসাহ পাচ্ছে না। সে তো বহু আগের কথা। এখন পরিস্থিতি, বলিউডের গল্পের ধরনও এতটাই পাল্টেছে, শাহরুখের উচ্চতাকেই এবার ব্যবহার করা হচ্ছে আরেক লম্বু নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বানাতে। শুধু তা-ই নয়, এই ছবিতে স্বাভাবিকের চেয়েও কম উচ্চতায় দেখা যাবে কিং খানকে। বামন বা বেঁটে বলে পরিচিত এক চরিত্রে অভিনয় করবেন তিনি।

তানু ওয়েডস মানুর গল্প দিয়ে বিশেষভাবে নজরকাড়া পরিচালক আনন্দ এল রাই নতুন ছবি বানাচ্ছেন। এবারের গল্পটাও অসাধারণ হবে সন্দেহ নেই। এক বেঁটে মানুষের ভালোবাসার গল্প। এই ছবিতে শাহরুখ থাকছেন, তা আগেই জানা গিয়েছিল। শাহরুখের বিপরীতে কঙ্গনা রনৌত, দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, সোনম কাপুর...অনেক নামই এসেছে। তবে ভেতরের খবর, আনন্দ নাকি ক্যাটরিনাকেই চাইছেন। এমনই পাকা খবর দিয়েছে মিরর।

বন্ধুয়া নামের এই ছবিতে শাহরুখকে স্বাভাবিক উচ্চতারও অনেক কম দেখানো হবে। ছবিটি বানাতে তাই অনেক স্পেশাল এফেক্ট থাকবে। কিছু কিছু দৃশ্যে শাহরুখকে ব্যবহার করতে হবে নকল পা। পরপর বেশ কটি ছবির গল্প দিয়ে ভক্তদের হতাশ করা শাহরুখ ভীষণ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবারের ছবিটি। এ কারণে পুরো এক বছর নাকি ব্যয় করতে চান এই ছবির পেছনে। ২০১৮ সালের আগে তাই মুক্তি পাবে না বন্ধুয়া।

মিরর।

টুইটার বিক্রি হয়ে যাচ্ছে—ইন্টারনেটে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে!


টুইটারের পরিচালকেরা আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে টুইটারের ভাগ্য নির্ধারণে বসতে পারেন। গতকাল বুধবার প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট রিকোডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কয়েক মাস ধরেই প্রযুক্তি বিশ্বে টুইটার বিক্রির গুঞ্জন উঠছে। টুইটারের সম্ভাব্য ক্রেতার তালিকায় অ্যাপল ও গুগলের মতো বড় প্রতিষ্ঠানের নাম এসেছে।
রিকোডের প্রতিবেদনে জানানো হয়, টুইটার কিনতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের নাম এসেছে। অ্যাপল-গুগল ছাড়াও মিডিয়া মুঘল রুপার্ট মারডক, ২১ ফার্স্ট সেঞ্চুরি ফক্স বা নিউজ করপোরেশনের নামও এ তালিকায় রয়েছে।
সম্প্রতি টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্যা ইভান উইলিয়ামস টুইটারের ভাগ্য প্রসঙ্গে বলেন, টুইটারের সঠিক সিদ্ধান্ত বিবেচনা করা উচিত। তাঁর মন্তব্যের পর টুইটারের শেয়ারের দাম ৬ শতাংশ বেড়ে যায়।
রিকোডের প্রতিবেদন অনুসারে টুইটারের দাম উঠতে পারে ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।
এ বছরে জুন মাসের তথ্য অনুযায়ী, বর্তমানে টুইটারে ৩ হাজার ৮৬০ জন কর্মী রয়েছে।


তথ্য সূত্র: আইএএনএস।
 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates