LATEST UPDATE

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ হচ্ছে কাল!




ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন করার শেষ দিন আগামীকাল বুধবার।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল রাত ১২টায় এই আবেদন প্রক্রিয়া শেষ হবে। তবে পরের দিন বৃহস্পতিবার ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। ব্যাংক ও অনলাইন সার্ভিস ফিসহ নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খ’ ও ‘চ’ ইউনিটের পরীক্ষার্থীরা ১১ সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত; ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষার্থীরা ১৫ সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
২৩ সেপ্টেম্বর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২৪ সেপ্টেম্বর চারুকলা অনুষদের ‘চ’ ইউনিট, ৩০ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিট, ২১ অক্টোবর বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিট ও ২৮ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

কাল ভোরে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা, সকালে ব্রাজিল


২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের অষ্টম রাউন্ডে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল।








বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় ভেনেজুয়েলের মাঠে খেলবে আর্জেন্টিনা। আর সকাল পৌনে ৭টায় ঘরের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

অবসর ভেঙে ফের জাতীয় দলে ফেরা লিওনেল মেসিকে ছাড়াই ভেনেজুয়েলের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। তার একমাত্র গোলেই সর্বশেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।

সেই ম্যাচেই আগের কুঁচকির চোট নতুন করে পেয়ে বসেন মেসি। ঝুঁকি এড়াতে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে না খেলানোর সিদ্ধান্তের কথা আগেই নিশ্চিত করেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা।

ভেনেজুয়ালের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে আর্জেন্টিনা। জুনে সবশেষ ম্যাচে শতবার্ষিকী কোপা আমেরিকায় ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারায় তারা।

অন্যদিকে ব্রাজিল তাদের সর্বশেষ ম্যাচে ইকুয়েডরকে তাদের মাঠেই হারায় ৩-০ গোলে। দেশটির রাজধানী কিটোতে যেটি গত ৩৩ বছরে ব্রাজিলের প্রথম জয়।

ব্রাজিল দলে চোটের শঙ্কা নেই। তবে কলম্বিয়ার সামনে কঠিন পরীক্ষাই দিতে হবে নেইমার-আলভেসদের। দুই দলের সবশেষ ম্যাচে ২০১৫ সালের কোপা আমেরিকায় কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল সেলেসাওরা। এবারের ম্যাচটি তাই ব্রাজিলের জন্য প্রতিশোধেরও।

সপ্তম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ শেষে উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর- তিন দলেরই পয়েন্ট ১৩। ব্রাজিল ও প্যারাগুয়ের ১২।

এই অঞ্চল থেকে চারটি দল সরাসরি ও পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য টাইগারদের ওয়ানডে দল ঘোষণা!

বাংলাদেশের সাথে তিনটি একদিনের ম্যাচ খেলতে ২১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। অন্যদিকে ইংল্যান্ড ক্রিকেট দল আসবে ৩০ সেপ্টেম্বর। আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়।


২০ জুলাই ৩০ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছিলো টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। এই ক্যাম্পের ক্রিকেটারদের নিয়েই আসন্ন সিরিজের জন্য দল গঠন করার কথা ছিলো। কিন্তু সেখানে রাখা হয়েছে চমক। কন্ডিশনিং ক্যাম্পের বাহিরে থাকা সদস্যও আছেন এই দলে। হাই পারফরমেন্স ইউনিটের আছেন তিন জন খেলোয়াড়। এরা হলেন মেহেদী হাসান মিরাজ, শুভাষীশ রায় ও আলাউদ্দিন বাবু। এছাড়া শেষ মুহুর্তে ক্যাম্পে যোগ দেয়া মোশাররফ হোসেন রুবেলও আছেন এই ২০ জনের স্কোয়াডে।

এছাড়া অনেকদিন পর ফিরেছেন পেসার রুবেল হোসেন। তবে কন্ডিশনিং ক্যাম্পে থাকা সিনিয়র ক্রিকেটার রকিবুল ইসলাম, শাহরিয়ার নাফিস কারোরই দলে সুযোগ হয় নি।

আপাতত ২০ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে ১৮ সেপ্টেম্বর দেয়া হবে ১৫ সদস্যের স্কোয়াড। এ প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “আমরা একটা সংক্ষিপ্ত তালিকা করেছি ২০ জনের।  ১৮ সেপ্টেম্বর ১৫ জনের স্কোয়াড দেবো, যারা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবে।”

আফগানিস্তান ও ইংল্যান্ড সফরে ২০ সদস্যের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোশারফ হোসেন রুবেল, আলউদ্দিন বাবু ও আল আমিন হোসেন।

কন্ডিশনিং ক্যাম্প থেকে বাদ পড়া ক্রিকেটাররা হলেন- রকিবুল হাসান, শাহরিয়ার নাফিস, সোহরাওয়ার্দী শুভ , কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মুমিনুল হক, আরাফাত সানি, জুবায়ের হোসেন ও মুক্তার আলী।

তবে টানা খারাপ করেও দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। এ প্রসঙ্গে নান্নু বলেন,  “ঘরোয়া ক্রিকেটে ও (সৌম্য সরকার) একটা ব্যাডপ্যাচের মধ্যে ছিল। এখন দুই মাসের ক্যাম্প করল। এ সময়ে ওর যা ত্রুুটি ছিল সেগুলো যথেষ্ট কাটিয়ে উঠেছে। অনুশীলনে দেখেছি কোচ ওকে নিয়ে কাজ করেছে। শেষ আন্তর্জাতিক ম্যাচে ও ভালো খেলেছে।  আশা করছি এখান থেকে ভালো শুরু করতে পারবে।”

এদিকে আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের ঈদের ছুটি। ১০ দিনের ছুটি কাটিয়ে ১৮ সেপ্টেম্বর থেকে চুড়ান্ত স্কোয়াড নিয়েই শুরু হবে টাইগারদের আফগানিস্তান সিরিজের জন্য অনুশীলন।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে আফগানিস্তানের সাথে বাংলাদেশের তিনটি একদিনের ম্যাচ। সবগুলো ম্যাচেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ইংল্যান্ডের সাথে তিনটি একদিনের ম্যাচ খেলবে টাইগাররা। অক্টোবরের ৭, ৯, ১২ তারিখে হবে এই তিনটি একদিনের ম্যাচ। এরপর বাংলাদেশের সাথে দুইটি টেস্ট খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল।

অস্ট্রেলিয়া গড়ল দলীয় ইনিংসের বিশ্ব রেকর্ড!



শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৪, গ্লেন ম্যাক্সওয়েলের ১২। মাত্র একটি বলেই স্ট্রাইক পেলেন ম্যাক্সওয়েল, পারলেন না সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়তে। তবে স্ট্রাইক পেয়ে আরেকপাশে ঝড় তুললেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া ঠিকই গড়ল দলীয় ইনিংসের বিশ্ব রেকর্ড!
কদিন আগেই ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডটি শ্রীলঙ্কা হারিয়েছে ইংল্যান্ডের কাছে। এবার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ডে লঙ্কানদের পেছনে ফেলল অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টিতে পাল্লেকেলেতে তুলেছে ২০ ওভারে ৩ উইকেটে ২৬৩!

২০০৭ টি-টোয়ন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান তুলেছিল শ্রীলঙ্কা।

ব্যক্তিগত রেকর্ড করতে না পারলেও দলীয় রেকর্ডের মূল কারিগর ম্যাক্সওয়েলই। ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর দেশের হয়ে প্রথম ম্যাচ। ক্যারিয়ারে প্রথমবার নেমেছিলেন ইনিংস শুরু করতে। ২০ ওভার খেলে বিস্ফোরক ইনিংসে ৬৫ বলে অপরাজিত ১৪৫!

বিশ্বরেকর্ডটি এই ম্যাচে অস্ট্রেলিয়ার ডাগ আউটে থাকা অ্যারন ফিঞ্চের। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৬!

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ অবৈধ!

দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যে কর আদায় করা হয়েছে তা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।


বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মোট ৪৬টি রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার (০৫ সেপ্টেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ২৫টি রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাখাওয়াত হোসেন, সঙ্গে ছিলেন শাহ মোহাম্মদ আশিকুল মুর্শেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।

পরে আইনজীবী সাখাওয়াত হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা আদালতকে বলেছি, সংবিধান অনুযায়ী শিক্ষা প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার। রাষ্ট্র সরকারি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে পড়াশুনার সুযোগ দিতে পারছে না। সেখানে নিজ উদ্যোগে কয়েকগুণ বেশি টিউশন ফি দিয়ে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্য প্রতিষ্ঠানে পড়াশুনা করছে। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর এই কর আরোপ করা হলে তার বোঝা শিক্ষার্থীদের ওপরই বর্তাবে।

তিনি বলেন, এ ধরনের কর আরোপ সংবিধানের ১৫, ১৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থি। তাছাড়া যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তা আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৪৪ ধারার পরিপন্থি। আদালত আমাদের ‍যুক্তির প্রেক্ষিতে এই কর আরোপ সংবিধান পরিপন্থি হিসেবে অবৈধ ঘোষণা করেছেন। তাছাড়া আদালত জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপ সংক্রান্ত প্রজ্ঞাপনটি অবৈধ ঘোষণা করেছেন। একইসঙ্গে এতোদিন যে টাকা তারা আয়কর দিয়েছেন তা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৭ সালে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অপরাপর বিশ্ববিদ্যালয় যারা পাবলিক নয়, তাদের উদ্ভুত আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর পুনঃনির্ধারণ করল।

পরে ২০১০ সালে পূর্বের প্রজ্ঞাপন রহিত করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ বা কেবল ‍তথ্য প্রযুক্তি বিষয়ে নিয়োজিত বেসরকারি কলেজ এর উদ্ভূত আয়ের ওপর প্রদেয় আয়কর হ্রাস করিয়া ১৫ শতাংশ করা হল।

সরকারের জারি করা ২০০৭ সালের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথমে হাইকোর্টে রিট আবেদন করে। সেই রিটের প্রেক্ষিতে আদালত একই বছর ২ ডিসেম্বর আদালত রুল জারি করা হয়। পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও মোট ৪৬টি রিট দায়ের করে। সবগুলো আবেদন একত্রে শুনানি শেষে সোমবার আদালত এই রায় দেন।

পুলিশ বাহিনীতে নেওয়া হচ্ছে দশ হাজার কনস্টেবল!

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হচ্ছে। এরমধ্যে পুরুষ সাড়ে ৮ হাজার এবং দেড় হাজার নারী সদস্য নিয়োগ দেওয়া হবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলার পুলিশ লাইনসে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মঙ্গলবার (৬ সেপ্টম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রার্থীদের সকাল ৯টায় নিজ নিজ জেলার পুলিশ লাইনসে শারীরিক মাপ পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের বিকাল ৩টায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একই দিন বিকাল ৫ টায় লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নিয়োগে অংশগ্রহণ প্রার্থীদের সর্বনিম্ন বযস হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ২০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর।প্রার্থীদের অবশ্যই এএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নূন্যম ২.৫ জিপিএ থাকতে হবে। প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

নিম্নে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যোগ্যতাসহ অন্যান্য বিষয়াদি তুলে ধরা হলো-


প্রার্থীর যোগ্যতা :

বয়স : সাধারণ/অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৩১/০৮/২০১৬ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর (০১/০৯/১৯৯৮ হতে ০১/০৯/১৯৯৬ এর মধ্যে জন্ম)।

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ৩১/০৮/২০১৬ তারিখে ৩২ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫, বাংলাদেশী নাগরিক হতে হবে ও অবিবাহিত হতে হবে।

শারীরিক মাপ : সাধারণ ও অন্যান্য কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, মুক্তিযোদ্ধা কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, উপ-জাতীয় কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।


নারী প্রার্থীদের সকল কোটা ৫ ফুট ২ ইঞ্চি।


শারীরিক মাপ ও পরীক্ষায় অংশগ্রহণকালে সঙ্গে যা যা আনতে হবে-

১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি।

২। ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান/সিটিকরপোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি।

৩। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি না থাকে মাতা/পিতার পরিচয়পত্রের মূল কপি)।

৪। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

৫। পরীক্ষার ফি ১০০/-(একশত) টাকা। ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের কপি আবেদনের সাথে যুক্ত করতে হবে।

৬। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে পিতা/মাতা/পিতামহ/ মাতামহের নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের মূল কপি যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত হতে হবে।

৭। পুলিশ পোষ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে পিতা/মাতার নাম, পদবী, বিপি নম্বরসহ কর্মরত ইউনিটের প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্রের মূল কপি।

৮। আনসার ও ভিডিপি কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৪২ দিন মেয়াদী প্রশিক্ষণের মূল সনদপত্র আনতে হবে।


পরীক্ষা পদ্ধতি :

নির্ধারিত তারিখ, সময় ও স্থানে দৌড়, রোপিং ও জাম্পিং ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ০১.৩০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে(নূন্যতম ৪৫% মার্ক প্রাপ্তদের উত্তীর্ণ বলে গণ্য করা হবে)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


নির্বাচন পদ্ধতি :

লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষায় বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।


প্রশিক্ষণকালীন সুবিধা :

প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোষাক সামগ্রীসহ থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা দেয়া হবে এবং ৫০০/-টাকা হারে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে।


নিয়োগ ও চাকরীর সুবিধাদি :

১। প্রশিক্ষণ সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেড (৯০০০-২১৮০০/-) টাকা ও অন্যান্য বেতন-ভাতাদিসহ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ করা হবে।

২। বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতাসহ রেশন সামগ্রী স্বল্পমূল্যে প্রাপ্য হবে।

এসপি বাবুল আক্তারকে অব্যাহতি প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়!

দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারকে। তার আবেদনের প্রেক্ষিতে বাবুল আক্তারকে অব্যাহতি প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদানকৃত মো. বাবুল আক্তারকে তার আবেদনের প্রেক্ষিতে চাকরি (পুলিশ ক্যাডার) হতে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসপি পদে পদোন্নতি নিয়ে পুলিশ সদর দফতরে সংযুক্তির আগে বাবুল আক্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ছিলেন। পেশাগত দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়ে তিনি আলোচনায় আসেন। দক্ষতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, চলতি বছর ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু শিশু সন্তানের সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন। মিতু হত্যার ১৫ দিনের মাথায় গত ২৪ জুন মধ্যরাতে শ্বশুরবাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে মিন্টুরোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরদনি ২৫ জুন প্রায় ১৬ ঘণ্টা পর আবার তাকে বনশ্রীতে শ্বশুরের বাসায় পৌঁছে দেওয়া হয়।
এরপর থেকে এসপি বাবুল আক্তারের চাকুরিতে ফেরা না ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়। গত ১৫ আগস্ট এসপি বাবুল আক্তারের নিজ হাতে লেখা পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এই বিষয়ে গত ৩১ আগস্ট দুপুরে এক সংবাদ সম্মলেনে বাংলাদশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছিলেন, ‘বাবুল আক্তারের পদত্যাগপত্র এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। মন্ত্রণালয়ে সেটা কী অবস্থায় আছে তা খোঁজ খবর নিয়ে জানানো হবে।’ তিনি আরও বলেছিলেন, ‘হয়তো তিনি (বাবুল আক্তার) মানসিকভাবে এখনও প্রস্তুত নন। তাই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।


আগামী ৩ অক্টোবর থেকে ঢাকা মহানগর ও কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিতরণ শুরু হবে স্মার্টকার্ড!

রঙিন স্মার্টকার্ডে সাদা-কালো ছবি

নির্বাচন কমিশন সচিবালয় বলছে,‘আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে’ কার্ডেদৃশ্যমান ছবি সাদা-কালোই হবে। তবে কার্ডে যুক্ত মেমোরি চিপে রঙিন ছবি থাকবে।

১০ বছর মেয়াদী এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী ৩ অক্টোবর থেকে ঢাকা মহানগর ও কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিতরণ শুরু হবে। তারআগেরদিনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কার্যচক্রমের উদ্বোধন করবেন।

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, “ইউনিক পরিচিতি নম্বর, হলোগ্রামযুক্ত, মেমোরি চিপ ও বারকোডসহ আন্তর্জাতিক মানের এ জাতীয় পরিচয়পত্রে নাগরিকের সাদা-কালো ছবি থাকবে। কারিগরি ও অন্যান্য সুবিধার কথা মাথায় রেখে ভোটারের রঙিন ছবি ব্যবহার সম্ভব হচ্ছে না।”
পলিকার্বনেটেড কার্ড ব্যবহার করা হচ্ছে বলেই তাতে ছবি সাদা-কালো হবে বলে জানান তিনি।

স্মার্টকার্ডের এক পিঠে ভোটারের নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, এনআইডি নম্বর, স্বাক্ষর এবং অপর পিঠে ঠিকানা, ব্লাড গ্রুপএবংইস্যুর তারিখ দেওয়া থাকবে। এছাড়া থাকবে ছবি, মোমোরি চিপ, বারকোডসহ বিভিন্ন নিরাপত্তা ফিচার, যা জালিয়াতি করা কঠিন হবে বলে ইসির দাবি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন,“পলিকার্বনেট লেজার দিয়ে পোড়ানো হয় বলে ছবি সাদা-কালোই হয়। এতে ছবির রেজুলেশন ভালো থাকে, উজ্জ্বল দেখায়।সারা পৃথিবীতেই এ ধরনের কার্ডে সাদা-কালো ছবি থাকে। তবে মেমোরি চিপে ভোটারের রঙিন ছবি সংরক্ষিত থাকছে।”
তিনি জানান, স্মার্ডকার্ডে প্রয়োজনীয় সব তথ‌্য যুক্ত করার পরও অন্তত ৬০ কিলোবাইট ব্যবহার উপযোগী মেমোরি থাকবে। পরে ওই স্পেস বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। কার্ডের নিরাপত্তায় এপিঠ-ওপিঠে চারটি ছবি থাকবে।
স্মার্টকার্ড বিতরণের সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে জানিয়ে এনআইডি উইংয়ের মহাপরিচালক জানান, এর প্রচারেরজন‌্য জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফিবিনমুর্তজাকে ‘ব্র্যান্ডঅ্যাম্বাসেডর’ করা হয়েছে। শিগগিরই এ কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান জানান, শতভাগ পলিকার্বনেটে তৈরি এই স্পার্ট কার্ড হবে মেশিন রিডেবল;যাতে নাগরিকের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকবে।
তথ্যের কিছু হবে দৃশ্যমান, আর কিছু বায়োমেট্রিক। হলোগ্রামযুক্ত কার্ডে থাকবে দ্বিমাত্রিক বারকোড।আর্দ্রতা,রাসায়নিক ও ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড প্রতিরোধী হবে এই কার্ড।

কার্ড বিতরণে ৭৫টি টিমে মোট দেড় হাজার জন কাজ করবেন জানিয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী উদ্বোধনের পরদিন প্রধান নির্বাচন কমিশনার কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি চরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরী ও প্রত্যন্ত এলাকায় একযোগে বিতরণ শুরু হবে।
রাজধানীতে ৯৭টি ওয়ার্ডে একটি করে ক্যাম্প থাকবে। ভোটাররা সংশ্লিষ্ট ক্যাম্পে গিয়ে এখনকার লেমিনেটেড কার্ড জমা রেখে ও ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়ে নিজের স্মার্টকার্ড নিতে পারবেন।
বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ভোটার রয়েছেন। তাদের অধিকাংশের হাতে-কাগজের তৈরি প্লাস্টিক লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র রয়েছে। স্মার্টকার্ডের মত কোনো বিশেষত্ব নেই এ পরিচয়পত্রে।

মানসিক চাপ ভাঙতে ৫ উপায় !

'টেন্সড' ?- তাহলে কাজ করুন:
যদি কখনও খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েন তাহলে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, শারীরিক পরিশ্রম করুন। এর ফলে শরীর অনেক বেশি ঘামে যা প্রকৃত পক্ষেই হতাশা ও বিষাদের অনুভূতি কমাতে সাহায্য করে।কাজ করলে শরীর ও মন দুটোই ব্যস্ত থাকে এবং এই ব্যস্ততা সকল নেতিবাচক চিন্তা ও অনুভূতি কমাতে সাহায্য করে। তবে এর জন্য ব্যায়ামাগারে যাওয়ার দরকার নেই। প্রতিদিন সকালে জগিং করা অথবা বারবার সিঁড়ি দিয়ে ওঠা নামা করলেও কার্যকর ফলাফল পাওয়া যায়।

ঠিক মতো খান ও ঘুমান: অধিক খাওয়া ও ঘুম চাপ কমায় এটি সম্পুর্ণ ভুল ধারণা। বরং অধিক খাবার খাওয়া শরীরের ক্ষতি করে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়। বেশি খাওয়া হলে ওজন বৃদ্ধি পায়, আলসতা বাড়ে। এছাড়াও নানা রকমের শারীরিক সমস্যা দেখা দেয়।
হতাশা ও ক্লান্তি দূর করার জন্য ঘুম বেশ কার্যকর। তবে জোর করে তো আর ঘুমানো যায় না। যদিও বা ঘুমানো যায় তা কখনও আরামদক ঘুম হয় না। সেক্ষেত্রে ধ্যান, গান শোনা বা পছন্দের লেখকের বই পড়া যায়। এতে মনোযোগ বিচ্ছন্ন হয় যা হতাশা দূর করতে সাহায্য করে। ফলে মনে স্থিরতা আসে ও রাতে ভালো ঘুম হয়।   

বিরতি নেওয়া: হতাশার প্রভাব পড়ে সম্পূর্ণ জীবনযাত্রার উপরেই। যদি খুব বেশি একঘেয়ে লাগে অথবা যদি মনে হয় 'এভাবে আর চলছে না ' তাহলে গতানুগতিক জীবনযাত্রা থেকে খানিকটা বিরতি নিতে পারেন। এর জন্য যেতে পারেন ছোট কোনো ছুটিতে। অথবা একদিনের জন্য বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটান। চাইলে একা 'লং ড্রাইভ'য়ে যেতে পারেন অথবা নিজের পছন্দসই কোনো খাবার তৈরি করে খেতে পারেন। যা করতে ভালো লাগে, স্বাচ্ছন্দ্য অনুভব করেন তা-ই করার চেষ্টা করুন। এটি গতানুগতিক জীবনে আনন্দ দেবে যা হতাশা কমাতে সাহায্য করে।

'পারফেক্ট' হতে চাওয়ার দরকার নেই: মানুষের জীবনের অধিকাংশ সমস্যা মানুষ নিজেই তৈরি করে। আমরা নিজেরাই নিজেদের উপর অনেক বেশি চাপ সৃষ্টি করি যা জীবনে ব্যর্থতা ডেকে আনে। যখন সফলতার জন্য অনেক কিছু করা হয় তখন এর পাশাপাশি নিজেকে ব্যর্থতার জন্যও প্রস্তুত রাখতে হয়।
জীবনে ব্যর্থতা এলে তা থেকে ঘুড়ে দাঁড়াতে হয়। মাঝে মাঝে ব্যর্থতা জীবনকে নতুন দিক-নির্দেশনা দিতে ও সামনে এগিয়ে যেতে সাহায্য করে।

'না' বলুন: আমরা অনেক সময় নিজেদের সীমাবদ্ধতা ভুলে গিয়ে অন্যের মন রাখার জন্য নানা ধরনের কাজ করতে রাজি হই। এই কাজ করা একদমই ঠিক নয় বরং এতে অযথা চাপ সৃষ্টি হয়। তাই যদি কোনো কাজে মন সায় না দেয় অথবা কাজটি করতে আগ্রহী না থাকেন তবে তা পরিষ্কারভাবেই জানিয়ে দিন। এতে জীবনে হতাশা কম দেখা দেয়। একটি স্পষ্ট 'না' অনেক মানসিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

আসুস-এর ঈদ ক্যাম্পেইন শুরু হল!



এই অফারে আসুস-এর পণ্য ক্রয়ে ক্রেতারা স্ক্র্যাচকার্ড ঘষেই মেগাগিফট হিসেবে জিতে নিতে পারবেন এসি, ফ্রিজ, আসুস জেনফোন, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিশ্চিত উপহার হিসেবে থাকছে ইটি-শার্ট ও পাওয়ার স্ট্রিপ এর মতো পুরস্কার।
এই প্রচারণা চলবে ঈদুল আযহা'র আগ পর্যন্ত।
অফারটি পরিচালনা করছে বাংলাদেশে আসুস পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

ঘর পরিষ্কার করুন লবণ দিয়ে!


বেসিন, রান্নঘরের কোনা বা পিঁপড়া থেকে রক্ষা পেতে জেনে নিন লবণের ব্যবহার।

জীবনযাপনবিষয়ক একটি ওয়েবসাইট থেকে জানা যায় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে লবণের রয়েছে বিভিন্ন ব্যবহার।
ড্রেইন পরিষ্কার: রান্নাঘর অথবা বাথরুমের ড্রেইন মুহূর্তের মধ্যেই পরিষ্কার করতে লবণ বেশ কার্যকর। এক কাপ লবণ, বেইকিং সোডা এবং আধা কাপ ভিনিগার ভালোভাবে মিশিয়ে তা রান্না ঘর বা বাথরুমের ড্রেনে ঢেলে দশ মিনিট অপেক্ষা করুন।
রান্নাঘর মোছার কাপড় পরিষ্কার: রান্নাঘর মোছার কাপড় বা স্পঞ্জ খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তাই এদের কয়েকদিন পর পরই বাতিল করতে হয়। তবে লবণ ব্যবহারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়।
এক লিটার গরম পানিতে চার কাপ লবণ মিশিয়ে তাতে সারা রাত রান্নাঘর মোছার কাপড় ভিজিয়ে রাখুন। সকালে উঠে দেখা যাবে কাপড়টি একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে।
পিঁপড়া থেকে রক্ষা পেতে: মাঝে মাঝেই ঘরে সারি বেঁধে পিঁপড়া যেতে দেখা যায়। এই সমস্যা থেকে রক্ষা পেতে পিঁপড়ার লাইনের মধ্যে খানিকটা লবণ ছিটিয়ে দিতে হবে।
দরজা জানালা পরিষ্কার করতে: কাঁচের তৈরি দরজা জানালা পরিষ্কার করা সহজ কাজ নয়। এসব দরজা বা জানালা দাগমুক্ত করতে চাইলে ভিনিগার স্প্রে করতে হবে। এরপর সমপরিমাণ বেইকিং সোডা ও লবণ মিশিয়ে কাঁচ ঘষে পরে গরম পানি দিয়ে মুছে ফেলতে হবে।
ঝাড়ুর স্থায়িত্ব বাড়াতে: এক বালতি গরম পানির মধ্যে লবণ মিশিয়ে তা ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ঝাড়ুটি তুলে শুকিয়ে নিন ও ব্যবহার শুরু করুণ।
প্লাস্টিক ও কাঁচের পাত্রের উজ্জ্বলতা রক্ষা করতে: প্লাস্টিক এবং কাঁচের পাত্র পরিষ্কার ও তা থেকে গন্ধ দূর করতে এক টেবিল-চামচ লবণ পাত্রের ভিতরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তা ধুয়ে ফেলতে হবে।
বেসিন পরিষ্কার করতে: বেসিন পরিষ্কার করতে তার্পিনের সঙ্গে লবণ মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
মোমবাতির ক্ষয় কমাতে: ‘ক্যান্ডেল লাইট ডিনার’ বরাবরই রোমান্টিক। তবে এই  সময় মোমবাতির দ্রুত ক্ষয় খুবই বিরক্তিকর। আর পরিষ্কার করাও বেশ ঝামেলাজনক। এই সমস্যা থেকে মুক্তি পেতে মোমবাতিকে লবণের দ্রবণে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। পরে তা শুকিয়ে ব্যবহার করতে হবে।
দাগ থেকে মুক্তি পেতে: চুলার উপরে দুধ বা তেল পড়লে তার দাগ সহজে ওঠানো যায় না। সেক্ষেত্রে গরম পানিতে লবণ মিশিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তারপর চুলার চারপাশে ছিটিয়ে ঘষতে হবে।
কাঠের আসবাবপত্র থেকে দাগ ওঠাতে: কাঠের উপরে পানি দাগ পড়লে তা দেখতে খুব বাজে লাগে। এই দাগ তোলার জন্য তেলের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে তা দিয়ে ওই স্থানটি ঘষতে হবে। এক ঘন্টা পর শুকনা কাপড় দিয়ে তা মুছে ফেলতে হবে

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

মুস্তাফিজের জন্মদিন আজ

 
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বেশিদিন হয়নি। তবে এরই মধ্যে নিজের দ্যুতি ছড়িয়েছেন পুরো ক্রিকেট বিশ্বে। সবাই এখন তাকে ‘কাটার মাস্টার’ নামেই জানে। তিনি হলেন বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। আজ ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ তরুণ পেস সেনসশনের ২১তম জন্মদিন।

১৯৯৫ সালের এই দিনটিতে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন মুস্তাফিজ। ক্রিকেটে নিজের অভিষেক দুই ম্যাচেই নিয়েছেন ১১টি উইকেট। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তার এ কৃতিত্ব তিনি লাভ করেন।

অভিষেকের এক বছরের মধ্যেই সুযোগ পান বিদেশি লিগে খেলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৬ সালের আসরে প্রথমবারের মত সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে অংশগ্রহণ করেন। আর এবারই দলটি প্রথমবারের মত আইপিএলের শিরোপা ঘরে তুলেছে। এছাড়াও তিনি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের শিরোপাও জয় করেছেন।

মুস্তাফিজ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টেও সাসেক্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। তবে এরপরই তিনি ইনজুরিতে পড়েন। ফলে যেতে হয়েছে অস্ত্রোপচারের মধ্য দিয়েও। এখন তার অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চলছে।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বেশিদিন হয়নি। তবে এরই মধ্যে নিজের দ্যুতি ছড়িয়েছেন পুরো ক্রিকেট বিশ্বে। সবাই এখন তাকে ‘কাটার মাস্টার’ নামেই জানে। তিনি হলেন বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। আজ ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ তরুণ পেস সেনসশনের ২১তম জন্মদিন।
১৯৯৫ সালের এই দিনটিতে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন মুস্তাফিজ। ক্রিকেটে নিজের অভিষেক দুই ম্যাচেই নিয়েছেন ১১টি উইকেট। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তার এ কৃতিত্ব তিনি লাভ করেন।
অভিষেকের এক বছরের মধ্যেই সুযোগ পান বিদেশি লিগে খেলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৬ সালের আসরে প্রথমবারের মত সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে অংশগ্রহণ করেন। আর এবারই দলটি প্রথমবারের মত আইপিএলের শিরোপা ঘরে তুলেছে। এছাড়াও তিনি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের শিরোপাও জয় করেছেন।
মুস্তাফিজ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টেও সাসেক্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। তবে এরপরই তিনি ইনজুরিতে পড়েন। ফলে যেতে হয়েছে অস্ত্রোপচারের মধ্য দিয়েও। এখন তার অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চলছে।
- See more at: http://bangla.thereport24.com/article/167372/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9C#sthash.eYhk0ts6.dpuf
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বেশিদিন হয়নি। তবে এরই মধ্যে নিজের দ্যুতি ছড়িয়েছেন পুরো ক্রিকেট বিশ্বে। সবাই এখন তাকে ‘কাটার মাস্টার’ নামেই জানে। তিনি হলেন বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। আজ ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ তরুণ পেস সেনসশনের ২১তম জন্মদিন।
১৯৯৫ সালের এই দিনটিতে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন মুস্তাফিজ। ক্রিকেটে নিজের অভিষেক দুই ম্যাচেই নিয়েছেন ১১টি উইকেট। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তার এ কৃতিত্ব তিনি লাভ করেন।
অভিষেকের এক বছরের মধ্যেই সুযোগ পান বিদেশি লিগে খেলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৬ সালের আসরে প্রথমবারের মত সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে অংশগ্রহণ করেন। আর এবারই দলটি প্রথমবারের মত আইপিএলের শিরোপা ঘরে তুলেছে। এছাড়াও তিনি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের শিরোপাও জয় করেছেন।
মুস্তাফিজ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টেও সাসেক্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। তবে এরপরই তিনি ইনজুরিতে পড়েন। ফলে যেতে হয়েছে অস্ত্রোপচারের মধ্য দিয়েও। এখন তার অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চলছে।
- See more at: http://bangla.thereport24.com/article/167372/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9C#sthash.eYhk0ts6.dpuf

ঈদের আগে আগে নতুন পোশাক এসেছে ফ্যাশন হাউসগুলোয়!



আবারও নতুন পোশাক। তবে সেটা রমজানের ঈদের মতো খুব বড় পরিসরে না। যেহেতু এই ঈদে পোশাক কেনাকাটায় মানুষের ঝোঁক কম থাকে, তাই স্বল্প পরিমাণে নতুন পোশাক তোলে দোকানগুলো। অনেক দোকানে আবার মূল্যছাড়ের ছড়াছড়ি।

ড্রেসিডেলের স্বত্বাধিকারী ডিজাইনার মায়া রহমান বলেন, ‘এবারও নতুন পোশাক থাকছে ছেলে ও মেয়েদের জন্য। বেশ কিছু কামিজ, পশ্চিমা ধাঁচের পোশাক, শাড়ি ও পাঞ্জাবিতে নতুন নকশা করা হয়েছে ঈদের কথা ভেবেই। এখনো যেহেতু বাইরে ভ্যাপসা গরম তাই সুতি কাপড় বেছে নেওয়া হয়েছে।’


ঈদুল আজহায় সাধারণত বিকেল পর্যন্ত পশু কোরবানি, মাংসের ভাগ-বাঁটোয়ারা আর রান্না নিয়েই থাকে ব্যস্ততা। তবে সকালে ঈদগাহে যাওয়া বা দুপুরে মেহমান এলে তো আর পুরোনো পোশাক পরে থাকলে চলে না। কিছুটা পরিপাটি দেখানো চাই। আর সে জন্যই একটা নতুন পাঞ্জাবি, শার্ট, কামিজ বা শাড়ি কিনতেই পারেন। বাজারে সুতি কাপড়ের হালকা ও ভারী দুই ধরনের নকশা করা পোশাকই মিলবে। মেনজ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হেলাল জানান, ছেলেদের পোশাকে নানা ধরনের ওয়াশের কাপড় হলো চলতি ধারা। যার মধ্যে অ্যাসিড ওয়াশ, ডিপ ডাইং, কুল ডাইং, টাওয়েল ওয়াশ বা সিলিকন ওয়াশ বেশি দেখা যাচ্ছে। পাঞ্জাবি, শার্ট বা টি-শার্ট সব ধরনের পোশাকেই এই ওয়াশ চলছে। এ ছাড়া নানা ধরনের প্রিন্ট দেখা যাচ্ছে ছেলেদের শার্টে। রয়েছে ছোট-বড় চেকের নকশা।মেয়েদের কামিজে নিচের দিকের কাটেই থাকছে বেশি বৈচিত্র্য। ‘দুই দিকে ঝুল বাড়ানোর ধারাটা এই ঈদেও সমান জনপ্রিয় থাকবে’ বলে জানালেন ডিজাইনার লিপি খন্দকার। এ ছাড়া স্কার্টের সঙ্গে হালকা কাজের কামিজ বা ফতুয়া পরলেও ঈদের দিন ভালো দেখাবে। মেয়েদের ঈদের পোশাক কামিজ প্লেইন হলে পালাজ্জো দিয়ে পরলে ভালো দেখাবে। তবে ঝুলে নকশা করে কাটা বিভিন্ন প্যাটার্নের হলে সেটার সঙ্গে মানাবে লেগিংস।


মেয়েদের পোশাকে কামিজে জ্যাকেট ছাড়াও কয়েক ধাপে করা নকশার চল দেখা যাচ্ছে। ফ্যাশন হাউস সেইলরের এবার পোশাকের থিম মরক্কো। সেখানকার নানা ধরনের স্থাপত্যশৈলী ও নকশাকে উপজীব্য করে তৈরি হয়েছে ছেলে ও মেয়েদের পোশাক। সেইলরের জ্যেষ্ঠ ফ্যাশন ডিজাইনার সাদিয়া আফরোজ বলেন, ‘কেউ কেউ ঈদের পরেই বিয়ের মতো বিশেষ আয়োজন করেন। তাই ভারী কাজের কিছু পোশাকও ডিজাইন করতে হয়। এ ছাড়া ঈদের দিন সন্ধ্যার দাওয়াতে গেলেও একটু ভারী সাজ ভালো দেখাবে।’


ফলে কারচুপি, অ্যামব্রয়ডারি বা লেইসের ব্যবহারে পোশাকে আনা হচ্ছে জমকালো ভাব। শাড়ির ক্ষেত্রেও একই। আঁচল বা পাড়ই নয়, শাড়ির জমিনেও থাকছে নানা ধরনের কাজ বা প্রিন্ট। তবে সব ধরনের পোশাকেই হালকা রং বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন ডিজাইনাররা।

দরদাম
মেয়েদের কামিজ ৬০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, শাড়ি ৮০০ থেকে ৩ হাজার টাকা। এ ছাড়া শুধু স্কার্ট কিনতে চাইলে দাম শুরু হবে ৫০০ টাকা থেকে। নানা ধরনের টপ মিলবে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। পালাজ্জো বা লেগিংস কিনতে চাইলে ২৫০ থেকে ১ হাজার টাকায় পাবেন।
ছেলেদের পোশাকের মধ্যে পাঞ্জাবি ৮০০ থেকে ৩ হাজার টাকা, শার্ট ৬০০ থেকে ২ হাজার টাকা আর টি-শার্ট ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ছেলেদের প্যান্ট ৭০০ থেকে ২ হাজার টাকা আর পায়জামা ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

যেখানে কিনবেন
রাজধানীর নিউমার্কেট, আজিজ সুপার মার্কেট, বসুন্ধরা সিটি, দেশী দশ, রাপা প্লাজা, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট, এলিফ্যান্ট রোড, পিংক সিটি, পুলিশ প্লাজা, হকার্স মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে পাওয়া যাবে এগুলো। এ ছাড়া মনমতো পোশাক পাবেন আড়ং, মায়াসির, সেইলর, ড্রেসিডেল, বিশ্বরঙ, লা রিভ, যাত্রাসহ বিভিন্ন ফ্যাশন হাউসে।

বাংলাদেশের বাজারে আসুসের তিনটি নতুন ল্যাপটপ!


গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের বাজারে আসুসের তিনটি নতুন ল্যাপটপ কম্পিউটার নিয়ে এসেছে। এগুলো হলো রিপাবলিক অব গেমার (আরওজি) সিরিজের জি ৭০১ ভিও, ভিভোবুক ম্যাক্সএক্স ৪৪১/৫৪১ এবং জেনবুক ফ্লিপইউএক্স ৩৬০। জি ৭০১ ভিও ল্যাপটপে ডেস্কটপ মানের গ্রাফিকস কার্ড ব্যবহার করা হয়েছে। এতে আছে ইন্টেল কোর আই-৭ প্রসেসর, ৮ গিগাবাইটের জিফোর্স জিটিএক্স ৯৮০ ভিডিও কার্ড। আরও থাকছে ৬৪ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইট এসএসডি প্রভৃতি। জেনবুক ফ্লিপ আল্ট্রাবুকটি ৩৬০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। ভিভোবুক ম্যাক্স তৈরি করা হয়েছে ব্যাবহারকারীর মাল্টিমিডিয়া এবং দৈনন্দিন কাজের বিষয়টি মাথায় রেখে। এতে আছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর আর এনভিডিয়া জিফোর্স ৯২০ এমএক্স গ্রাফিকস কার্ড

ফেসবুক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত রকেট বিস্ফোরণে!



স্পেসএক্স রকেট বিস্ফোরণের সময় ফেসবুকের স্যাটেলাইট ধ্বংস হয়ে যাওয়ার কারণে মার্ক জাকারবার্গ দুঃখ প্রকাশ করেন। ফেসবুক আশা করেছিল যে নতুন অ্যাকুইলা কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) বর্তমানে যোগাযোগহীন এলাকাগুলোর মানুষের জন্য ইন্টারনেট সরবরাহ করতে পারবে। কিন্তু বিস্ফোরণের সময় পেলোডটি হারিয়ে যায় এবং স্পেসএক্সের ওপর থাকা সবকিছু নষ্ট হয়ে যায়।
স্যাটেলাইট হারানোর খবর শুনে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা খুবই হতাশা প্রকাশ করেন। তিনি জানান স্যাটেলাইটটি তৈরি করা হয়েছিল একটি ইসরায়েলি প্রতিষ্ঠানকে দিয়ে। এর উদ্দেশ্য ছিল আরও মানুষকে ইন্টারনেট ও ফেসবুকের সঙ্গে সংযুক্ত করা।
মার্ক জাকারবার্গ লিখেছিলেন, ‘আমি এখন আফ্রিকায়, আমি গভীরভাবে হতাশ আমাদের স্যাটেলাইট ধ্বংসের খবরটা শুনে। স্যাটেলাইটটি বহু উদ্যোক্তা এবং এই মহাদেশের প্রত্যেককেই সংযুক্ত রাখত।’
তিনি আরও লেখেন, ‘সৌভাগ্যবশত, আমরা অ্যাকুইলার মতো অন্য প্রযুক্তি তৈরি করছিলাম মানুষকে যুক্ত রাখতে। আমরা সবাইকে সংযুক্ত রাখার লক্ষ্যে দৃঢ়। আর আমরা আমাদের কাজ অব্যাহত রাখব যত দিন না প্রত্যেকে এই স্যাটেলাইটের সুবিধা উপভোগ করে।’
বিস্ফোরণটিকে মহাকাশ প্রকৌশলীদের অনিয়ম হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এখন পর্যন্ত এর কারণ সম্পর্কে পরিষ্কার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এ দুর্ঘটনায় কেউই আহত হয়নি কিন্তু প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাকারবার্গ উল্লেখ করেছিলেন যে এই দুর্ঘটনায় প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে। তাই তাঁর এক ফলোয়ার জিজ্ঞেস করেছিলেন, এই জিনিসের ওপর কী ধরনের বিমা করা হয়েছিল?
উত্তরে মার্ক জাকারবার্গ জানান, এ ক্ষেত্রে অর্থটা বিষয় না, বিষয় হচ্ছে মানুষকে সংযুক্ত করতে আরও অনেকটা সময় লেগে যাবে।
সূত্র: ইনডিপেনডেন্ট

হাজিদের সেবা দেন বাংলাদেশি শিক্ষার্থীরা



পবিত্র হজের সময় সৌদি আরবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের অনেকেই হাজিদের বিভিন্নভাবে সহযোগিতা ও সেবা করেন। তাঁদের একজন চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ শোয়াইব উদ্দিন। শিক্ষা বৃত্তি নিয়ে তিনি মক্কার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে হাদিস বিষয়ে পড়াশোনা করছেন। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোফায়েল আহমেদ বলেন, ‘হাজিদের খেদমত করার সুযোগ পাচ্ছি, এটাই বড় কথা।’
শোয়াইব, আতিকুর রহমান, কাউসার খলিল এবং আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীরা পবিত্র হজের সময় পড়াশোনার পাশাপাশি হজ মন্ত্রণালয়, হজ মিশন ও আইটি সার্ভিসের মাধ্যমে হাজিদের নানা রকম সহযোগিতা করেন। দোভাষীর কাজও করেন কেউ কেউ। তাঁরা মূলত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেন। তবে কেউ কেউ পারিশ্রমিকও পান।
মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন ও মাসুম বিল্লাহ বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন কাজের পাশাপাশি হাজিদের ইসলামি বইপুস্তক, খেজুর, পোশাক উপহার দেন। আরেক শিক্ষার্থী সৈয়দ ইসমাঈল হোসেন বলেন, ‘আমাদের ক্যাম্পাসে গবেষণা কেন্দ্র আছে। হাজিদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধা নিয়ে জরিপ করা হয়, যা ভবিষ্যতে হাজিদের জন্য সহায়ক হয়।’
উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস মক্কার আরাফাত এলাকায়। এখানে ২৮টি বিভাগ রয়েছে। সব বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। পাশাপাশি এমফিল, পিএইচডি ও উচ্চতর গবেষণার সুযোগও রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের ১১০টি দেশের কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এখানকার শিক্ষার্থী সগির উদ্দিন বলেন, ‘মসজিদুল হারামের (কাবা শরিফ) বেশির ভাগ ইমাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
আবদুর রহমান সুদাইস, সুরাইম, ফয়সাল গাজাওই, খালেদ গামিদির মতো শিক্ষকদের সান্নিধ্য পাচ্ছি আমরা। বিশ্ববিদ্যালয়ের পরিবেশও চমৎকার।’ তিনি বলেন, এখানে শিক্ষার্থীদের মাসিক বৃত্তি হিসেবে ৮৫০ সৌদি রিয়াল দেওয়া হয়। বিদেশি ছাত্ররা ভালো ফল করলে বছর শেষে বৃত্তির ব্যবস্থা রয়েছে। ছাত্রদের বছরে তিন মাসের ছুটি ও বিমানের টিকিট দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিকিৎসাসুবিধা, যাতায়াত ভাড়ার সুবিধাও দেওয়া হয়। বাংলাদেশি ছাত্ররা ভালো ফল করছেন। ৩৭ জন বাংলাদেশি ছাত্র মক্কা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।



সূত্রঃ প্রথম আলো

অ্যামি জ্যাকসন ঐশ্বরিয়ার জায়গায়!



২০১০ সালে রোবট সিনেমায় ভারতের মহাতারকা রজনীকান্তের সঙ্গে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার সেই রোবট-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে। এই ছবিতেও থাকছেন রজনীকান্ত, কিন্তু থাকছেন না ঐশ্বরিয়া। সাবেক এই বিশ্বসুন্দরীর জায়গা নিয়েছেন সাবেক ‘মিস টিন ওয়ার্ল্ড’ অ্যামি জ্যাকসন। ছবির নতুন কিস্তির নাম রাখা হয়েছে রোবট ২.০।

২৪ বছর বয়সী অ্যামির ক্যারিয়ারে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় বাজেটের ছবি। নতুন এই ছবির বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। শনিবার থেকে ভারতের চেন্নাইয়ে রোবট ২.০-এর শুটিং শুরু করেছেন অ্যামি। এস শংকর পরিচালিত এই ছবিতে খল চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। সংগীত পরিচালনায় আছেন এ আর রহমান। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। বলিউড বাবল।

বিশ্বকাপ বাছাইপর্বের সব ফলাফল জেনে নিন!



ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা মানেই যেন ম্যাচের মেলা। বিশ্বকাপে সবচেয়ে বেশি দল অংশ নেয় এই অঞ্চল থেকে। বাছাইপর্বেও সর্বোচ্চ ৫৪টি দল খেলছে। গতকাল হয়ে যাওয়া বাছাইপর্বের ম্যাচগুলোর​ ফলাফল দেখে নিন এক নজরে। প্রথমে থাকা দলটি স্বাগতিক।
গ্রুপ জি
স্পেন ৮ (কস্তা ১০, ৬৬, সের্গি রবার্তো ৫৫, সিলভা ৫৯, ৯০‍+১, ভিতোলো ৬০, মোরাতা ৮২, ৮৩): লিকটেনস্টেইন ০
ইসরায়েল ১ (বেন-হাইম): ৩ ইতালি (পেল্লে ১৪, কান্দ্রেভা ৩১-পেনাল্টি, ইম্মোবিল ৮৩)
গ্রুপ ডি
ওয়েলস ৪ (ভোকস ৩৮, অ্যালেন ৪৪, বেল ৫০, ৯০‍+৫): ০ মালদোভা
জর্জিয়া ১: ২ অস্ট্রিয়া
সার্বিয়া ২: ২ আয়ারল্যান্ড
গ্রুপ আই
ক্রোয়েশিয়া ১ (রাকিতিচ ৪৪-পেনাল্টি): ১ তুরস্ক (কালহানোগ্লু ৪৫‍+৩)
ইউক্রেন ১: ১ আইসল্যান্ড
ফিনল্যান্ড ১: ১ কসোভো
আজকের ম্যাচ:
গ্রুপ এ
সুইডেন-হল্যান্ড
বুলগেরিয়া-লুক্সেমবার্গ
বেলারুশ-ফ্রান্স
গ্রুপ বি
সুইজারল্যান্ড-পর্তুগাল
ফারো আইল্যান্ড-হাঙ্গেরি
অ্যান্ডোরা-লাটভিয়া
গ্রুপ এইচ
সাইপ্রাস-বেলজিয়াম
বসনিয়া-এস্তোনিয়া
জিব্রাল্টার-গ্রিস

মন ও মস্তিককে প্রশান্ত করতে করুন মেডিটেশন





মেডিটেশন হচ্ছে মনের ব্যায়াম। নীরবে বসে সুনির্দিষ্ট অনুশীলন বাড়ায় মনোযোগ, সচেতনতা ও সৃজনশীলতা। মনের জট যায় খুলে। সৃষ্টি হয় আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। হতাশা ও নেতিবাচকতা দূর হয়। প্রশান্তি ও সুখানুভূতি বাড়ানোর পাশাপাশি ঘটে অন্তর্জাগৃতি। মেডিটেশন হলো সচেতনভাবে দেহ মন এবং মস্তিষ্ককে শিথিল করার আধুনিক বৈজ্ঞানিক এবং সহজ প্রক্রিয়া। মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের শরীরকে শিথিল এবং মন ও মস্তিককে প্রশান্ত করতে পারি। ফলে টেনশন অস্থিরতা মুক্ত হয়ে আমরা সচেতনভাবে দেহ-মনে সুখানুভূতি তৈরি এবং সবসময় তা উপভোগ করতে পারি। দৈনন্দিন জীবনে প্রতিটি কাজ করতে পারি আনন্দ নিয়ে, পেতে পারি সহজ সাফল্য। অর্থাৎ শারীরিক মানসিক বৈষয়িক প্রতিটি ক্ষেত্রে প্রশান্তিতে থাকার জন্যে, মেডিটেশন হচ্ছে দেহমনে সে অবস্থা সৃষ্টির একটি সহজ বৈজ্ঞানিক প্রক্রিয়া। একজন গৃহিণী হিসেবে আপনি মেডিটেশন করে পাবেন সুখী পারিবারিক জীবন যাপনের আনন্দ। একজন পেশাজীবী হয়ে সবসময় মাথা ঠান্ডা রেখে আপনি নিতে পারবেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আর একজন সফল মানুষ হওয়ার জন্যে মেডিটেশনে মনছবি চর্চা করে আপনি আপনার জীবনের যেকোনো চাওয়াকে পরিণত করতে পারেন স্বতঃস্ফূর্ত পাওয়ায়। আর উপাসনায় একাগ্রতা বৃদ্ধির মাধ্যমে আত্মিক আধ্যাত্মিকভাবে আপনি অগ্রসর হতে পারেন ধ্যানের পথ ধরে। এভাবে একটি প্রশান্ত মন, সুস্থ জীবন ও কর্মব্যস্ত সুখী জীবন যাপনের জন্যেই আপনার প্রয়োজন মেডিটেশন করা। আমরা জানি পৃথিবীর সব বড় বড় বিপ্লবের সূচনা হয়েছে মৌনতার মাঝে মনের ধ্যানাবস্থায়।দুনিয়ায় মানুষের তৈরি দৃশ্যমান সবকিছুই প্রথম বাস্তবতা লাভ করেছে মনে। তবে এ বিষয়টি আমরা অতোটা গুরুত্ব দিয়ে মানিনা।
আমাদের যান্ত্রিক জীবনে একটু শান্তি মতো নিশ্বাস নেওয়ারও সময় নেই। জীবনের সফলতার এই দৌঁড়ে কখনও কখনও হাপিয়ে উঠি। আবার বিভিন্ন কারণে মন অস্থির থাকে।চিন্তা না করে সিদ্ধান্ত নিলে অনেক সময় ভুল হয়। জীবনে যে কোনো বিষয়ে সফল হওয়ার জন্য প্রয়োজন দূরদর্শীতা, ধৈর্য। আর এটা আমরা পেতে পারি মেডিটেশনের মাধ্যমে। মেডিটেশন আমাদের ক্লান্তি, অবসাদ এবং খেয়ালী মনের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। মেডিটেশন করলে শরীরের ব্লাড সার্কুলেশন বাড়ে, এতে হৃদরোগের ঝুঁকি কমে, হতাশা, পিরিয়ডের আগের ব্যথা, অস্বস্তি, মাথাব্যথা কমাতে দারুণ কার্যকর। মেডিটেশন আমাদের চলার পথের প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করে।

পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ল।

১১ সেপ্টেম্বর সরকারি ছুটি

পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ল। ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১২-১৪ সেপ্টেম্বরের সরকারি ছুটির সঙ্গে যোগ হলো ১১ সেপ্টেম্বরের ছুটিও। তার আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে ঈদের ছুটি হবে মোট ছয়​ দিনের।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হলেও ওই দিনের অফিস করতে হবে ২৪ সেপ্টেম্বর শনিবার।
এদিকে ঈদের ছয় দিনের ছুটির সঙ্গে কেউ ১৫​ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছুটি নিলে পরের দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় তার ছুটি দাঁড়াবে মোট নয় দিন।
আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

 

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates