LATEST UPDATE

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল




তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে বুধবার ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামে দলটি।

১৭ জন ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ মোট ২৫ জনের আফগান দল ঢাকায় পা রাখে। ঢাকায় নেমে সরাসরি হোটেল রেডিসনে উঠবে আফগান ক্রিকেটাররা।  আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে আফগানরা।

বাংলাদেশে সফরে আসার আগে আফগানিস্তান ক্রিকেট দল বিশেষ প্রস্তুতি নিতে ভারতে ক্যাম্প করছে। এবারই প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানরা। দলের অধিনায়কের দায়িত্বে আছেন মোহাম্মদ আসগর স্টানিকজাই।

আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবারাত্রির। এর আগে, একটি প্রস্তুতি ম্যাচ পাবে আফগানরা। আগামী শুক্রবা বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

আফগানদের বিপক্ষে এই সিরিজ দিয়ে প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে মাশরাফি-মুশফিকরা। আফগানদের সঙ্গে সিরিজ চলাকালীন সময়েই বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংলিশরা।

আফগানিস্তান স্কোয়াড: আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসানউল্লাহ জানাত

সোনম জানান, বই ছাড়া জীবনের একটা দিনও কাটাতে পারবেন না তিনি



বলিউডের মতো গ্লামার জগতে বেশ কয়েক বছর কাটিয়েও কিভাবে বিতর্ক ও স্ক্যান্ডাল মুক্ত রয়েছেন তার গোপন রহস্য জানিয়েছেন সোনম কাপুর।

ফ্যাশনের জন্য বিখ্যাত এ অভিনেত্রী জানিয়েছেন তিন সূত্র মেনে চলে বিতর্ক এড়াতে পারছেন তিনি। তা হলো মদ্যপান না করা, পার্টিতে না যাওয়া এবং প্রেম না করা।

সম্প্রতি এক ওয়েবসাইটের সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, বেশ অনেক বছর গ্ল্যামার দুনিয়ায় কাটিয়ে ফেলার পরও কীভাবে এমন বিতর্কহীন জীবন কাটাতে পারলেন সোনম।

জবাবে সোনম বলেন, আমি আজ পর্যন্ত বলিউডের কারও সঙ্গে প্রেম করিনি। আমি পার্টিতেও যাই না, কারণ আমি মদ্যপান করি না।

সোনম জানান, পার্টির বদলে সোনাম প্রতি রাতে দশটা বেজে গেলেই গল্পের বই নিয়ে বিছানায় চলে যান । বই ছাড়া জীবনের একটা দিনও কাটাতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি রাম মাধবনীর ‘নীরজা’য় তার অভিনয় সবার প্রশংসা কুড়িয়েছে।এখন তিনি হোম প্রডাকশন ‘ভির দি ওয়েডিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে সোনাম ছাড়াও অভিনয় করছেন কারিনা কাপুর খান, সারা ভাস্কর।সোনম জানান,

আইওএস ১০ এর তিন না জানা ফিচার!




টেকজায়ান্ট অ্যাপল সম্প্রতি তাদের আইওএস ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে। নিত্য নতুন ফিচার যুক্ত করা হয়েছে এই অপারেটিং সিস্টেমে। কিছু ফিচার আছে যেগুলো সাধারণত জানা না থাকলে চোখে পড়বে না। সেই অপারেটিং সিস্টেমের তেমনই তিনটি ফিচার তুলে ধরা হলো।

আইফোনের ক্যামেরা ভার্চুয়াল ম্যাগনিফাইং গ্লাস তৈরি :

আইফোনের ক্যামেরাকে চাইলে ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহার করা যাবে। এটি ব্যবহার করে যে কোনো টেক্সটকে বড় আকারে দেখা যাবে। এই ফিচারটি ব্যবহার করতে প্রথমে Settings গিয়ে General এ ক্লিক করে Accessibility থেকে Magnifier অপশনটি অন করতে হবে। এরপর ক্যামেরা দিয়েই পাওয়ার বাটন ক্লি করে জুম করে লেখা পড়া যাবে ম্যাগনিফাইং গ্লাসের মত করে।


লকস্ক্রিনে যা দেখা যাবে নির্ধারণ করা :

ধরুণ আপনি ফোনটি কোথাও রেখে চলে গেলেন। সেই সময় কোনো ম্যাসেজ বা কিছু আসলে লকস্ক্রিণে তা দেখা যায়। অন্য কারও হাতে ফোনটি পড়লে নোটিফিকেশনের প্রিভিউ লকস্ক্রিণে দেখা যায়। এই বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে আইফোনের সেটিংস থেকে। এর জন্য সেটিংস থেকে Touch ID & Passcode অপশন গিয়ে যে বিষয়ের নোটিফিকেশন দেখা যাবে লকস্ক্রিনে তা নির্ধারণ করা যাবে।

লাইভ ফটো এডিটিং :

আইওএস ১০ অপারেটিং সিস্টেমে লাইভ ফটো ফিচারের আরও উন্নতি সাধন করা হয়েছে। আইওএস থেকে লাইভ ছবি সরাসরি সম্পাদনও করা যাবে। চাইলে ছবি এডিটিংয়ের পাশাপাশি সাইজ, ক্রপ, ফিল্টার ইত্যাদি যুক্ত করা যাবে।

ডিমনেশিয়া কি জানুন, সুস্থ্য থাকুন!




প্রতি ৩ সেকেন্ডে, পৃথিবীতে একজন মানুষ ডিমিনেশিয়া রোগে আক্রান্ত হচ্ছে। ২০৫০ সালের মধ্যে ডিমনেশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা তিন গুণ বেড়ে যাবে, যা ২১ শতকের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যায় পরিণত হতে পারে। সম্প্রতি এমনই শঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা গুলো।

ডিমনেশিয়া শব্দটি এমন একটি অবস্থাকে বুঝায়, যার ফলে মস্তিস্কের বিভিন্ন ধরণের কার্যক্রম যেমন- স্মৃতি, চিন্তা, অন্যকে চিনতে পারা, ভাষা, পরিকল্পনা এবং ব্যক্তিত্বের অবনতি ঘটে। বিভিন্ন প্রকার ডিমনেশিয়ার মধ্যে আছে, ভাস্কুলার, লিউভডি এবং ফ্রন্টো টেম্পেরাল ডিমনেশিয়া।

এই রোগের লক্ষণ গুলো হচ্ছে; স্মৃতি শক্তি কমে যাওয়া, চিন্তা করতে গিয়ে সমস্যায় পড়া, কিছু বলতে গিয়ে শব্দ খুঁজে না পাওয়া, কাছের মানুষ চিনতে না পারা, মেজাজের পরিবর্তন ঘটা।

স্বাস্থ্যসম্মত জীবনাচার, আমাদের পরবর্তী জীবনে ডিমনেশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে। স্বাভাবিক ভাবে হৃতপিন্ডের কার্যকারিতার জন্য ভাল, মস্তিস্কের জন্য ভাল। যে কারনে সুষম খাদ্যগ্রহণ এবং নিয়মিত শারীরিক ও মানসিক ব্যায়ামের মাধ্যমে জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ্য থাকা যাবে।

উল্লেখ, এ বছর বিশ্ব আলঝেইমার্স মাস সেপ্টেম্বর ২০১৬ পালন হচ্ছে। এই রোগের কারনে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ ক্ষেত্রে ডিমনেশিয়া হয়ে থাকে।ডিমনেশিয়া কি জানুন, সুস্থ্য থাকুন

‘পিঙ্ক’ নিয়ে দর্শককে বিশেষ অনুরোধ বিগ বি-র



‘না মানে না’- এই সংলাপ যেন এখন আগুনের মতোই ছড়িয়েছে৷ সৌজন্যে, অনিরুদ্ধ রায়চৌধুরির ছবি ‘পিঙ্ক’৷ দেশে নারীদের অবস্থান তুলে ধরা ছবিটি এমন এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে যা ভাবিয়ে তুলেছে দেশবাসীকে৷

সে ছবি নিয়েই এবার এক বিশেষ অনুরোধ করলেন বিগ বি৷ না, শুধু ছবি দেখার অনুরোধ নয়৷ দর্শকদের পাশপাশি হল মালিকদের কাছেও তিনি বিশেষ এক আর্জি জানিয়েছেন৷ কী সেটা? তাঁর অনুরোধ, ছবি শেষ হওয়া মাত্র যেন হলের আলো জ্বালিয়ে না দেওয়া হয়৷ এমনকী ক্রেডিট টাইটেল শুরু হওয়া মাত্র দর্শক যেন উঠে চলেও না যান৷ বিগ বি জানাচ্ছেন, তাহলে কিন্তু বড় মিস৷ কেননা এর পরেও কিছু চমক অপেক্ষা করছে৷ সাধারণত ক্রেডিট টাইটল দেখানো মাত্রই দর্শকরা হল ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন৷ যদিও কলাকুশলীদের নাম শেষ হওয়ার পরই সিট ছেড়ে ওঠা রীতি৷ হাততালি দিয়ে অভিবাদনও জানানো হয়৷ দর্শক ধরে রাখতে একসময় ক্রেডিট টাইটেলের সঙ্গে আইটেম সং জুড়ে দেওয়ার রীতি চালু হয়েছিল৷ তবে ‘পিঙ্ক’ সে সব কিছু করেনি৷ কিন্তু বিগ বি যখন অনুরোধ করছেন, তখন যে চমকপ্রদ কিছু দেখা যাবে, তা বলাই বাহুল্য৷

T 2385 – #PINK theatre owners, PLEASE DO NOT PUT THE LIGHTS ON when the credits role ! There is a lot more to see after ! pic.twitter.com/jdXDnHtyRV

— Amitabh Bachchan (@SrBachchan) September 20, 2016

T 2385 – #PINK PLEASE be seated before start, remain seated till credits role .. there is more coming .. do not miss it . its important !!

— Amitabh Bachchan (@SrBachchan) September 20, 2016

জুলাইয়ে মাশরাফিদের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান



সর্বশেষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল গত মার্চে। ২৬ মার্চ ভারতের ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল মাশরাফি-মুশফিক-সাকিবরা।

সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে।

এরপর সাত অক্টোবর থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ। সেই থেকে শুরু করে ২০১৭ সালের জুন অবধি দেশের মাটিতে জাতীয় দলের কোনো সিরিজ নেই।

জুলাইয়ে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ীই বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে পাকিস্তান। সেখানে সফরকারীরা দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডের পাশাপাশি খেলবে একটি টি-টোয়েন্টি।

২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত দেশের মাটিতে কোনো সিরিজ না থাকলেও এই সময়ের মধ্যে বাংলাদেশ সফর করবে যথাক্রমে নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডে। এক জুন বাংলাদেশ ইংল্যান্ডের মাটিতে নামবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে।

এরপর অক্টোবরে বাংলাদেশ উড়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। এফটিপি অনুযায়ী দেশের মাটিতে বা দেশের বাইরে ২০১৮ সালে বাংলাদেশের আর কোনো সফরসূচি চূড়ান্ত হয়নি।

৩ মিনিটেই তৈরি করুন মজাদার রেড ভেলভেট কেক



“কেক” খাবারটি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। বর্তমান সময়ে জনপ্রিয় একটি কেক হল রেড ভেলভেট। বড় বেকারি শপ ছাড়া এই কেকটি পাওয়া যায় না। তাই খেতে ইচ্ছা করলেও সব সময় খাওয়া সম্ভব হয়ে উঠে না। পছন্দের এই কেকটি আপনি চাইলে যখন তখন খেতে পারেন। ভাবছেন কীভাবে? খুব সহজে, মাত্র ৩ মিনিটে রেড ভেলভেট কেক ঘরে তৈরি করে নেয়া যায়। আসুন তাহলে মজাদের এই কেকের রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ:

৪ টেবিল চামচ ময়দা

১/৮ চা চামচ বেকিং পাউডার

৪ টেবিল চামচ চিনি

২ টেবিল চামচ কোকো পাউডার

৩ টেবিল চামচ দুধ

৩ টেবিল চামচ তেল

১টি ডিম

১/২ চা চামচ রেড ফুড কালার

ক্রিমের জন্য:

৪ টেবিল চামচ মাখন

ক্রিম চিজ

১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স

১ কাপ চিনির গুঁড়ো

প্রণালী:

১। একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার, দুধ, তেল, চিনি এবং ডিম দিয়ে ভাল করে ফেটুন।

২। এরপর এতে লাল ফুড কালার দিয়ে ভাল করে মেশান।

৩। মিশ্রণটি মগে ঢালুন।

৪। এবার মাইক্রোওয়েভে ৭০ পাওয়ারে ২-৩ মিনিট বেক করতে দিন।

৫। আরেকটি পাত্রে মাখন এবং ক্রিম চিজ ভাল করে বিট করুন। এরসাথে ভ্যানিলা এসেন্স এবং চিনির গুঁড়ো দিয়ে দিন।

৬। মগ কেকের উপর এই ক্রিম দিয়ে দিন।

৭। ব্যস তৈরি হয়ে গেল দোকানের মত রেড ভেলভেট মগ কেক।

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

রান্না করা মাংস খাওয়ার পর বেঁচে গিয়েছে! তাহলে তৈরি করে নিন এই মজাদার মাংস ঝুরি!


একে আবার মাংস ভর্তা কিংবা মাংসের শুটকিও বলা হয়। রেসিপি দিয়েছেন আনার সোহেল।
উপকরণ: মসলা ছাড়া ভুনা মাংস ১ কাপ (থেতলে নেওয়া)। শুকনা মরিচ ৪ টি (সরিষার তেলে ভেজে নিতে হবে)। পেঁয়াজকুচি বড় ১টি। লবণ স্বাদ মতো। ধনেপাতা-কুচি ১ মুঠো। সরিষার তেল ১ টেবিল-চামচ।
পদ্ধতি: কাবাব দিয়েও করা যায় এটা।
প্রথমে মাংস হাত দিয়ে ঝুরি করে নিন। এবার একটি বাটিতে পেঁয়াজ কুচি, শুকনা টালা বা ভাজা মরিচ ভেঙে নিন এবং ধনেপাতা, লবণ দিয়ে ভালো করে মাখান।
সঙ্গে মাংসের ঝুরি মিশিয়ে সরিষার তেল দিয়ে মাখান। ব্যস হয়ে গেল মজাদার মাংসের ভর্তা।
গরম ভাত কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

ঈদ রাঙাতে নানা আয়োজন আর বাহারি ঢঙে সেজে উঠেছে ঢাকার বিনোদন কেন্দ্রগুলো!

কোরবানির ঈদকে সামনে রেখে টানা ছয়দিনের ছুটিতে কর্মজীবীদের একটা বড় অংশ ইতোমধ্যে গ্রামের বাড়িতে চলে গেলেও যেসব নগরবাসী রাজধানীতেই থাকছেন তাদের ঈদ রাঙাতে নানা আয়োজন আর বাহারি ঢঙে সেজে উঠেছে ঢাকার বিনোদন কেন্দ্রগুলো।

ঈদুল আজহায় কোরবানির ধর্মীয় আনুষ্ঠানিকতায় দিনের প্রায় অর্ধেকের বেশি সময় কেটে গেলেও এরপর ঈদের দিন বিকাল থেকেই এসব বিনোদন কেন্দ্রে সব বয়স আর শ্রেণি পেশার মানুষের ঢল নামবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
উপচে পড়া ভিড় সামলে নগরবাসীকে ‘নিরাপদ বিনোদন সেবা’ দিতে প্রস্তুতিও সম্পন্ন করেছে বিনোদনকেন্দ্রগুলো। জঙ্গি হামলার আশঙ্কাকে মাথায় রেখে বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা বলয় তৈরির কথাও জানিয়েছে কেউ কেউ।



ঈদ উপলক্ষে বরাবরের মতো শাহবাগের শিশুপার্ক ও জাতীয় জাদুঘরে এবং জাতীয় চিড়িয়াখানায় শিশু-কিশোরদের ঢল নামবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
শাহবাগ শিশুপার্কের দায়িত্বরত কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান বলেন, ঈদে বরাবরই বাড়তি চাপ থাকে। তবে শিশু-কিশোরদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে শিশু পার্ক নতুনভাবে সাজানো হয়েছে।
বাড়তি চাপ সামলাতে কর্মচারীরাও সব সময় তৎপর থাকবে বলে জানান তিনি।

 ঈদ উপলক্ষে সকাল ৮টা থেকেই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মিরপুরে জাতীয় চিড়িয়াখানার ফটক।
ঈদের বাড়তি ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের ঈদ আনন্দ ‘শান্তিপূর্ণ’ করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ নিয়েছে বলে জানান কিউরেটর নজরুল ইসলাম।
তিনি বলেন, “নিরাপত্তার ইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে আমরা সেখানে ট্যুরিস্ট পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি। তাদের পাশাপাশি থাকবে আনসার বাহিনী।
“এবার বাড়তি ভিড়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা খুব তৎপর থাকছি,” বলেন চিড়িয়াখানার কিউরেটর নজরুল।

জাতীয় জাদুঘর মিলনায়তনে ঈদ উপলক্ষে শিশু-কিশোরদের জন্য প্রদর্শিত হবে তিনটি শিশুতোষ সিনেমা।
১৪ ও ১৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে আফজাল হোসেন পরিচালিত ‘ছোট কাকু’ সিরিজের ‘রাতবিরাতে সাতক্ষীরাতে’।
১৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা ও ১৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’ সিনেমাটি প্রদর্শিত হবে।
মোরশেদুল ইসলামের ‘দুরত্ব’ সিনেমাটি দেখানো হবে ১৪ ও ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়।



রাজধানী ছেড়ে খানিক দূরে বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্ক। ঈদ উপলক্ষে তরুণ প্রজন্মের বিনোদন পিয়াসীদের কথা মাথায় রেখে এই দুই কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি।
ফ্যান্টাসি কিংডমের গণযোগাযোগ কর্মকর্তা মাহফুজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পার্কের কনকর্ড, ওয়াটার কিংডম কনকর্ড, হেরিটেজ পার্ক কনকর্ডের নিয়মিত রাইডের সবগুলোই খোলা থাকবে ঈদ উপলক্ষে।
 তিনি বলেন, ‘ফেস্টিভ মুডে’ সাজানো ফ্যান্টাসি কিংডমের নিয়মিত আয়োজনগুলোর পাশাপাশি থাকছে ডিজে শো, অ্যাক্রোবেটিক শো ও ড্যান্স শো। তবে ঈদ উপলক্ষে কোনো ‘স্পেশাল প্যাকেজ’ বা ‘ছাড়’ থাকছে না।
সকাল ১০টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকবে ফ্যান্টাসি কিংডম। দর্শকের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে নন্দন পার্ক খোলা থাকবে ঈদের দিন দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮টা অবধি এবং পরের দিন থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি।
নন্দন পার্কের প্রধান বিপণন কর্মকর্তা জুবায়েদ আল হাফিজ জানান, এবার ঈদ উপলক্ষে পার্কের সবগুলো রাইডই খোলা থাকবে। খোলা থাকবে ওয়াটার ওয়ার্ল্ডও।
যমুনা ফিউচার পার্কে ঈদুল আযহা উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘ঈদ ফিয়েস্তা’।




যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ আয়োজন করেছে ‘যত শপিং তত উপহার’ ক্যাম্পেইন। পার্কের সেন্ট্রাল কোর্টে ফ্যাশন শোর পাশাপাশি বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকছে ডি জে শো।
ইস্ট কোর্টে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজিত মিউজিক্যাল শোতে পারফর্ম করবেন মিলা, হাসান, পথিক নবী, কণা, ন্যান্সি, শাওন, লেমিসসহ দেশের খ্যাতনামা শিল্পীরা।
ঈদের দিন বিকাল ৪টা থেকে রাত ১০টা অবধি থাকছে ফায়ার ড্যান্স শো, দুপুর ১২টা থেকে রাত ১০টা অবধি বাচ্চাদের জন্য কিডস শো, ম্যাজিক শোর পাশাপাশি ফিউচার পার্কে থাকবে ফায়ার ওয়ার্কস শো।
যমুনা ফিউচার পার্কের মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান মোহাম্মদ আলমগীর আলম বলেন, “ঈদের আনন্দকে দ্বিগুণ করতে এবার আয়োজনের কমতি নেই আমাদের। নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করে আমরা সিকিউরিটি ফোর্সদের সতর্ক অবস্থানে থাকতে বলেছি।”

চলচ্চিত্রমোদী দর্শকের জন্য স্টার সিনেপ্লেক্স ১২ অগাস্ট মুক্তি দিচ্ছে হলিউডের সিনেমা ‘ব্যাড মমস’। জন লুকাস ও স্কট মুরের যৌথ পরিচালনায় এতে অভিনয় করেছেন মিলা কুনিস, ক্রিস্টেন বেল, ক্যাথরিন হ্যানসহ আরও অনেকে।
প্রস্তুতি সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম প্রেক্ষাগৃহ যমুনা ব্লকবাস্টারস সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা ও শ্যামলী সিনেপ্লেক্স।
ঈদুল আযহা উপলক্ষে নির্মিত ঢাকাই সিনেমা ‘শুটার’ প্রদর্শন করবে ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা। সিনেমাটিতে শাকিব খান জুটি বেঁধেছেন নবাগত নায়িকা শবনম বুবলির সঙ্গে।

মর্গ্যান ও হেলস আসছে না বাংলাদেশে!

নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যান দলের সঙ্গে বাংলাদেশ সফরে যাবেন না বলে নিশ্চিত করেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই কারণ দেখিয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হেলসও।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত ২৫ অগাস্ট বাংলাদেশ সফর নিশ্চিত করে ইসিবি। অবশ্য এর আগে থেকেই সফর নিয়ে অস্বস্তির কথা জানাচ্ছিলেন মর্গ্যান। কয়েক দিন আগেও ইঙ্গিত দিয়েছিলেন সফরে না আসার বিষয়ে। অবশেষে রোববার বিষয়টি নিশ্চিত করে ইসিবি।
উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার এখন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আগামী শুক্রবার ওয়ানডে ও টেস্ট দলের নাম ঘোষণা করা হবে।
ইংল্যান্ড বাংলাদেশে পৌঁছবে ৩০ সেপ্টেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। ২০ অক্টোবর শুরু হবে ২ টেস্টের সিরিজ।
মর্গ্যানসহ যারা বাংলাদেশ সফরে যাওয়া নিয়ে যারা দ্বিধায় ভুগছেন তাদের সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস। এর মধ্যেই মর্গ্যান ও হেলস তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

“আমরা ওয়েন ও অ্যালেক্সের সিদ্ধান্তের কারণ বুঝতে পেরেছি এবং এটাকে সম্মান করছি; কিন্তু তারা বাংলাদেশ সফরের যাওয়ার দল নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় আমরা একই সঙ্গে হতাশও।”
ক্রিকেটারদের সঙ্গে খোলামেলা আলোচনার পর আর কেউ সফর থেকে সরে দাঁড়াবে না বলে আশা করছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্ট্রাউস এর আগে খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন, জায়গা ছেড়ে দিলে দলে ফেরার কোনো নিশ্চয়তা নেই।
এর আগে স্টুয়ার্ট ব্রড, মইন আলি, ক্রিস জর্ডান ও লিয়াম ডসন খোলাখুলি জানান তারা বাংলাদেশ সফরে যাবেন।
উপমহাদেশে অতীতের অভিজ্ঞতা শঙ্কিত করে তুলেছিল ২৯ বছর বয়সী মর্গ্যানকে। কয়েক দিন আগে তিনি বলেছিলেন, “ব্যক্তিগতভাবে সবাই চায় স্বস্তিতে থেকে ক্রিকেটে মন দিতে। কিন্তু আমার ক্ষেত্রে আগেও এমন হয়েছে যেখানে মনোযোগে ব্যাঘাত ঘটেছে এবং এক বা দুবার সেটি হয়েছে নিরাপত্তাজনিত কারণে। তখন আমি নিজেকেই বলেছিলাম যে এই ধরনের পরিস্থিতিতে নিজেকে আর ঠেলে দেব না।”
দুটি ঘটনার কথা আলাদা করেই বলেন মর্গ্যান। একটি ২০১০ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময়। আরেকটি অভিজ্ঞতা ছিল বাংলাদেশেই; গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে ২০১৩ সালে খেলতে এসেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। বাংলাদেশে তখন চলছিল নির্বাচন পূর্ব রাজনৈতিক অস্থিরতা।
“২০১০ সালে আইপিএলের ম্যাচ খেলছিলাম বেঙ্গালুরুতে, মাঠের বাইরে বোমা বিস্ফোরণ হয়। আমরা খুব দ্রুতই মাঠ ছেড়ে সরাসরি চলে যাই বিমানবন্দরে। সেটি একটি ঘটনা; আরেকটি ছিল বাংলাদেশে। খেলতে গিয়েছিলাম ঘরোয়া ক্রিকেটে। নির্বাচনের সময় তখন পরিস্থিতি ছিল অবিশ্বাস্য রকমের ভয়াবহ।"

শোলাকিয়ায় এবার নিরাপত্তায় থাকছে বিজিবি! নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলার পর বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ার নিরাপত্তায় এবার পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।


মুসল্লির নিরাপত্তা ও নির্বিঘ্নে জামাত নিশ্চিত করার লক্ষে প্রথমবারের মতো বিজিবি মোতায়েন করা হল বলে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান।
এবার ঈদুল আজহার জামাত শুরু হবে সকাল ৯টায়। শোলাকিয়ার জামাতে ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।
গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়ার ঈদ জামাতের আড়াইশ মিটারের মধ্যে এক পুলিশ চেকপোস্টে কয়েকজন হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে দুই পুলিশ নিহত হন।
এরপর গোলাগুলি শুরু হলে এক হামলাকারী নিহত হন; পরে পুলিশ ও হামলাকারীদের গোলাগুলিতে এক গৃহবধূর মৃত্যু হয়।
এসপি জানান, গত ঈদুল ফিতরের দিনে সন্ত্রাসী হামলার পর এবারের জামাতকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি।
“তাই শোলাকিয়া মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তিন স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে এবারেই প্রথমবারের মতো নামানো হচ্ছে তিন প্লাটুন বিজিবি।”
এছাড়া সহস্রাধিক পুলিশ মাঠ ও এর আশ-পাশে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবে। তাছাড়া র‌্যাব ও এপিবিএন সদস্যরাও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুল আরেফিন জানান, ঈদগাহ মাঠ ঘিরে রাখাসহ বিভিন্ন প্রবেশ পথে র‌্যাব দায়িত্ব পালন করবে এবং মাঠের আশ-পাশে বিভিন্ন উঁচু ভবনের ছাদে অবস্থান নিয়েও নজরদারি করবে।
“মাঠে পাহারার পাশাপাশি বিস্ফোরকের ব্যাপারে নিশ্চিত হতে নিয়মিতভাবে সুইপিং করা হচ্ছে। এছাড়া আশ-পাশের বাড়ি-ঘর তল্লাশিসহ লোকজনের চলাফেরার উপরও নজরদারি করা হচ্ছে।”
নিরাপত্তা নিশ্চিত করতে পাতলা জায়নামাজ ছাড়া সব ধরনের ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, গত ঈদে অপ্রত্যাশিত জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখেই এবার নিরাপত্তা ব্যবস্থার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভব সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এর ফলে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ঈদের জামাত সম্পন্নের আশা করছেন তিনি।

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদ-উল আজহা!


বিপুল উৎসাহ, উদ্দীপনা আর যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদ-উল আজহা।
সোমবার (১২ সেপ্টেম্বর) ফজরের পর মুসলমানরা দলবেঁধে রওনা হন মসজিদে ঈদের জামাত আদায়ের উদ্দেশ্যে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে জাতীয় মসজিদ ধিরায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৫টা ৫৫ মিনিটে।
রীতি অনুযায়ী নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে কুশল বিনিময় করেন।
ঈদের নামাজ আদায়ের পর দোয়া, খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এদিকে ঈদ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়াও মক্কার হারাম শরীফ, মদীনার মসজিদে নববীসহ বেশ কয়েকটি স্থানে বড় বড় জামাত অনুষ্ঠিত হয়।

চর্বি বাদ দিয়ে মাংস খান!


রেড মিট বা লাল মাংসের ক্ষতিকর দিক সম্পর্কে শুনতে শুনতে অনেকেরই মনে হতে পারে, লাল মাংস তথা গরু-খাসির মাংসের বুঝি কোনো ভালো গুণ নেই। আসলে লাল মাংস সম্পর্কে সতর্কবাণীর প্রায় পুরোটাই বয়স্কদের জন্য, যাঁদের রক্তে কোেলস্টেরলের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি কিংবা যাঁরা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন। কিন্তু যাঁদের বয়স ৩০-এর নিচে, রক্তে কোেলস্টেরলের মাত্রা ঠিক আছে, বাড়তি মেদ নেই, ওজনও স্বাভাবিক, তাঁদের জন্য লাল মাংসের এই নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক নয়।
কৃশকায় গরুর মাংসকে স্বাস্থ্যসম্মতই বলা চলে। কারণ তাতে কোেলস্টেরল কম। এ ধরনের মাংস দৈনিক ৫০-১০০ গ্রাম গ্রহণে খুব একটা অসুবিধা নেই। গবেষকেরা আরও বেলছেন, গ্রাস ইটার (ঘাস, খড় খেয়ে বড় হওয়া) গরুর মাংসে প্রক্রিয়াজাত খাবার খাওয়া ফার্মের গরুর তুলনায় চর্বি কম থাকে। তবে হৃদ্রোগ, ওজনাধিক্য, রক্তে চর্বির আধিক্য ও ক্যানসারের ঝুঁকি থাকলে লাল মাংস এড়িয়ে চলা উচিত।
গরুর মাংস বা লাল মাংস হচ্ছে প্রাণিজ প্রোটিন, আয়রন, জিঙ্ক, থায়ামিন, রিবোফ্ল্যাভিন, সেলেনিয়াম ও ভিটামিন বি১২-এর অন্যতম উৎস। এই গরুর মাংসই হতে পারে স্বাস্থ্যকর খাবার, যদি চর্বি বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে খাওয়া যায়। কৃশকায় গরুর মাংস কিংবা চর্বি বাদ দেওয়া গরুর মাংসে সম্পৃক্ত চর্বি কম থাকে। তাই ঝুঁকিও কম। কম চর্বিযুক্ত গরুর মাংসের চেয়ে বরং অতিরিক্ত ভাত খাওয়া বেশি ঝুঁকিপূর্ণ।
অনেকের ধারণা, গরুর মাংসে শুধু ক্ষতিকর সম্পৃক্ত চর্বিই থাকে। আসলে তা নয়। লাল মাংসের এসব ঝুঁকির পেছনে মূলত দায়ী মাংস প্রক্রিয়াজাতকরণ। দেখা গেছে, দৈনিক ৫০ গ্রাম প্রক্রিয়াজাত মাংস গ্রহণে হৃদ্রোগের ঝুঁকি ৪২ আর ডায়াবেটিসের ঝুঁকি ১৯ শতাংশ বৃদ্ধি পায়। মাংস প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে ব্যবহৃত উপাদানের কারণে মাংসে সোডিয়াম ও নাইট্রেট বেশি থাকে। লবণের কারণে উচ্চ রক্তচাপ হয়, নাইট্রেটের জন্য রক্তনালির দেয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং ইনসুলিন নিঃসরণ কমে গিয়ে ডায়াবেটিসের প্রবণতা বাড়ায়। এর ফলাফল—হৃদ্রোগ ও ডায়াবেটিসের ঝুঁকি।
কোনো কিছু যেমন বেশি ভালো নয়, গরুর মাংসও তেমন বেশি খাওয়া ভালো নয়। তবে ঢালাওভাবে সবাই গরুর মাংস এড়িয়ে চলবেন, এটা ঠিক নয়। সাধারণত কম চর্বিযুক্ত গরুর মাংস শিশু-কিশোর, তরুণ-যুবার জন্য পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত।



সূত্রঃ প্রথম আলো

এবারের ঈদে তাহসানের নাটক গুলো কোন কোন চ্যানেলে প্রচার হবে দেখে নিন।

 
মিষ্টার এবং মিসেস-
প্রচারিত হবে ঈদের ২য় দিন, রাত ১১.৩০ মিনিটে এনটিভি তে
অভিনয়ঃ তাহসান, মিথিলা




#ভালোবাসার পঙ্তিমালা-
প্রচারিত হবে ঈদের ৩য় দিন, দুপুর ২.১৫ মিনিটে এনটিভি তে
অভিনয়ঃ তাহসান, মিথিলা, অপূর্ব, ইরেশ, মম, টয়া


 
#দৃষ্টির বাইরে-

প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন  সন্ধ্যা ৭.১০ মিনিটে আরটিভিতে
অভিনয়ঃ তাহসান,কেয়া রহমান।




#এই পথ যদি না শেষ হয়-
প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠদিন,রাত ৮.৩০ মিনিটে জি টিভিতে
অভিনয়ঃ তাহসান, সাফা কবির



#তোমায় ভালবেসে -
প্রচারিত হবে ঈদের ৭তম দিন,রাত ৮.৩০ মিনিটে আরটিভিতে
অভিনয়ঃ তাহসান, আনিকা





আরটিভির ঈদ আয়োজন!



সাকিব আল হাসান ও শিশির এর একান্ত আলাপচারিতামুলক অনুষ্ঠান “আমি আর তুমি”



বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার সহধর্মিনী শিশির এর একান্ত আলাপচারিতামুলক অনুষ্ঠান “আমি আর তুমি”।
দেখবেন, Rtv-তে (১৬.০৯.২০১৬) ঈদের চতুর্থ দিন বিকেল ৫:২০ মিনিটে
প্রযোজনা: শিবলী জিয়া



পাওয়ার নিবেদিত বিরতিহীন ঈদ নাটক ‘‘ভূতের ভ্যালেন্টাইন"


পাওয়ার নিবেদিত বিরতিহীন ঈদ নাটক ‘‘ভূতের ভ্যালেন্টাইন"
প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ১১ টায় Rtv।
রচনা ও পরিচালনা : ইমরাউল রাফাত।


শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

ঈদে ঘুরে আসুন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের স্বপ্নের নক্ষত্রবাড়িতে!


এবার ঈদ-উল-আজহা উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের স্বপ্নের নক্ষত্রবাড়িতে। কর্মব্যস্ত নাগরিক জীবনে হাঁপিয়ে ওঠে অনেকেই খোঁজেন প্রশান্তির ছোঁয়া। একেবারে নিরিবিলি, মনোরম ও স্নিগ্ধ পরিবেশে ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে দু-দণ্ড প্রকৃতির সান্নিধ্য পেতে ঘুরে আসতে পারেন  নক্ষত্রবাড়ি।
নক্ষত্রবাড়ি রিসোর্ট এন্ড কনফারেন্স সেন্টার এর সহকারি বিক্রয় –বিপণন ও জনসংযোগ কর্মকর্তা নিজাম উদ্দিন আল সুমন বলেন, ঈদে অতিথিদের স্বাগত জানাতে নক্ষত্রবাড়ি প্রস্তুত।
সুমন বলেন, আধুনিক স্থাপত্যশিল্প আর নয়নাভিরাম প্রকৃতির মাঝে অতিথিদের সময়কে উপভোগ্য করে তুলতে চমৎকার সব ব্যবস্থা রয়েছে এখানে। রয়েছে রেস্তোরাঁ, ওয়াটার বাংলো, সুইমিং পুল, জুস বার ,বিলিয়ার্ড ও  বোটিং এর ব্যবস্থা।
এছাড়া অতিথিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ।

ভাড়া: পানির ওপর কটেজগুলো ২৪ ঘণ্টার ভাড়া ১০ হাজার ৭৫২ টাকা। বিল্ডিং কটেজের ভাড়া কাপলবেড ৮ হাজার ২২২ টাকা এবং টু-ইন বেড ৬ হাজার ৯৫৮ টাকা। দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ৫০০ টাকা। এছাডা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকতে চাইলে ব্যয় করতে হবে মাত্র ২ হাজার পাঁচশত টাকা। যেখানে সকালের নাস্তা , দুপুরের বুফে লাঞ্চ ও বিকেলের নাস্তা থাকছে।
যোগাযোগ: ০১৫৫১ ২২২২১১, ০১৭৭২২২৪২৮১-৮৪।
 

ঈদ স্পেশাল রেসিপি!

বন্ধুরা, ঈদের নানা কাজ গোছাতে এখনো হয়তো ব্যস্ত অনেকে। এরই মধ্যে ভাবতে হচ্ছে ঈদের বিশেষ রান্না নিয়ে। আপনার ভাবনা কমাতে মজার কয়েকটি আইটেমের সহজ রেসিপি দিয়েছেন সৃষ্টি ফুড ক্রিয়েশনের কর্ণধার-দেশের স্বনামধন্য রন্ধনশিল্পী তাসনিয়া রহমান সৃষ্টি।

লায়ালি লুবনান  
উপকরণ-লাচ্ছা সেমাই ১/৪কাপ, সুজি ১/৪কাপ, কনডেন্স মিল্ক ১টিন, ডিম ১টি, পানি ২কাপ, গোলাপ জল ১চা চামচ, মধু ৩টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ৩টেবিল চামচ, কাজু বাদাম কুচি ৩টেবিল চামচ, চেরি ৪/৫টি, বাটার ক্রিম(ডিমের সাদা ১টি, আইসিং সুগার পোনে ১কাপ, বাটার ২০০গ্রাম,বরফ ১কিউব,কর্নফ্লাওয়ার ১টেবিল চামচ, এসেন্স ১ফোটা সব দিয়ে ক্রিম বানানো) ও লবণ ১চিমটি।
প্রস্তুত প্রণালী-একটি পাত্রে ডিম কনডেন্স মিল্ক ও পানি মিশিয়ে সেমাই ও সুজি দিয়ে মিশিয়ে জ্বাল দিতে হবে। ঘন হযে আসলে গোলাপ জল দিয়ে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে একটু ঠাণ্ডা করে নিতে হবে। এবার বাটার ক্রিম দিয়ে ওপরে বাদাম ও চেরি ছিটিয়ে মধু দিয়ে সেট করে ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।









দম বিরিয়ানি
উপকরণ
মাংস মাখাতে -গরু অথবা খাসির মাংশ ১কেজি,টকদই ১/২কাপ,কাশ্মীরি মরিচের গুঁড়া ২চা চামচ, পেঁয়াজ বাটা ২টেবিল চামচ,অদা বাটা ১টেবিল চামচ,রসুন বাটা ১টেবিল চামচ,জিরা বাটা ১চা চামচ,গরম মশলা বাটা ১চা চামচ,পোস্তদানা বাটা ১চা চামচ,ঘি ২টেবিল চামচ ও লবণ স্বাদমত।
বাসমতি চাল ১/২কেজি,বড় এলাচ ১টি,ছোট এলাচ ৩টি,দারচিনি টুকরা,তেজপাতা ২টি, কিশমিশ ১টেবিল চামচ, কাজুবাদাম ১০/১২টি, কাচামরিচ ৬/৭টি, জাফরান ভেজানো দুধ ১কাপ, জাফরান ১চিমটি, গোলাপজল ১টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১/৪কাপ,ঘি ৩টেবিল চামচ ও লবণ স্বাদমত।
প্রস্তুত প্রণালী-মাংস মাখানোর সমস্ত উপকরণ একসাথে মেখে ২/৩ঘন্টা রেখে দিন। চাল ১৫মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। হাড়িতে পরিমাণমত পানি বসিয়ে তাতে লবণ ও আস্ত গরম মশলা দিয়ে পানি ফুটিয়ে তাতে চাল দিন। চাল আধা সেদ্ধ হলে নামিয়ে পানি ঝরিয়ে নিন। এবার যেই পাত্রে বিরিয়ানি দমে বসাবেন সেই পাত্রে মেখে রাখা মাংস বিছিয়ে বেরেস্তা, বাদাম, কিশমিশ, আধাসেদ্ধ চাল, জাফরান, বাদাম, গোলাপজল, কাঁচা মরিচ ও জাফরান ভেজানো দুধ দিয়ে ফয়েল পেপার অথবা ময়দার রুটি বানিয়ে হাড়ির মুখ চারপাশ দিয়ে মুরে বন্ধ করে দিন,যাতে করে কোনো ভাপ বের হতে না পারে। এবার গরম লোহার তাওয়ার ওপর হাড়ি বসিয়ে মৃদু আচে দেড় ঘণ্টা রেখে দিন। এবার ফয়েল পেপার খুলে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন।

খাসির চাপ
উপকরণ-খাসির মাংস ৫০০গ্রাম, একটু বড় পিস করে কেটে হালকা করে ছেঁচে নিন। পেঁয়াজ বাটা ২টেবিল চামচ, আদা বাটা ১টেবিল চামচ, রসুন বাটা ১টেবিল,গরম মশলা গুড়া ১চা চামচ, জয়ফল, জৈয়ত্রী বাটা ১/৪চা চামচ, জিরা গুড়া ১চা চামচ, হলুদ গুঁড়া ১/২চা চামচ,মরিচ গুঁড়া ১চা চামচ, গোলমরিচ বাটা ১চা চামচ, কাচামরিচ ৩/৪টি, ধনেপাতা কুচি ২টেবিল চামচ, সরিষার তেল ৫টেবিল চামচ ও লবণ স্বাদমত।
প্রস্তুত প্রণালী-মাংসের সাথে সমস্ত উপকরণ মেখে ২/৩ঘন্টা মেখে রাখুন। এবার কড়াইতে চাপ ঢেলে কষিয়ে পরিমাণমত পানি দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ হলে চাপ ভাজা ভাজা করে কাচামরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন।

এবার ঈদের ছুটিতে টেকনাফ ঘুরে আসতে পারেন!


কক্সবাজার কিংবা সেন্ট মার্টিনে সারা বছরই পর্যটকদের ঢল থাকে। তবে এমন অনেকে আছেন, যারা কক্সবাজার গিয়েও টেকনাফ না বেড়িয়েই চলে আসেন। অথচ নাফ নদী, জলিলের দিয়া, নেটং পাহাড়, কুদুম গুহা আর সাদা বালুর নিরিবিলি সৈকতের হাতছানি এড়ানো ভ্রমণপিপাসুদের জন্য সত্যি কঠিন। এবার ঈদের ছুটিতে তাই টেকনাফ ঘুরে আসতেই পারেন।
সমুদ্রসৈকত টেকনাফ: পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতের শেষ সীমানা হচ্ছে টেকনাফ। এবার সৈকতে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এখানে সেন্ট্রাল রিসোর্ট হোটেলে চাইলে রাত যাপন করা যায়। হোটেল লবি থেকে দেখা যাবে সাগরসৈকত। টেকনাফ পুরোনো বাসস্টেশন থেকে রিকশা, অটোরিকশা ও চাঁদের গাড়িযোগে (জিপ) সমুদ্রসৈকতে যাওয়া যায়। জিরো পয়েন্ট থেকে চার কিলোমিটার দূরে টেকনাফ সমুদ্রসৈকত। সেখানে গিয়ে দেখতে পাবেন সারিবদ্ধ লাল কাঁকড়া, শামুক, ঝিনুক, জেলেদের মাছ ধরার অপরূপ দৃশ্য। টেকনাফ সৈকত পাড় থেকে সাড়ে তিন কিলোমিটার উত্তরে শীলখালী নামের স্থানে গেলে দেখতে পাবেন বিশাল আকৃতির সব পাথর। টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণ শাহপরীর দ্বীপের ঘোলাপাড়ায় ডোবাচরও দেখে আসা যায়। শীত মৌসুমে এখানে বিপুলসংখ্যক অতিথি পাখির সমাগম ঘটে।

 মথিনের কূপ:
টেকনাফ বাস টার্মিনাল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পুলিশ কোয়ার্টার প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক মাথিনের কূপ। কলকাতার পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্যের সঙ্গে টেকনাফের জমিদার ওয়ানথিনের একমাত্র কন্যা মাথিনের নিবিড় প্রেমের সাক্ষী এই কূপ। এই কূপ থেকেই পানি সংগ্রহ করতে গিয়ে ধীরাজের সঙ্গে দেখা হয় মাথিনের।
নেটং পাহাড়: শহর থেকে দুই কিলোমিটার দূরে নেটং পাহাড়ে গিয়ে বন্য সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই পাহাড়ে হাতি, হরিণ, বানর, ভুতুম প্যাঁচা, পাহাড়ি মুরগি, ময়ূর, মেছো বাঘসহ কয়েক প্রজাতির পশুপাখির বসবাস। নেটং পাহাড়ে যাওয়ার পথে পড়বে পাহাড়ের গা বেয়ে নামা ঝিরি-ঝরনা। পাহাড়ের চূড়ায় উঠলে দেখা যায় পাহাড় সারি আর নাফ নদীর অপরূপ দৃশ্য। এই পাহাড়ের খুব কাছেই রয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের সময় তৈরি ব্রিটিশ সেনাবাহিনীর বাংকার ও ব্রিটিশ স্থাপনা টি অ্যান্ড টি ভবন। এখানে সরু পাহাড়ি পথ ধরে হেঁটে প্রাচীন বৌদ্ধমন্দিরও দেখে আসতে পারেন। নেটং পাহাড়ের প্রায় ১০ কিলোমিটার দূরে মোছনী নামক স্থানে প্রান্তিক লেক ও ন্যাচারাল পার্ক অবস্থিত। হাতে সময় থাকলে একই যাত্রায় প্রান্তিক লেক ও ন্যাচারাল পার্ক ঘুরে আসতে পারেন। পার্কের পাশেই একটি নিরিবিলি হ্রদের তীরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসতে পারেন। তবে এ জায়গায় দল বেঁধে যাওয়াই ভালো। পার্কে প্রবেশ ফি ১০ টাকা।


নাফ নদী ও জলিলের দিয়া:
যেকোনো এক বিকেলে বেরিয়ে পড়ুন নাফ নদীতে সময় কাটাতে। এ সময় নদীর পার্শ্ববর্তী এলাকা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগবে। নাফ নদীর মাঝখানে টেকনাফ স্থলবন্দরের পূর্ব পাশে জলিলের দিয়ার অবস্থান। যুগ যুগ ধরে টেকনাফের কিছু লোক ওই দ্বীপে চিংড়ি ও লবণের চাষাবাদ করে আসছিল। বর্তমানে সেখানে গড়ে তোলা হচ্ছে বিশেষ পর্যটন এলাকা। টেকনাফ সদর থেকে নাফ নদীর দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। অনেকে শহরের দিকে না গিয়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত পর্যটন হোটেল নেটং, সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো ও বন বিভাগের বাংলোয় রাতযাপন করেন।


কুদুম গুহা:
কক্সবাজার থেকে টেকনাফ আসার পথে হোয়াইক্যং। হোয়াংক্যংয়ের পাহাড়ে কুদুম গুহার অবস্থান। হোয়াইক্যং স্টেশন থেকে পশ্চিম দিকে শামলাপুর যাওয়ার পথেই পড়বে এটি। সেখানে যেতে হলে সহযোগিতা নিতে পারেন হোয়াইক্যং বন বিভাগের বন প্রহরীদের। যেতে হবে হেঁটে। সময় লাগবে প্রায় এক ঘণ্টা।
কীভাবে যাবেন টেকনাফ: চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন, বহদ্দারহাট ও সিনেমা প্যালেস থেকে সকাল ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত সৌদিয়া, এস আলম বাস চলাচল করে। কক্সবাজার এসে লিংক রোড ও জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত টেকনাফের বাস চলাচল করে। কক্সবাজার থেকে টেকনাফ আসতে সময় লাগে আড়াই ঘণ্টা।

 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates