LATEST UPDATE

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

মেসির ছেলে ফুটবল পছন্দ করে না

বাপকা বেটা হতেই হবে এ রকম কোনো কথা নেই। লিওনেল মেসির ছেলে যে ফুটবলারই হবে, সেটাও তো দিব্যি দিয়ে বলা যায় না। সেই সিদ্ধান্ত তো সে বড় হয়েই নেবে। তবু যদি সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের ছেলের মধ্যেও আগামীর তারকার স্বপ্ন দেখে থাকেন, মেসি নিজেই আপনাকে জানাচ্ছে দুঃসংবাদ। তাঁর তিন বছরের শিশুপুত্রর থিয়াগোর নাকি ফুটবলের প্রতি তেমন কোনো আগ্রহ নেই!
বাবার হাত ধরে বেশ কয়েক বারই মাঠে গেছে থিয়াগো। মায়ের সঙ্গে তো গ্যালারিতে তাকে অনেক বার দেখা গেছে। কিন্তু আর্জেন্টাইন টিভি চ্যানেল টেলেফেকে মেসি জানাচ্ছেন, ফুটবল খুব একটা টানে না বড় ছেলেকে, ‘আমি ওকে খুব বেশি বল কিনে দেইনি, অন্যদের সঙ্গে খেলতেও খুব একটা জোরাজুরি করিনি। আসলে সে ফুটবল অতটা ভালোবাসে না।’
তবে বার্সার খেলোয়াড়দের শিশুসন্তানদের জন্য খুব শিগগির ক্লাব কর্তৃপক্ষ একটা উদ্যোগ শুরু করেছে। ছেলের ফুটবলপ্রীতি জাগিয়ে তুলতে এখন সেদিকেই তাকিয়ে আছেন মেসি, ‘এই উদ্যোগটা তো ভালোই মনে হচ্ছে, দেখা যাক কী হয়।’
বড় হলে আগ্রহের জায়গাটা বদলে যেতেও পারে। অবশ্য বিখ্যাত বাবার সন্তানরা খুব কমই পদাঙ্ক অনুসরণ করতে পেরেছে। পেলের ছেলেও যেমন খুব একটা নাম করতে পারেননি। ডিয়েগো ম্যারাডোনার ছেলেও নয়। তবে কেউ পারেনি জন্য কেউ পারবে না, তাও তো নয়।
এখনো সময় আছে। থিয়াগোর আগ্রহ বদলাতেও পারে। আর তা ছাড়া মেসির তো আরও একটা পুত্র সন্তান আছে। মাতেও অবশ্য এখনো ঠিকমতো হাঁটাই শেখেনি।


সূত্রঃ প্রথম আলো 

এশিয়ার সেরা আটে বাংলাদেশের মেয়েরা!


৪৮ ঘণ্টার ব্যবধানে আরও একটি ম্যাচ, তার ওপর প্রাণ ওষ্ঠাগত গরম। এর সঙ্গে হাঁটাই যায় না এমন ভারী মাঠ তো আছেই। মাঠের খেলাই বলে দিচ্ছিল কতটা কঠিন পরিস্থিতিতে খেলছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য বাংলাদেশের কিশোরীদের কাছে কোনো বাধাই যে বাধা নয়, সেটা খুব ভালো মতোই বুঝতে পারল সংযুক্ত আরব আমিরাত। চীনা তাইপেকে হারিয়ে আগের ম্যাচেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ আমিরাতকে ৪-০ গোলে হারিয়ে জয়োৎসব করল বাংলাদেশের মেয়েরা। আজও জোড়া গোল করেছে আলাদা করে নজর কাড়া কৃষ্ণা। সব মিলিয়ে টুর্নামেন্টে ৫ ম্যাচে ২৬ গোল করল বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরুতেই অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ঘড়িতে তখনো তিন মিনিটই হয়নি। আগের ম্যাচগুলোর মতো এ ম্যাচেও মাঠের আধিপত্য ছিল বাংলাদেশের মেয়েদেরই। কৃষ্ণা, সানজিদা, মারিয়া, মৌসুমীরা একের পর এক আক্রমণ চালিয়ে গেছে আমিরাতের গোল সীমানায়। শুরুতেই গোল, মনে হচ্ছিল এবারও গোলবন্যাতেই ভাসবে প্রতিপক্ষ।

তবে তা চারটির বেশি হলো না। বৃষ্টির কারণে মাঠ এত ভারী হয়ে না গেলে গোলের সংখ্যা আরও বাড়ত। বাংলাদেশ একটি পেনাল্টিও মিস করেছে। আরেকটি শট ক্রসবারে লেগে বেরিয়ে গেছে বাইরে।

সানজিদা, কৃষ্ণারা যতবারই বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় গিয়েছে, ততবারই আমিরাতের রক্ষণভাগের খেলোয়াড়েরা যতটা না সমস্যা সৃষ্টি করেছে, তার চেয়েও সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ভারী মাঠ। ম্যাচের ৩৬ মিনিটে কৃষ্ণা একটি পেনাল্টি আদায় করে নিলেও তা থেকে গোল করতে পারেনি আগের ম্যাচে পেনাল্টি থেকে দুই গোল করা শামসুন্নাহার।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আবারও গোল করেন কৃষ্ণা। ৫৫ মিনিটে দারুণ এক থ্রু থেকে আনুচিংয়ের সুযোগসন্ধানী গোল বাংলাদেশকে এগিয়ে দেয় ৩-০ গোলে। ৮৬ মিনিটে মনিকার দারুণ এক ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে দেন বদলি খেলোয়াড় তহুরা। ম্যাচের বাকি সময়টা আক্রমণেই ছিল বাংলাদেশ। এই সময় আরও দু–একটি গোল পেয়ে যাওয়াটাও অস্বাভাবিক কিছু ছিল না।

আমিরাতকে হারিয়েই জয়োৎসবের লক্ষ্য ছিল দলের। সেটা খুব ভালোমতোই হলো ক্যারিবীয় ক্রিকেটার ড্যারেন ব্রাভোর সেই বিখ্যাত ‌‌‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গানটির সঙ্গে।

উৎসব মেয়েদেরই মানায়। তারা যে এখন কেবল নিজেদের গ্রুপের চ্যাম্পিয়নই নয়, অনূর্ধ্ব–১৬ পর্যায়ে এশিয়ায় মেয়েদের শীর্ষ আটটি দলের একটি। এখন পরের ধাপে যাওয়ার পালা। আত্মবিশ্বাস তুঙ্গে নিয়েই যাবে বাংলাদেশের মেয়েরা। শুধু এখন তাদের প্রয়োজন ঠিকঠাক যত্নের।

সূত্রঃ প্রথম আলো

ভক্তদের ধাক্কায় মাটিতে নেইমার


নেইমার এই মুহূর্তে যা করছেন, তাতে তো তাঁকে মাথায় তুলেই নাচার কথা। অলিম্পিকের পর ইকুয়েডরের গেরোও খুলে দিয়েছেন। অথচ ভক্তরা কিনা তাঁকে একেবারে ভূপাতিত করল!
ভালো করলে ভক্তরা তাঁদের আকাশে তুলে দেন। আবার খারাপ করলেই নামিয়ে আনেন মাটিতে।

 না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নেইমারের কোনো ক্ষতি করতে নয়, ভালোবেসেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন কজন। মানাউসে চলছে ব্রাজিল দলের অনুশীলন, কলম্বিয়ার সঙ্গে এখানেই আগামী পরশু বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। কাল অনুশীলনেই হঠাৎ করে মাঠ ঢুকে পড়েন কয়েকজন ভক্ত। নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে একেবারে নেইমারকে গিয়েই জড়িয়ে ধরলেন দুজন। ওই অবস্থাতেই তিনজনই মাটিতে পড়ে যান। সঙ্গে এসে যোগ দেন আরও এক-দুজন। এঁদের কেউ কেউ নেইমারকে রক্ষা করার চেষ্টাই করছিলেন।
কিন্তু সব মিলিয়ে একেবারে গিট্টু লেগে যাওয়া অবস্থা। ভক্তের মধুর অত্যাচারে নেইমারের তখন হাঁসফাঁস উঠে গেছে। পরে নিরাপত্তারক্ষীরা একরকম উদ্ধারই করে তাঁকে। নেইমার হাসি দিয়েই পরিস্থিতি সামলেছেন। তবে একটু যেন বিব্রত। ভক্তরা জেল-জরিমানার ঝুঁকি নিয়ে মাঠে ঢোকেন, এ নতুন নয়। তবে একেবারে ধরে মাটিয়ে শুইয়ে ফেলা, এ অবশ্যই নতুন!
কদিন আগেই আর্জেন্টিনার সঙ্গে উরুগুয়ের ম্যাচেই মেসির জন্য একজন মাঠে ঢুকে পড়েছিলেন। তিনি নিরাপদ দূরত্বে থেকে শুধু মেসির বুট ছুঁয়েছেন। মেসিও ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। তবে নেইমারের ভক্তদের খ্যাপা ভঙ্গিতে মাঠে ঢোকা দেখেই বোঝা গেছে, এরা শুধু বুট ছুঁয়ে শান্ত হবে না। ভাগ্য ভালো, কোনো বিপদ ঘটেনি।

সূত্রঃ প্রথম আলো

সরকারি ছুটি ১১ সেপ্টেম্বর থেকে








পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ল। ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১২-১৪ সেপ্টেম্বরের সরকারি ছুটির সঙ্গে যোগ হলো ১১ সেপ্টেম্বরের ছুটিও। তার আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে ঈদের ছুটি হবে মোট ছয়​ দিনের।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হলেও ওই দিনের অফিস করতে হবে ২৪ সেপ্টেম্বর শনিবার।
এদিকে ঈদের ছয় দিনের ছুটির সঙ্গে কেউ ১৫​ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছুটি নিলে পরের দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় তার ছুটি দাঁড়াবে মোট নয় দিন।
আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে

অনলাইনে নিজের মত করে পোর্টফোলিও তৈরি করুন!! (Start your free online portfolio website today)

 অনলাইনে মনের মত করে পোর্টফোলিও তৈরি করুন আর নিজের দক্ষতাকে ছড়িয়ে দিন।

Everything you need to create a professional website

Make your own portfolio in your web browser


Build with free imagination

Portfolios for creatives

 With Portfoliobox you are not forced to use a standard theme. You can use any style for any page and create a truly unique website that reflects you and your work. More than 400 000 websites have been created with Portfoliobox - All of them unique!


তাহলে এখনি তৈরি করে নিন পছন্দের পোর্টফোলিও টি।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন...

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

অনলাইনে শিখে নিন সব কিছু! (Life Changing Post) অবশ্যই দেখে নিন...



Click Here
অনলাইনে আপনার যেকোন বিষয়ে শেখার আগ্রহ থাকতে পারে।
এই সাইট টি থেকে আপনি আপনার পছন্দমত কোর্স করতে পারবেন ফ্রীতে!!


এলজি এখন ঝুঁকছে রোবোটিকে

রোবটের উপর বিশাল বিনিয়োগ করার কথা জানিয়েছে এলজি ইলেকট্রনিক্স।


প্রতিদিনকার মানুষের কাজে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যন্ত্রের সহায়তা বাড়ানোর মাধ্যমে এ খাতে লাভের আশায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক এই ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
এলজি জানায়, এই যন্ত্রপাতির বিভাগ রোবোটিক খাতে প্রতিষ্ঠানটির প্রবেশের রাস্তা তৈরি করছে। এক্ষেত্রে রেফ্রিজেরেটর, ওয়াশার আর এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর মতো বাসাবাড়িতে ব্যবহৃত যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করবে এমন পণ্য নির্মাণের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির অ্যাপ্লায়েন্স ব্যবসায়ের প্রধান সিউং-জিন বলেন, "স্মার্ট হোম, রোবট আর মূল উপাদানগুলোতে জোরেসোরে বিনিয়োগের মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য তৈরি হব আর হোম অ্যাপ্লায়েন্স ব্যবসায়ের সক্ষমতা আরও শক্তিশালী করব।"
কৃত্রিম বুদ্ধিমত্তা আর তারবিহীন যোগাযোগ খাতে উন্নয়নের মাধ্যমে আরও বেশি বাস্তবধর্মী যন্ত্র বানানো সম্ভব। এর ফলে এসব যন্ত্র ইন্টারনেটের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে আর আরও জটিল কাজ সম্পাদন করতে পারবে বলে জানিয়েছে রয়টার্স।
রোবোটিকে প্রচুর বিনিয়োগ করছে বিশ্বের এমন বিভিন্ন দেশ নতুন একটি খাৎ তৈরি করতে চাচ্ছে। বাবুর্চি, কেয়ারটেকার বা শ্রমিক হিসেবে যন্ত্র কাজ করে মোট জনসংখ্যায় বার্ধক্যের হার বেড়ে যাওয়া বা নিম্ন জন্মহারের মতো আর্থ-সামাজিক সমস্যা সমাধান করা যাবে।
রোবোটিক পণ্য বের করার লক্ষ্যে ঠিক কী পরিমাণ অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে তা নিয়ে কিছু জানায়নি এলজি।

কাঁদুন মানসিক চাপ কমাতে!



মানুষ কখনও কখনও আনন্দে আত্নহারা হয়ে কেঁদে ফেলে আবার কখনও কখনও গভীর দুঃখেও কান্না চলে আসে। তবে যে কারণেই কান্না করি না  কেন তা আমাদের জন্য অনেক উপকারী। অনেকেই আছেন যারা মানুষের সামনে কান্না করা একেবারেই এড়িয়ে চলেন। কেউ আবার মনের অজান্তে কান্না এলে তা লুকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। গবেষকরা বলেছেন, আসলে এমনটি করা মোটেও উচিত নয়। কেননা কান্নার অন্তত তিনটি উপকারিতা রয়েছে। জেনে নিন কান্নার তিন উপকারিতার কথা- মানসিক চাপ কমায় গবেষকরা বলছেন, যদি কান্না আসে, তবে সেটা হতে দেওয়া উচিত। কেননা অশ্রুর সঙ্গে প্রচুর পরিমাণ ম্যাঙ্গানিজ বেরিয়ে যায়। এর ফলে মানসিক চাপ কমে আসে। সম্পর্ক জোরদার করে সব আবেগের মধ্যে কান্নাই সবচেয়ে বেশি সংক্রামক এবং শক্তিশালী। গবেষণায় দেখা গেছে, কান্নার ফলে সামাজিক সম্পর্কগুলো আরও জোরদার হয়। বিশেষ করে সান্ত্বনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে যারা এগিয়ে আসে তাদের সঙ্গে সম্পর্ক অনেক ভালো হয়। প্রশান্তি আনে কান্নার পর মনে এবং শরীরে এক ধরনের প্রশান্তি চলে আসে। গবেষকরা জানান, চোখের জলের সঙ্গে সঙ্গে শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বেরিয়ে যায়। এতে মনে এক ধরনের পরিচ্ছন্ন ভাব তৈরি হয়, এর ফলেই ভালো লাগা তৈরি হয়। তাই প্রয়োজনে লুকিয়ে হলেও কান্না করুন।

কফির সাথে কি ফ্রী দিচ্ছে জেনেভার ফ্যালাত্তিও ক্যাফে??




সুইজারল্যান্ডের চকলেট বা ছুড়ি অনেক আগেই নজর কেড়েছে সমগ্র বিশ্বের। এবার সেই তালিকায় সম্ভবত যোগ হতে যাচ্ছে কফির নামও।
তবে ভালো কফি উৎপাদন করে নয়, কফির সঙ্গে দেওয়া ফ্রি জিনিসটির জন্যই সারা বিশ্বের মানুষের নজর কাড়বে দেশটি। কারণ সেখানের একটি ক্যাফেতে কফি খেলে বিনামূল্যে যৌনসঙ্গী সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছে।
জেনেভায় ফ্যালাত্তিও ক্যাফে থেকে কেনা কফিতে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে যৌনতার পসরা নিয়ে হাজির হবে সুন্দরী রমণীরা।
ক্রেতার মনোরঞ্জনের জন্য নিজের শরীরের মাধ্যমে তারা সবকিছুই করতে রাজি। এজন্য তাদের দিতে হবে না আলাদা কোনো চার্জ।
এই কাজে আইনগত কোনো ঝামেলাও নেই। কারণ যৌনতাকে ওই দেশের সংবিধানে বৈধতা দেওয়া হয়েছে। তবে বিশেষ এই ক্যাফের কফিতে চুমুক দিতে হলে আপনাকে খরচ করতে হবে ৪০ পাউন্ড।

সহজে মনে রাখার চার উপায়





দৈনন্দিন জীবনের অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় প্রায়ই আপনি যদি ভুলে যান, তাহলে কয়েকটি সহজ টিপস মাথায় রাখুন৷ তাহলে এই সমস্যাটা সহজেই কাটিয়ে উঠতে পারবেন৷
১. সময়ে অসময়ে নানা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাওয়ার একটা অন্যতম কারণ হলো, মনঃসংযোগের অভাব৷ অর্থাৎ কেউ যখন আপনাকে কিছু বলেন, আপনি তখন তার কথা মন দিয়ে শোনেন না৷ কারণ আপনি তখন তার কথার উত্তরে কী বলবেন, সেটাই ভাবছেন৷ তাই তিনি যা বলছেন, তা আপনার মাথায় থাকছে না৷ আপনি মুহূর্তের মধ্যে ভুলে যাচ্ছেন৷ বাড়িতে ফিরে গাড়ির চাবি রাখার সময় আপনি ঠিক সচেতন থাকেন না৷ তাই রোজ ভুলে যান৷ সুতরাং এখন থেকে যা করবেন, তা সচেতন হয়ে করুন৷ এবং যখন যে মুহূর্তে যে কাজ করছেন, তার ওপর মনোসংযোগ করুন৷
২. কিছু কিছু বিষয়, যেমন কোনো জায়গার ঠিকানা, কারো নাম, অদ্ভুত কোনো জিনিসের নাম ইত্যাদি মনে রাখার সবচেয়ে সোজা উপায় হলো, মনে মনে কয়েকবার বলে নেয়া৷ তবে এই ধরনের জিনিস মনে রাখার আরও সোজা উপায় হলো, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ড্রাফট ফোল্ডারে সেভ করে রাখা৷ নিজেকে মেইল করে রাখতে পারেন৷ আজকাল সহজে যাতে কিছু ভুলে না যান, এমন হাজারটা মোবাইল অ্যাপ রয়েছে৷ সাহায্য নিতে পারেন৷
৩. মাঝে মাঝে অনেকদিন আগের ঘটনার কথা মনে করার চেষ্টা করুন৷ যেমন অমুক বছর আগে জন্মদিনে রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে ঠিক কোন কোন খাবার খেয়েছিলেন৷ বা ছোটবেলায় শেখা কোনো ছড়ার কথা মনে করুন৷ এতদিন আগের কথা না ভাবলেও মাত্র দুদিন আগে আপনি লাঞ্চে কী খেয়েছেন ভেবে দেখুনতো৷ এটা আসলে খুব ভালো ব্রেন এক্সারসাইজ৷ তাছাড়া কিছু মেমারি বুস্টিং অ্যাপও রয়েছে৷ সাহায্য নেয়া যেতে পারে৷
৪.  কোনো কাজ যদি আপনাকে রোজ করতে হয়, যেমন বাড়ির পোষ্যকে খেতে দেয়া, বাইরে বের হওয়ার আগে জানালা বন্ধ করা অথবা বাড়ির মেইন সুইচ অফ করা, ইত্যাদি কাজকে আপনার দৈনন্দিন জীবনের রুটিনে পরিণত করুন৷ আপনার রোজকার কাজের তালিকায় লিখে রাখতে পারেন৷ আবার মোবাইলের অ্যাপের সাহায্য নিতে পারেন৷ এই কাজগুলোকে তুচ্ছ মনে করে আপনার কাজের তালিকার বাইরে রাখবেন না৷ বাইরে বেরোনোর আগে জানালা বন্ধ করা বা মেইন সুইচ অফ করা আপনার বাড়ির নিরাপত্তার স্বার্থেই আপনার ভুলে যাওয়া চলে না৷

৩০ সেপ্টেম্বর ৩৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা




৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুই ঘণ্টার এই পরীক্ষা নেয়া হবে।
 আজ মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে। প্রিলিমিনারির পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস পরে জানানো হবে।
 প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের স্ব স্ব উপজেলায় নিয়োগ দেওয়া হবে– শিক্ষামন্ত্রী




এবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদের স্ব স্ব উপজেলাতেই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এক্ষেত্রে স্কুল, কলেজ বা মাদ্রাসা কর্তৃপক্ষ বা সভাপতির কোনো হস্তক্ষেপ থাকবে না।
শনিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগেও হয়েছে। তখন সার্টিফিকেট দেওয়া হতো। এ নিয়ে নানা অনিয়মের অভিযোগও আছে। কিন্তু এবারই প্রথম আমরা পিএসসি'র (পাবলিক সার্ভিস কমিশন) মত একটি মান সম্মত উপায়ে পরীক্ষা নিচ্ছি। এক্ষেত্রে প্রথম প্রিলিমিনারি টেস্ট হয়েছে। এখন লিখিত পরীক্ষা হচ্ছে। এরপর ১৫ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আগামী অক্টোবরে চূড়ান্তভাবে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হবে।
মন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চাহিদা নিয়েছি। এর ফলাফল প্রকাশের সময় সম্পূর্ণ অনলাইনেই নিয়োগপ্রাপ্তদের জানিয়ে দেওয়া হবে, সে কোথায় নিয়োগ পেলেন। কাজেই এখানে ঘুষ, দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। স্কুল, কলেজ বা মাদ্রাসা সভাপতিরও নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম মানসম্মত একটি পরীক্ষার মাধ্যমে মান সম্মত শিক্ষক বাছাই করতে। এতে যারা নিয়োগ পাবেন, তারাও সম্মানিত বোধ করবেন, যে তারা একটি ভাল প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য এবার সারা দেশ থেকে ৬ লাখ ২ হাজার ৫৩৩ জন প্রার্থী প্রিলিমিনারী টেস্টে অংশ নেন। এর মধ্যে মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গত শুক্রবার ৯০ হাজার ৯৪ জন বাছাইকৃত পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা হয়েছে। আর আজ শনিবার উচ্চ মাধ্যমিক ও সমমানের ৫৫ হাজার ৬৯৮ বাছাইকৃত প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিলেন। চুড়ান্তভাবে উত্তীর্ণরা প্রতিষ্ঠানের চাহিদার নিরিখে নিজ নিজ উপজেলাতে নিয়োগ পাবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা সরকারকে শিক্ষকের চাহিদা না দিয়ে অস্থায়ী শিক্ষকদের দিয়ে কার্যক্রম চালাবেন, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসময় অন্যদের মধ্যে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ এর চেয়ারম্যান এএমএম আজহার, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

‘যানজট কমাতে কাজ করছে মোবাইল কোর্ট’



হাসড়কগুলোতে যানজট কমাতে মোবাইল কোর্ট কাজ করছে। এতে করে ঘরেফেরা মানুষরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আজ রবিবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি সড়ক মহামড়কে কোথাও কোনো যানজট হবে না।
সারা দেশের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে কেরানীগঞ্জের তেঘরিয়া ও মাওয়া চৌরাস্তা মিলিয়ে ৩৪টি মামলা হয়েছে এবং ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে রাস্তার কোনো সমস্যা নেই। যানজট হচ্ছে দুর্বল ড্রাইভারের কারণে। এ ছাড়া ঈদুল আজহায় পশুবাহী ফিটনেসবিহীন গাড়ি চলে এবং রাস্তায় রাস্তায় বিকল হয়ে পড়ে, এটাও যানজটের একটা কারণ।
আশুলিয়া সাভারে গার্মেন্টগুলো একই সময় ছুটি হওয়ায় তখন হাজার হাজার শ্রমিক রাস্তায় চলে আসে। এতে করে যানজটের সৃষ্টি হয়।
এই সময় তিনি পুলিশ, স্কাউট, গাড়ির মালিক ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। মাওয়া চৌরাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম।
সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মোবাইল কোর্ট চলে। এ সময় বিভিন্ন ক্যাটাগরির ১১টি মামলা করা হয় এবং ২১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বাবা হলেন মোহাম্মদ আশরাফুল!



প্রথম কন্যা সন্তানের বাবা হলেন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসাপাতালে তার স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। মা ও মেয়ে দু`জনেই সুস্থ আছেন।
উল্লেখ্য, রোববার বিকেল তিনটায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চিকে। স্কয়ার হাসপাতালের গায়োনকোলজিস্ট নারগিস ফাতেমার তত্বাবধানে আছেন তিনি। সার্বক্ষণিক স্ত্রীর পাশেই রয়েছেন আশরাফুল।

ইনজুরির কারণে ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না লিওনেল মেসি




ইনজুরির কারণে ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না লিওনেল মেসি। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আলবিসেলেস্তে বস এডগার্দো বাউজা।
অবসর থেকে ফেরার ম্যাচেও ইনজুরির জন্য তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে কুচকিতে সমস্যা থাকলেও, ব্যথা নিয়েই মাঠে নামেন তিনি।
তার অসাধারণ নৈপুণ্যে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষে ব্যথার পরিমাণ বেড়ে গেলে বিষয়টি টিম ম্যানেজমেন্টকে জানান মেসি।
একই সঙ্গে ৭ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে খেলার আগ্রহ প্রকাশ করেন ক্ষুদে জাদুকর। তবে কোন রকম ঝুঁকি না নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেন কোচ এদগার্দো বাউজা।
এদিকে, অবসর নিয়ে কোন নাটক করেননি বলে জানালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সে সঙ্গে ফুটবল ক্যারিয়ারে কাউকে ঠকাননি বলেও দাবি করেছেন এই ফুটবল সুপারস্টার।
২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে হার দিয়ে শুরু। এরপর দু’দুটি কোপা আমেরিকার আসরে দুইবার চিলির কাছে হেরে স্বপ্ন ভেঙ্গেছে আর্জেন্টিনার।
সমর্থকদের প্রত্যাশার শিরোপা উপহার দিতে পারেননি মেসি। তাইতো কোপার ফাইনালে চিলির কাছে হেরে অভিমানে, হতাশায় অবসরের ঘোষণা দিয়েছিলেন।
গেল মাসে অবসর ভেঙ্গে নতুন কোচ বাউজার অনুরোধে আবারো ফিরেছেন লিও। কিন্তু এতে ঘটেছে নতুন বিপত্তি। মেসির ফেরার খবরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনাসহ অনেকে মেসির অবসরের ঘটনাকে নাটক বলে মন্তব্য করলে, বিষয়টিতে হতাশা প্রকাশ করেন মেসি।
তবে, নিজের ফেরার ম্যাচে গোল করে দেশকে জয় উপহার দিয়ে স্মরণীয় করে রেখেছেন এ তারকা। সে সঙ্গে জানিয়েছেন অবসর নিয়ে কোন নাটক করেননি তিনি।
নিজের ফুটবল ক্যারিয়ারে কখনোই কারো সঙ্গে প্রতারণা করেননি বলেও মন্তব্য করেছেন এই বার্সেলোনা তারকা।

ছয় নম্বরের হাতছানি মাশরাফিদের সামনে

আফগানিস্তানের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজের ৩ ম্যাচই জিতলে এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ যে কোনো ব্যবধানে জিতলেই প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ।
সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়েও অবস্থান সংহত হবে বাংলাদেশের। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর স্বাগতিক ইংল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য সাত দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০১৯ বিশ্বকাপে খেলার।

গত বছর বিশ্বকাপের প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনাল খেলার পর দেশের মাটিতে টানা চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে; হারিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে।

বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ আফগানিস্তান ৪৯ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে। তার পরের সিরিজের প্রতিপক্ষ ইংল্যান্ড অবশ্য আছে দারুণ ফর্মে। পাকিস্তানকে ৪-১ ব্যবধানে সিরিজ হারানোর পর ১০৭ পয়েন্ট নিয়ে ইংলিশরা আছে ৫ নম্বরে।
শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর পর ১২৪ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা সুসংহত করেছে অস্ট্রেলিয়া।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে চার ঘণ্টা!




জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা আবারও ৮০ নম্বরে চার ঘণ্টায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপার্চায অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

শনিবার (০৩ সেপ্টেম্বর) ইডেন মহিলা কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০০ নম্বরের পরীক্ষার জন্য চার ঘণ্টা সময় বরাদ্দ ছিল। পরে ২০ নম্বরের ইনকোর্স যোগ করে লিখিত পরীক্ষা ৮০ নম্বর করা হয়। যার সময় বরাদ্দ করা হয়েছিল চার ঘণ্টা।
সম্প্রতি আবার এ পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করা হয়। পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছিলেন।
জঙ্গিবাদ বিরোধী এ সমাবেশে সভাপতিত্বে করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ গায়েত্রী চ্যাটার্জি।

উপার্চায ড. হারুন-অর-রশিদ বলেন, মানুষ হত্যা করে নয়, মানুষকে ভালোবেসে ও রক্ষা করেই বেহেশত মিলে। কেউ সন্ত্রাস-জঙ্গি হয়ে জন্মায় না, পরিবেশ তা সৃষ্টি করে। তাই কেউ যাতে বিপথগামী না হয়, সেই দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ দেশের মানুষ ঐতিহ্য ও  সংস্কৃতিগতভাবেই সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে। তাই এ দেশে সন্ত্রাসী-জঙ্গিদের কোনো ঠাঁই হবে না।

সভায় অন্যান্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, পুলিশের রমনা বিভাগের ডিসি ইব্রাহিম খান, কলেজের উপ-অধ্যক্ষ ড. শামসুন নাহার, অভিভাবক ও ছাত্রী প্রতিনিধি বক্তব্য রাখেন।

আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক আনলো রবি





দেশে প্রথমবারের মতো আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। অফারটিকে মোবাইল টেলিযোগাযোগ শিল্পের অগ্রগতিতে এক অনন্য সংযোজন হিসেবেই দেখছে অপারেটরটি।
আজীবন মেয়াদের ইন্টারনেট অফারের আওতায় তিনটি ডাটা প্যাক রয়েছে বলে রোববার (০৪ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবি।
এর মধ্যে ৯৯ টাকায় ৩৫০ এমবি ডাটার অফারটি পেতে *১২৩*৯৯#, ১৯৯ টাকায় ১ জিবি ইন্টারনেটের প্যাকের জন্য *১২৩*১৯৯# এবং ২৯৯ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকটি গ্রহণ করতে #১২৩*২৯৯# কোড ডায়াল করতে হবে। প্যাকের মূল্যের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ সারচার্জ যুক্ত হবে।

ইজিলোড রিচার্জ ব্যবহার করেও গ্রাহকরা এ ইন্টারনেট প্যাকগুলো কিনতে পারেন যথাক্রমে ১২৪, ২৪৪ ও ৩৬৪ টাকায়। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ সারচার্জ যোগ করা আছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনেক সময়ই গ্রাহকরা নির্দিষ্ট মেয়াদের মধ্যে তাদের কেনা ইন্টারনেট প্যাকটি শেষ করতে পারেন না। এতে তার মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়। গ্রাহককেন্দ্রিক কোম্পানি হিসেবে এ সমস্যাটি সমাধানের জন্যই আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাক নিয়ে এসেছে রবি।

কোরবানি সংক্রান্ত অতি প্রয়োজনীয় কিছু মাসয়ালা




মুফতি আবদুস সালাম, অতিথি লেখক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম


কোরবানি যাদের ওপর ওয়াজিব : যার ওপর ফিতরা ওয়াজিব তার ওপর কোরবানিও ওয়াজিব। (অর্থাৎ ১০ জিলহজের ফজর থেকে ১২ জিলহজের সন্ধ্যা পর্যন্ত পারিবারিক প্রয়োজনীয় পণ্যসামগ্রী বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি ‘নেসাব’ পরিমাণ সম্পদের মালিক হয়, তার ওপর কোরবানি ওয়াজিব হবে। (শরিয়তের ভাষায় নেসাব পরিমাণ মাল বলা হয়, সাড়ে ৫২ তোলা রুপা অথবা সাড়ে ৭ তোলা স্বর্ণ কিংবা তৎসম মূল্যের সম্পত্তি।) কিন্তু ওয়াজিব না হওয়া সত্ত্বেও যদি কোরবানি করে, তবে নফল কোরবানির জন্য অনেক সওয়াব পাবে।
মাসয়ালা : কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়। এমনকি নাবালেগ সন্তান যদি ধনী হয়, তবুও তার ওপর কোরবানি ওয়াজিব নয়। যদি কেউ সন্তানের পক্ষ থেকে কোরবানি করতে চায় তবে তা নফল কোরবানি হবে। কিন্তু নাবালেগের সম্পদ থেকে কিছুতেই কোরবানি করবে না।
মাসয়ালা : কোনো প্রবাসী প্রবাস থেকে কোরবানির জন্য নিজ দেশে টাকা পাঠালে প্রবাসে তার জন্য আর কোরবানি ওয়াজিব নয়। তবে সেখানেও কোরবানি দিতে চাইলে অসুবিধা নেই।
মৃত ব্যক্তির নামে কোরবানি : মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ। এর দ্বারা মৃত ব্যক্তির রূহে সওয়াব পৌঁছে। তবে জীবিত ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব হয়ে থাকলে, নিজের নামে না করে বাবা-মা বা অন্য কারো নামে অথবা মৃত ব্যক্তির নামে করলে নিজের ওপর অর্পিত ওয়াজিব আদায় হবে না বরং ওয়াজিব কোরবানি আদায় না করার গুনাহ হবে। তদ্রুপ ওয়াজিব কোরবানি আদায় না করে ওই টাকা দান করে দিলে ওয়াজিব আদায় না করার গোনাহ হবে। তবে হ্যাঁ, কোনো এলাকায় যদি বেশি অভাব থাকলে, কোরবানির পশু কেনার ক্ষেত্রে টাকা কম ব্যয় করে বাকী টাকা দান করে দিতে পারবে।
কোরবানির সময় : ১০ জিলহজ থেকে ১২ জিলহজের সন্ধ্যা পর্যন্ত এ তিন দিন কোরবানি করার সময়। কিন্তু প্রথম দিন সর্বাপেক্ষা উত্তম, তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন।
পশু জবাই : নিজের কোরবানির পশু নিজ হাতেই জবাই করা মোস্তাহাব। যদি নিজে জবাই করতে না পারে, তবে অন্যের দ্বারা জবাই করবে, কিন্তু নিজে সামনে দাঁড়িয়ে থাকা ভালো। কোরবানিদাতা নারীর পর্দার ব্যাঘাত হয় বলে- যদি সামনে উপস্থিত না থাকতে পারে, তবে তাতে কোনো ক্ষতি নেই।
মাসয়ালা : কোরবানি করার সময় মুখে নিয়ত করা ও দোয়া উচ্চারণ করা জরুরি নয়। যদি মনে মনে চিন্তা করে নিয়ত করে এবং মুখে শুধু ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে জবাই করে তবুও কোরবানি জায়েজ হয়ে যাবে।
ভাগে কোরবানি প্রসঙ্গ : গরু, মহিষ ও উট এই তিন প্রকার পশুর এক একটিতে এক থেকে সাতজন পর্যন্ত শরিক হয়ে কোরবানি করতে পারবে। এখানে শরিক জোড়-বেজোড় করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে কোরবানি জায়েজ হওয়ার জন্য শর্ত হলো- কারো অংশ যেন সাত ভাগের এক ভাগের চেয়ে কম না হয় এবং কারো যেন গোশত খাওয়ার নিয়ত না হয়। সবার যেন কোরবানির নিয়ত থাকে। অবশ্য যদি কারো আকিকার নিয়ত হয়, তবে তাও জায়েজ আছে। কিন্তু যদি শুধু গোশত খাওয়ার নিয়ত হয়, কোরবানি বা আকিকার নিয়ত না হয়, তবে কারো কোরবানি জায়েজ হবে না। এভাবে যদি শুধু একজনের অংশ সাত ভাগের এক ভাগের চেয়ে কম হয়, তবে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে।
মাসয়ালা : যদি গরু ক্রয় করার সময় অন্যকে শরিক করার ইচ্ছা না থাকে, একা একাই কোরবানি করার নিয়ত থাকে, পরে অন্যকে শরিক করতে চায় এমতাবস্থায় যদি ওই ক্রেতা গরিব হয় অর্থাৎ তার ওপর কোরবানি ওয়াজিব না হয়, তবে পরে সে অন্য কাউকেও শরিক করতে পারবে না, একা একাই পশুটি কোরবানি করতে হবে। আর যদি ওই ক্রেতা ধনী হয় অর্থাৎ তার ওপর কোরবানি ওয়াজিব হয়, তবে ইচ্ছা করলে পরে অন্য শরিকও মিলাতে পারবে। (তবে নেককাজে যতটুকু পারা যায় জায়েজ থাকলেও নিয়ত পরিবর্তন না করাই ভালো।)
কোরবানির গোশত বন্টন : কোরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজের, একভাগ আত্মীয়স্বজনের ও এক ভাগ গরিবদের মধ্যে বণ্টন করে দেয়া মোস্তাহাব। কোরবানির চামড়া বা তার নগদ অর্থ গরিব-দুঃখীদের দান করে দিতে হবে। (এ ব্যাপারে বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানে অধ্যয়নরত এতিম, অসহায় ও গরিব শিক্ষার্থীদের খেয়াল করা উচিত। কারণ তারা এর মাধ্যমে দ্বীনি শিক্ষা অর্জনে বিশেষভাবে উপকৃত হয়। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষদেরও দেয়া যেতে পারে।)

শেষ মুহূর্তের গোলে ইংলিশদের জয়

ভাগ্যের সহায় হয়ে ইউরোপ অঞ্চলের রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ‘এফ’ এ থাকা ইংল্যান্ড জয় পেয়েছে। অ্যাডাম লালানার একমাত্র গোলে স্লোভাকিয়ার বিপক্ষে জিতেছে ওয়েইন রুনির দল।
ইংল্যান্ডের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেয়া স্যাম অ্যালারডাইসের এই ম্যাচের মধ্যদিয়ে ইংলিশদের হয়ে অভিষেক হয়।
দশজনের স্লোভাকিয়ান দলের বিপক্ষে জয় তুলে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ইংলিশদের। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে লিভাপরপুলের তারকা লালানা গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট পাইয়ে দেন।
ম্যাচের ২৫ মিনিটের মাথায় প্রথমবার আর ৫৭ মিনিটের মাথায় স্লোভাকিয়ার মার্টিন স্কারটেল দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় মাঠ থেকে তাকে বেড়িয়ে যেতে হয়। তারপরও প্রথমার্ধের মতোই ইংল্যান্ডকে চাপের মধ্যেই রেখেছিল স্লোভাকিয়ানরা। এ ম্যাচের আগে সবশেষ চার ম্যাচে থ্রী লায়ন্স খ্যাত ইংল্যান্ড কোনোবারই স্লোভাকিয়ার বিপক্ষে হারেনি। তিনটি জয়ের পাশপাশি একটি ম্যাচ ড্র হয়েছিল।
ইংল্যান্ডের হয়ে শুরুর একাদশে ছিলেন জো হার্ট, চাহিল, জন স্টোনস, হেন্ডারসন, লালানা, রুনি, রাহিম স্টারলিং আর হ্যারি কেনের মতো তারকারা। দ্বিতীয়ার্ধে ইংলিশদের হয়ে মাঠে নামেন থিও ওয়ালকট, ড্যানিয়েল স্টুরিজরা।
 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates