LATEST UPDATE
Education লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Education লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

বিদেশে পড়তে যাওয়ার আগে যা করবেন!


উচ্চশিক্ষার জন্য ভিনদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার ইচ্ছা অনেকেরই থাকে। কিন্তু সঠিক পরিকল্পনা আর প্রস্তুতিকৌশল না জানার কারণে সুযোগ হারান অনেকেই। তাই বিদেশে পড়তে যাওয়ার পূর্বপ্রস্তুতি নিয়ে এই ফিচার।
১. পড়ার বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন
বিদেশে পড়ার আগ্রহ থাকলে এসএসসি/ও-লেভেল পরীক্ষার পর থেকেই নিজেকে প্রস্তুত করা উচিত। সে ক্ষেত্রে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে, কোন বিষয়ে পড়তে আগ্রহী, তা ঠিক করে নেওয়া জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে ভর্তিসংক্রান্ত সব তথ্য সহজ ভাষায় লেখা থাকে। তাই ইন্টারনেটের মাধ্যমে পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ধারণ করে ফেলা গুরুত্বপূর্ণ কাজ।
২. যোগ্যতা প্রমাণের কিছু পরীক্ষা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার জন্য যোগ্যতা যাচাইয়ের কিছু পরীক্ষায় অংশ নিন। এর মধ্যে যেমন রয়েছে জিআরই, জিম্যাট বা ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য টোফেল বা আইইএলটিএস। জিআরই বা জিম্যাটে ভালো করলে ভর্তি বা ভর্তির সঙ্গে স্কলারশিপ পেতে সুবিধা হয়। স্নাতক পর্যায়ে বিদেশে পড়তে যাওয়ার জন্য যাদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র বা কানাডা, স্যাট তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রধানত, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আইইএলটিএস অপরিহার্য ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে উত্তর আমেরিকা, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও এ পরীক্ষার স্কোর চাইছে। ইউরোপের বেশির ভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলো আইইএলটিএস চায়।
৩. পরীক্ষার প্রস্তুতি
স্যাট পরীক্ষায় গণিত, ক্রিটিক্যাল রিডিং ও রাইটিং বিভাগে পরীক্ষা দিতে হয়। স্যাটে গণিত একটু সহজ হলেও ইংরেজির অংশ কিছুটা কঠিন। ইংরেজিতে ভালো করতে নিয়মিত ইংরেজি অনুশীলন, প্রচুর শব্দ শেখা আর ইংরেজি বই পড়তে হবে। পরীক্ষার নিবন্ধনের জন্য স্যাটের অফিশিয়াল সাইটে নাম নিবন্ধন করে ক্রেডিট কার্ডের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যায়।
টোফেলের সব তথ্য অনলাইনেই পাওয়া যায়। প্রতি মাসেই টোফেল পরীক্ষা দেওয়া যায়। এ পরীক্ষায় চারটি ভাগ আছে: রিডিং, রাইটিং, লিসেনিং ও স্পিকিং।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপির আয়োজনে আইইএলটিএস পরীক্ষা দেওয়া যায়। প্রতি মাসে সাধারণত তিনবার পরীক্ষা নেওয়া হয়। ওয়েবসাইটে অথবা ফোন করে পরীক্ষার তারিখ জেনে নিতে পারেন। দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
৪. কোন সেশনে আবেদন করবেন
কোন সময়টায় ভর্তির জন্য আবেদন করবেন, সে বিষয়টিও গুরুত্বপূর্ণ। অধিকাংশ দেশে ফল সেশন শুরু হয় আগস্ট-সেপ্টেম্বর মাসে। এই সময়ই বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করে। আবার এই সেশনেই শিক্ষাবৃত্তি বা অর্থায়নের সুযোগও পাওয়া যায় বেশি। আর অন্যটা হলো গ্রীষ্মকালীন সেশন। এ সময় স্থানীয় শিক্ষার্থীদের বেশি সুযোগ দেয় বিশ্ববিদ্যালয়গুলো।
৫. আবেদনের জন্য কাগজপত্র তৈরি
স্কুল/কলেজ থেকে প্রশংসাপত্র, সনদ ও নম্বরপত্র তুলতে হবে। অল্প কথায় নিজেকে নিয়ে একটি নিবন্ধ লিখতে হবে। আপনার লেখা নিবন্ধ পড়ে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বোঝে যে আপনি মানুষ হিসেবে কেমন। আপনার যদি ছবি আঁকতে, ফুটবল বা ক্রিকেট খেলতে ভালো লাগে, সেটাও নিবন্ধে লিখবেন। সামাজিক কাজে অংশগ্রহণ, বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয়গুলো দারুণ গুরুত্ব দেয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে হয়। এমআইটির জন্য MyMit (https://my.mit.edu/uaweb/login.htm)–এ একটা অ্যাকাউন্ট খুলতে হয় আর যুক্তরাষ্ট্রের বাকি সব বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাকাউন্ট খুলতে হয় এই ঠিকানায়: Common Application (www.commonapp.org/Login)। কেমব্রিজ, অক্সফোর্ডসহ ইংল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য (www.ucas.comকরতে হয় আলাদা আলাদা আবেদন।


সূত্রঃ প্রথম আলো

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৭০১তম!


শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যের প্রতিষ্ঠান কুয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস) গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলোর এ তালিকা প্রকাশ করে। তিন হাজার আট শর বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তালিকায় ৮১টি দেশের ৯১৬টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।
বিশ্বে ৭০১তম হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হয়েছে ১০৯তম।
নতুন এই র‍্যাঙ্কিংয়ের পর্যালোচনায় বলা হয়েছে, উচ্চশিক্ষায় যেসব দেশে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ছে, সেসব দেশের শিক্ষার মানও উন্নত হচ্ছে। উন্নতি করা দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন উল্লেখযোগ্য। আর পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, লাতিন আমেরিকা এবং পশ্চিম ও দক্ষিণ ইউরোপের দেশগুলো।
যথারীতি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজে অবস্থিত বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। আর তৃতীয় হয়েছে কেমব্রিজের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আছে ৪ নম্বরে। যুক্তরাজ্যের অকক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬ নম্বরে।
বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়ের ৭৪ হাজার ৬৫১ জন শিক্ষক ও ৩৭ হাজার ৭৮১ জন কর্মকর্তা কিউএসের তালিকা তৈরিতে সহায়তা করেছেন। ১ কোটি ৩ লাখ গবেষণাপত্র ও এসব গবেষণায় ব্যবহৃত হয়েছে এমন ৬ কোটি ৬৩ লাখ উদ্ধৃতিপত্র পর্যালোচনা করা হয়েছে তালিকা তৈরির সময়। গবেষণা, শিক্ষকতা, ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীদের চাকরি পাওয়ার হার ও আন্তর্জাতিকীকরণের ওপর নির্ভর করে প্রণয়ন করা হয়েছে এটি।

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা কমানো হয়েছে!



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা কমানো হয়েছে। তবে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদনের ফি কিছুটা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপরেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন গতকাল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আসলাম হোসেন জানান, ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার মানবিক থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩-সহ মোট জিপিএ-৭ (চতুর্থ বিষয়সহ) পেতে হবে, যা আগে ছিল ৭ দশমিক ৫ পয়েন্ট। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫-সহ মোট জিপিএ-৭ দশমিক ৫ (চতুর্থ বিষয়সহ) পেতে হবে, যা আগে ছিল জিপিএ-৮। আর বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫-সহ মোট জিপিএ-৮ (চতুর্থ বিষয়সহ) পেতে হবে, যা আগে ছিল ৮ দশমিক ৫ পয়েন্ট।
এদিকে এবার কয়েকটি ইউনিটে ভর্তির আবেদন ফি বাড়ানো হয়েছে। ‘বি’ ইউনিটে ৩০০ টাকার পরিবর্তে ৩৩০ টাকা দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ‘সি’ ইউনিটে আবেদন ফি ৭০০ টাকা থেকে ৭১৫ টাকা, ‘ডি’ ইউনিটে ৫০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা, ‘ই’ ইউনিটে ৮০০ টাকার পরিবর্তে ৮২৫ টাকা, ‘এফ’ ইউনিটে ৫৫০ টাকার পরিবর্তে ৬০৫ টাকা এবং ‘এইচ’ ইউনিটে ৫০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা দিয়ে আবেদন করতে হবে। ‘এ’, ‘জি’ ও ‘আই’ ইউনিটে ফি অপরিবর্তিত রয়েছে।
আসলাম হোসেন জানান, ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ভর্তি-ইচ্ছুকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। মোট নয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় এবার শুধু ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, এর আগের বছর যে যোগ্যতা বাড়ানো হয়েছিল, সেটা কমানো হয়েছে। কারণ, এ বছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধির জন্য এটা করা হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বুধবার থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

স্নাতক ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর, আবেদন কাল থেকে...

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আগামীকাল বুধবার থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ৬ অক্টোবর পর্যন্ত অনলাইন ও মুঠোফোনের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, শুধু বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান এবং ২০১৫ ও ২০১৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা হিসেবে উভয় পরীক্ষা মি​লিয়ে ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ১ হাজার ২০০ আসন আছে। মোট আসনের বিপরীতে মেধার ভিত্তিতে প্রায় ১২ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ে মোট ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দিষ্ট কিছু মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ হচ্ছে কাল!




ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন করার শেষ দিন আগামীকাল বুধবার।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল রাত ১২টায় এই আবেদন প্রক্রিয়া শেষ হবে। তবে পরের দিন বৃহস্পতিবার ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। ব্যাংক ও অনলাইন সার্ভিস ফিসহ নির্ধারিত ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খ’ ও ‘চ’ ইউনিটের পরীক্ষার্থীরা ১১ সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত; ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষার্থীরা ১৫ সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে পরীক্ষার দিন সকাল নয়টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
২৩ সেপ্টেম্বর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২৪ সেপ্টেম্বর চারুকলা অনুষদের ‘চ’ ইউনিট, ৩০ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিট, ২১ অক্টোবর বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিট ও ২৮ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করারোপ অবৈধ!

দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যে কর আদায় করা হয়েছে তা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।


বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মোট ৪৬টি রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার (০৫ সেপ্টেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ২৫টি রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাখাওয়াত হোসেন, সঙ্গে ছিলেন শাহ মোহাম্মদ আশিকুল মুর্শেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।

পরে আইনজীবী সাখাওয়াত হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা আদালতকে বলেছি, সংবিধান অনুযায়ী শিক্ষা প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার। রাষ্ট্র সরকারি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে পড়াশুনার সুযোগ দিতে পারছে না। সেখানে নিজ উদ্যোগে কয়েকগুণ বেশি টিউশন ফি দিয়ে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্য প্রতিষ্ঠানে পড়াশুনা করছে। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর এই কর আরোপ করা হলে তার বোঝা শিক্ষার্থীদের ওপরই বর্তাবে।

তিনি বলেন, এ ধরনের কর আরোপ সংবিধানের ১৫, ১৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থি। তাছাড়া যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তা আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৪৪ ধারার পরিপন্থি। আদালত আমাদের ‍যুক্তির প্রেক্ষিতে এই কর আরোপ সংবিধান পরিপন্থি হিসেবে অবৈধ ঘোষণা করেছেন। তাছাড়া আদালত জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপ সংক্রান্ত প্রজ্ঞাপনটি অবৈধ ঘোষণা করেছেন। একইসঙ্গে এতোদিন যে টাকা তারা আয়কর দিয়েছেন তা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৭ সালে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অপরাপর বিশ্ববিদ্যালয় যারা পাবলিক নয়, তাদের উদ্ভুত আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর পুনঃনির্ধারণ করল।

পরে ২০১০ সালে পূর্বের প্রজ্ঞাপন রহিত করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ বা কেবল ‍তথ্য প্রযুক্তি বিষয়ে নিয়োজিত বেসরকারি কলেজ এর উদ্ভূত আয়ের ওপর প্রদেয় আয়কর হ্রাস করিয়া ১৫ শতাংশ করা হল।

সরকারের জারি করা ২০০৭ সালের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথমে হাইকোর্টে রিট আবেদন করে। সেই রিটের প্রেক্ষিতে আদালত একই বছর ২ ডিসেম্বর আদালত রুল জারি করা হয়। পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও মোট ৪৬টি রিট দায়ের করে। সবগুলো আবেদন একত্রে শুনানি শেষে সোমবার আদালত এই রায় দেন।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

অনলাইনে শিখে নিন সব কিছু! (Life Changing Post) অবশ্যই দেখে নিন...



Click Here
অনলাইনে আপনার যেকোন বিষয়ে শেখার আগ্রহ থাকতে পারে।
এই সাইট টি থেকে আপনি আপনার পছন্দমত কোর্স করতে পারবেন ফ্রীতে!!


৩০ সেপ্টেম্বর ৩৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা




৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুই ঘণ্টার এই পরীক্ষা নেয়া হবে।
 আজ মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে। প্রিলিমিনারির পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস পরে জানানো হবে।
 প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates