LATEST UPDATE
Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ নভেম্বর, ২০১৬

পুলিশকে আদবকেতা শেখাবে ‘পিঙ্ক’


অমিতাভ বচ্চন অভিনীত পিঙ্ক ছবিটি এরই মধ্যে দর্শক-সমালোচকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার এই ছবিটি দেখানো হবে পুলিশকে। শুধু নির্মল বিনোদনের জন্য নয়, রাজস্থানের প্রত্যেক পুলিশ সদস্যকে এই ছবি দেখানোর পেছনে উদ্দেশ্য, তাঁদের আদবকেতা শেখানো। নারীর প্রতি কীভাবে আরও সংবেদনশীল হতে হয়, সেটি তাঁরা যেন পিঙ্ক সিনেমাটি দেখলেই বুঝতে পারেন।
ভারত পুলিশের প্রধান কার্যালয় থেকে রাজস্থানের ৩৩টি বিভাগের পুলিশ সদস্যদের জন্য এই ছবির বিশেষ প্রদর্শনীর নির্দেশ দেওয়া হয়েছে।

সুজিত সরকার প্রযোজিত পিঙ্ক ছবিটি নারীর মর্যাদা ও নারীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার বার্তা দেয়। কোনো বিপদে পড়লে পুলিশের সহায়তা পেতে নারীদের যেন ঝক্কি পোহাতে না হয় এবং নারী নির্যাতন বা তাঁদের প্রতি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে পুলিশ যেন যথাযথ ব্যবস্থা নেয়, এ জন্যই কর্তৃপক্ষ পিঙ্ক ছবি প্রদর্শনের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই ছবিতে অমিতাভ ছাড়াও আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, কৃতী কুলহারি, আন্দ্রিয়া তারিয়াং, অঙ্গদ বেদিসহ অনেকে।

ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৬।


‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ আমাদের, আপনাদের, বাংলাদেশের ইভেন্ট। সহযোগিতা, সমর্থন এবং দিক নির্দেশনার মাধ্যমেই আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ধীরে ধীরে বিশ্বের দরবারে সুপরিচিত হয়ে উঠবে। তাই আসুন শেকড়ের টানে, সুরের টানে আবার সবাই এক হয়ে যাই।
দর্শকদের জন্য অনুষ্ঠানস্থলে প্রবেশের শর্তসমূহ:
* অনুষ্ঠানে প্রবেশের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নম্বর বা স্কুল/কলেজের আইডি কার্ড প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন সফল হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র প্রিন্ট বা সংগ্রহ করতে হবে। তিনদিন ব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন ভেন্যুতে প্রবেশের সময় ই-টিকেট দেখাতে হবে।
* কোন ধরনের ব্যাগ নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করা যাবেনা। শুধু মেয়েরা (৮''x৬'') মাপের ছোট পার্স ব্যবহারের জন্য রাখতে পারবেন। মাঠে ব্যাগ রাখার কোনো ব্যবস্থা থাকবে না।
* অনুষ্ঠানস্থল থেকে একবার বের হলে আর ভেতরে প্রবেশ করা যাবেনা।
* বাইরে থেকে আনা খাবার এবং পানীয় সম্পূর্ণ নিষিদ্ধ। খাবারের জন্য নির্দিষ্ট জায়গা থাকবে যেখানে অর্থ পরিশোধের মাধ্যমে দর্শকরা খাবার কিনতে পারবে। ভেন্যুতে বিনামূল্যে বিশুদ্ধ পানি পাওয়া যাবে।
* রাত ১০টার পর অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবেনা।
* অনুষ্ঠান স্থলে ক্যামেরা, চিত্রগ্রহণ এবং সাউন্ড রেকর্ডিং এর কোন উপকরণ এর ব্যবহার নিষেধ। দর্শকদের অসুবিধা হয় এবং মনযোগে ব্যাঘাত ঘটায় এমন কোন বস্তু পেলে আয়োজকরা তা বাজেয়াপ্ত করা এবং সরিয়ে নেবার অধিকার রাখে।
* যে কোন ধরনের তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ। অনুষ্ঠান স্থলে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
* পার্কিং এর কোন ব্যবস্থা থাকবে না।

একা আছি তো কী হয়েছে?


বলিউড পাড়ায় শোনা যাচ্ছে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন। সত্যিই শ্রদ্ধা প্রেমে বুঁদ হয়ে আছেন। তবে, পত্র-পত্রিকা যেই প্রেমের কথা প্রচার করছে এটি সেই প্রেম নয়। এই নায়িকা এখন প্রেম করছেন তাঁর কাজের সঙ্গে। আক্ষরিক অর্থেই, তিনি এখন প্রতিদিন সিনেমার শুটিংয়ে সময় দিচ্ছেন। তাই কোন রক্ত মাংসের মানুষের সঙ্গে প্রেম করার সময় আপাতত তাঁর হাতে নেই। শ্রদ্ধা জানিয়েছেন, একাই বেশ সুখে আছেন তিনি।

নভেম্বরের ১১ তারিখে মুক্তি পাবে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘রক অন ২’। এই ছবিতে তাঁর সহশিল্পী ফারহান আখতার। আর তাঁকে ঘিরেই শ্রদ্ধার সম্পর্কে ছড়ানো হচ্ছে নানা গুজব। এই ধরণের উড়ো খবরে ভীষণ বিরক্ত শ্রদ্ধা বলেন, ‘আমার খুব অবাক লাগে। মানুষ এসব খবর পায় কোত্থেকে? এটি খুবই দুঃখজনক, আর একেবারেই ঠিক কাজ নয়। যাঁকে জড়িয়ে এমন গুজব ছড়ানো হয় সেই শিল্পীর জন্য অপমানজনক।’

তিনি আরও বলেন, ‘এই ধরণের খবরে ক্ষতি যা হওয়ার আমারই হচ্ছে। এমন সময় আমার মা-বাবা আমাকে সান্ত্বনা দেন। তাঁরা আমাকে বোঝান যে, এসব জীবনেরই অংশ। আমি আসলে এখন আমার কাজের সঙ্গে প্রেম করছি। আর একাই ভালো আছি।’


হিন্দুস্তান টাইমস।

সালমানের নতুন ছবি "টিউব লাইট"

সম্প্রতি সালমান খানের নতুন ছবি `টিউব লাইট` এর শুটিং শুরু হয়েছে !
শাহ্রুখ কে ও দেখা যাবে এই ছিবিটি তে অতিথি হিসেবে।


`টিউব লাইট`এ সালমানের চীনা নায়িকা
শুটিং শুরু হয়েছে কিন্তু শুটিং শুরুর পরেও এই ছবির নায়িকা কে হচ্ছেন তা জানায় নি পরিচালক কবির খান। অবশেষে প্রকাশ্যে এলো তার নাম।

জানা গেছে, চীনা অভিনেত্রী ঝু ঝু ছবিটিতে প্রধান নায়িকা হিসেবে থাকছেন। গত ৩ আগস্ট মুম্বাইয়ে এসে হিন্দি ভাষা শেখার তালিম নিয়েছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। গত ৮ আগস্ট থেকে লাদাখে ‘টিউবলাইট’-এর কাজ শুরুও করেছেন তিনি।

সম্প্রতি সেখানে সালমানের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঝু ঝু। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাদাখে হিমালয়ের রাজ্যের প্রাণকেন্দ্র লেহ’র উঁচু স্থানে জনাব সালমান খানের সঙ্গে।


সূত্রঃ গো নিউজ

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

প্রেমে মজেছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন




গুঞ্জন উঠেছে অভিনেতা উপেন প্যাটেলের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি।

কয়েক মাস আগে কারিশমা তান্নার সঙ্গে ব্রেকআপ হয় উপেন প্যাটেলের। এখন তিনি অ্যামির সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে।

মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় নাকি একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন অ্যামি এবং উপেন। সম্প্রতি একটি রেস্তোরাঁয় ফটোসাংবাদিকের ক্যামেরায় বন্দি হন দুজন। পরবর্তীতে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় ছবিটি। এরপর থেকে এ জুটির প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়।

শংকর পরিচালিত আই সিনেমার সেটে অ্যামি এবং উপেনের বন্ধুত্ব হয়। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন উপেন। অন্যদিকে নায়িকা চরিত্রে ছিলেন অ্যামি জ্যাকসন। এখন তারা তাদের সম্পর্কটি পরবর্তী ধাপে নিয়ে যেতে চান।

তাদের সম্পর্কের ব্যপারে হ্যাঁ অথবা না কিছুই বলেননি এই কথিত প্রেমিক যুগল। বর্তমানে অ্যামি জ্যাকসন এন্থিরাম-টু বা ২.০ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সিনেমাটিতে আরো অভিনয় করছেন রজনীকান্ত এবং অক্ষয় কুমার।

বলিউডে পা রেখেই আলোচনার জন্ম দিয়েছেন কৃতি খরবন্দা।




পর্দায় সহশিল্পী ইমরান হাশমির সঙ্গে চুমুর দৃশ্য নিয়ে এ আলোচনা এখন তুঙ্গে।

দিল্লিতে জন্ম ও ব্যাঙ্গালুরুতে বড় হওয়া এ অভিনেত্রীর প্রথম সিনেমা ‘রাজরিবুট’ এ ইমরান হাশমির সঙ্গে রসায়নের বিষয় নিয়ে কথা বলেছেন আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে।

কৃতি বলেন, চুমু খাওয়াটা সাহস হিসেবে ধরা হলে, সেটা আমার আছে। তবে হ্যাঁ, যেহেতু কোনও দিন চুম্বন দৃশ্যে আগে অভিনয় করিনি, একটু ভয় তো ছিলই। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াতেই ইমরান এমনভাবে সহায়তা করলো যে...।

অভিজ্ঞতার কথা জানাতে এই অভিনেত্রী বলেন, আসলে আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু, শুট শুরু হওয়ার পরই ইমরান বলল, ‘‘সেকি, তুমি চুমু খেতে পার না? এ বাবা!’’ এবং বিশ্বাস করুন, ওই একটা কথায় কাজ হয়ে গেল। মনে হল, ঠিকই তো। এটা আর কি এমন কাজ? তারপর, প্রতিটা দৃশ্য এক টেকে ওকে হয়ে গেল। পরে ইমরান বলল, ও আসলে আমাকে প্রিপেয়ার করছিল।

কৃতি বলেন, এখন মনে হচ্ছে, এতদিন কেন যে এই সব দৃশ্য করিনি! আগে শুধু মনে হত, বাবা-মা কি ভাববে, কিন্তু এখন দেখলাম...।

সহশিল্পী ইমরান কী ভাবছেন- এমন প্রশ্নে বলিউডে নবাগত এই অভিনেত্রী বলেন, ইমরান তো বেশ খুশি। আসলে এই প্লেবয় ইমেজের বাইরের ইমরান মানুষটা খুব মজার, খুব অনেস্ট। শট সম্পূর্ণ হওয়ার পর, আমাকে কনগ্র্যাচুলেট করল। ওর এই বন্ধুত্বপূর্ণ মনোভাবের জন্যই আমার আড়ষ্টতা কেটে গেছে। এখন আমি আরও সাহসী অভিনয়ের জন্য প্রস্তুত।

বড় পর্দায় ডিপজলের মেয়ে ওলিজা



ঢালিউড ইন্ডাস্ট্রির শক্তিশালী খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ারের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। তবে নায়িকা হিসেবে নয়, বরং বাবার মতো তিনিও ছবি নির্মাণ করবেন।

ওলিজা লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইন


বিষয়ে পড়াশুনা করেছেন। অবশ্য বাবার রোমান্টিক বা অ্যাকশন ধারার সিনেমা দিয়ে তার সিনেমাযাত্রা শুরু হবে না। ওলিজার প্রথম ছবি হবে ভৌতিক ধাঁচের।

এরইমধ্যে ছবিটির গল্প লেখার কাজ শুরু হয়েছে। গল্প লিখছেন ছটকু আহমেদ। অল্প কিছুদিনের মধ্যেই ছবিটির ক্যামেরা চালু হওয়ার কথা রয়েছে।

আরেকটি খবর হলো ডিপজল আবারো চলচ্চিত্র প্রযোজনায় ফিরছেন। একই সঙ্গে কয়েকটি ছবির গল্প লেখার কাজও শুরু করেছেন। আগামী বছরই তার নতুন ছবির শুটিংয়ের কাজ শুরু করবেন।

সূত্র -চ্যানেল আই

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

সোনম জানান, বই ছাড়া জীবনের একটা দিনও কাটাতে পারবেন না তিনি



বলিউডের মতো গ্লামার জগতে বেশ কয়েক বছর কাটিয়েও কিভাবে বিতর্ক ও স্ক্যান্ডাল মুক্ত রয়েছেন তার গোপন রহস্য জানিয়েছেন সোনম কাপুর।

ফ্যাশনের জন্য বিখ্যাত এ অভিনেত্রী জানিয়েছেন তিন সূত্র মেনে চলে বিতর্ক এড়াতে পারছেন তিনি। তা হলো মদ্যপান না করা, পার্টিতে না যাওয়া এবং প্রেম না করা।

সম্প্রতি এক ওয়েবসাইটের সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, বেশ অনেক বছর গ্ল্যামার দুনিয়ায় কাটিয়ে ফেলার পরও কীভাবে এমন বিতর্কহীন জীবন কাটাতে পারলেন সোনম।

জবাবে সোনম বলেন, আমি আজ পর্যন্ত বলিউডের কারও সঙ্গে প্রেম করিনি। আমি পার্টিতেও যাই না, কারণ আমি মদ্যপান করি না।

সোনম জানান, পার্টির বদলে সোনাম প্রতি রাতে দশটা বেজে গেলেই গল্পের বই নিয়ে বিছানায় চলে যান । বই ছাড়া জীবনের একটা দিনও কাটাতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি রাম মাধবনীর ‘নীরজা’য় তার অভিনয় সবার প্রশংসা কুড়িয়েছে।এখন তিনি হোম প্রডাকশন ‘ভির দি ওয়েডিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে সোনাম ছাড়াও অভিনয় করছেন কারিনা কাপুর খান, সারা ভাস্কর।সোনম জানান,
 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates