LATEST UPDATE
Information লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Information লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ নভেম্বর, ২০১৬

ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৬।


‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ আমাদের, আপনাদের, বাংলাদেশের ইভেন্ট। সহযোগিতা, সমর্থন এবং দিক নির্দেশনার মাধ্যমেই আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ধীরে ধীরে বিশ্বের দরবারে সুপরিচিত হয়ে উঠবে। তাই আসুন শেকড়ের টানে, সুরের টানে আবার সবাই এক হয়ে যাই।
দর্শকদের জন্য অনুষ্ঠানস্থলে প্রবেশের শর্তসমূহ:
* অনুষ্ঠানে প্রবেশের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নম্বর বা স্কুল/কলেজের আইডি কার্ড প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন সফল হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র প্রিন্ট বা সংগ্রহ করতে হবে। তিনদিন ব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন ভেন্যুতে প্রবেশের সময় ই-টিকেট দেখাতে হবে।
* কোন ধরনের ব্যাগ নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করা যাবেনা। শুধু মেয়েরা (৮''x৬'') মাপের ছোট পার্স ব্যবহারের জন্য রাখতে পারবেন। মাঠে ব্যাগ রাখার কোনো ব্যবস্থা থাকবে না।
* অনুষ্ঠানস্থল থেকে একবার বের হলে আর ভেতরে প্রবেশ করা যাবেনা।
* বাইরে থেকে আনা খাবার এবং পানীয় সম্পূর্ণ নিষিদ্ধ। খাবারের জন্য নির্দিষ্ট জায়গা থাকবে যেখানে অর্থ পরিশোধের মাধ্যমে দর্শকরা খাবার কিনতে পারবে। ভেন্যুতে বিনামূল্যে বিশুদ্ধ পানি পাওয়া যাবে।
* রাত ১০টার পর অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবেনা।
* অনুষ্ঠান স্থলে ক্যামেরা, চিত্রগ্রহণ এবং সাউন্ড রেকর্ডিং এর কোন উপকরণ এর ব্যবহার নিষেধ। দর্শকদের অসুবিধা হয় এবং মনযোগে ব্যাঘাত ঘটায় এমন কোন বস্তু পেলে আয়োজকরা তা বাজেয়াপ্ত করা এবং সরিয়ে নেবার অধিকার রাখে।
* যে কোন ধরনের তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ। অনুষ্ঠান স্থলে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
* পার্কিং এর কোন ব্যবস্থা থাকবে না।

সিটিসেলের কার্যক্রম আবার শুরু হয়েছে!


আদালতের নির্দেশে আজ রোববার সন্ধ্যায় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম আবার শুরু হয়েছে। সিটিসেলের জন্য বরাদ্দ তরঙ্গ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করায় আবার কার্যক্রম চালানো শুরু করে প্রতিষ্ঠানটি। ১৭ দিন পর চালু হলো সিটিসেল।

বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক (এনফোর্সমেন্ট) ইয়াকুব আলী ভুইয়া প্রথম আলোকে বলেন, সিটিসেলের তরঙ্গ সন্ধ্যায় খুলে দেওয়া হয়েছে। আজ থেকে তারা কার্যক্রম চালাতে পারবে।

এর আগে গত বৃহস্পতিবার অপারেটরটির বন্ধ হওয়া তরঙ্গ অবিলম্বে পুনর্বহাল করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। সেই নির্দেশ অনুযায়ী বিটিআরসি এ ব্যবস্থা নিল।

আদালতের নির্দেশ অনুযায়ী তরঙ্গ ফেরত পেতে হলে ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে ১০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। এতে ব্যর্থ হলে তাদের তরঙ্গ আবার বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।

গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। বিটিআরসির ওই সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে সিটিসেল গত ২৪ অক্টোবর উচ্চ আদালতে আবেদন করে। সেদিন আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

৫০ মিনিট বিনামূল্যে কথা, ২ জিবি স্টোরেজের সুবিধা এয়ারটেলে




৫০ মিনিটের জন্য একেবারে বিনামূল্যে কথা বলা যাবে এয়ারটেলের নেটওয়ার্কের ফোনে৷ মাই এয়ারটেল অ্যাপ নামে নতুন অ্যাপটিতে ২ জিবি অনলাইন স্টোরেজের সুবিধাও মিলছে৷
‘এয়ারটেল ক্লাউড’ ও ‘এয়ারটেল ডায়ালার’ নামে দুটি নতুন অ্যাপ এসেছে৷ ক্লাউডের মাধ্যমে বিনামূল্যে ২ জিবি স্টোরেজের সুবিধা মিলবে৷ এয়ারটেল ডায়ালারস অ্যাপের মাধ্যমে এয়ারটেল নেটওয়ার্কের মধ্যে ৫০ মিনিট ধরে বিনামূল্যে কথা বলা যাবে৷

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

অনলাইনে পাসপোর্ট তৈরি করে নিন।। আর জেনে নিন ভিসা ছাড়া বিদেশ ভ্রমন তথ্যাদি ।।







  • ক) কিভাবে অনলাইনে পাসপোর্ট করা যায়,
  • খ) ভিসা ছাড়া বিদেশ ভ্রমন।

ক) অনলাইনে পাসপোর্টের ফর্ম পূরণ করে পাসপোর্ট অফিসে ফর্ম জমা দিয়ে ছবি তুলতে সময় লাগে মাত্র ৩০ মিনিট, তাও বিনা ঘুষে! জি , আমি সত্য কথা বলছি।

আসুন আমরা জেনে নেই কিভাবে অনলাইনে পাসপোর্ট করা যায়

 ১ম ধাপঃ

এই পেজ এ যান (Click Here for Link)

অনলাইনে ফর্মটি ফিলআপ করুন এবং প্রিন্টআউট নিন।

 ২য় ধাপঃ

পাসপোর্ট এর ফর্মটি, আপনার ন্যাশনাল আইডি এবং পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে) সত্যায়িত করে পাসপোর্ট অফিসে চলে যান।

 ৩য় ধাপঃ

পাসপোর্ট অফিসের পাশে সোনালী ব্যঙ্ক এ । জরুরী পাসপোর্ট করতে চাইলে ৬০০০ টাকা আর সাধারনভাবে করতে চাইলে ৩০০০ টাকা জমা দিন। রশিদটি আঠা দিয়ে ফর্মের উপর  সংযজন করুন।

 ৪র্থ ধাপঃ

এবার পাসপোর্ট অফিসে সরাসরি ফর্ম টি ভেরিফাই করিয়ে নিন। তারা আপনার ফর্ম এর উপর সই করে একটি সিরিয়াল নম্বর লিখে দিবে।

 ৫ম ধাপঃ

এবার সরাসরি চলে যান উপ কমিশনারের রুমে এবং তাকে দিয়ে ফর্ম টি ভেরিফাই করিয়ে নিন।এখানে থেকে ভেরিফিকেসন করার পর পাঠিয়ে দিবে পাশের কাউন্টারের রুমে ছবি তুলতে।

 ৬ষ্ঠ ধাপঃ

ছবি তুলতে সজা এই কাউন্টারে গিয়ে আপনার ফর্মটি জমা দিন। সেখানে অফিসার আপনার ছবি তুলবে, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর নিবে এবং তারপর আপনাকে রশিদ ধরিয়ে দিবে। সেটা ভালো মত চেক করে রুম থেকে বেরিয়ে আসুন।

ব্যাস… আপনার ফর্ম জমা দেয়া শেষ। যেদিন পাসপোর্ট দেয়ার ডেট, সেদিন পাসপোর্ট অফিসে গিয়ে রশিদ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন।

মনে রাখবেনঃ

  • অবশ্যই বাসা থেকে সত্যায়িত করে নিয়ে যাবেন।

  • NID এর সত্যায়িত ফটোকপি এবং পুরানো পাসপোর্টের (যদি থাকে) ফটোকপি নিয়ে যাবেন।

  • সাদা কাপড় পড়ে ছবি তোলা যাবে না।

অনলাইন পাসপোর্টের অফিসিয়াল নির্দেশনা ২০১৩


খ) ভিসা ছাড়া বিদেশ ভ্রমন:

এবার তাহলে দেখে নেয়া যাক বাংলাদেশী পাসপোর্ট নিয়ে কোন কোন দেশে বেড়াতে যাওয়া যাবে আগে থেকে ভিসা না নিয়ে। এর মাঝে বেশির ভাগ দেশে যেতে গেলে কেবল টিকেট করে চলে গেলেই হবে, পর্যটক ভিসা আপনাকে ওই দেশের এয়ারপোর্টে দেয়া হবে। আর কোনো কোনো দেশে তাও লাগে না, বাংলাদেশী পাসপোর্ট দেখিয়েই ওই দেশে ঢুকে যেতে পারবেন। দেশভেদে এই সব দেশে ৫ থেকে ১২০ দিন পর্যন্ত থাকতে পারবেন। অল্প কয়টি দেশ আছে যেখানে আপনার থাকার কোনো সীমা বেধে দেয়া নেই। প্রয়োজন হলে যাওয়ার আগে সংশ্লিস্ট দেশের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।

বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।

ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে

এশিয়া মাহাদেশের মধ্যে

  • ভুটান (যত দিন ইচ্ছা),

  • শ্রীলংকা (৩০ দিন),

আফ্রিকা মহাদেশের মধ্যে

  • কেনিয়া (৩ মাস),

  • মালাউই (৯০ দিন),

  • সেশেল (১ মাস),

আমেরিকা মাহাদেশের মধ্যে

  • ডোমিনিকা (২১ দিন),

  • হাইতি (৩ মাস),

  • গ্রানাডা (৩ মাস),

  • সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস),

  • সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস),

  • টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন),

  • মন্টসের্রাট (৩ মাস),

  • ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন),

  • ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস),

  • কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন),

  • নাউরু (৩০ দিন),

  • পালাউ (৩০ দিন),

  • সামোয়া (৬০ দিন),

  • টুভালু (১ মাস),

  • নুউ (৩০ দিন),

  • ভানুয়াটু (৩০ দিন) এবং

  • মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।

এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে

এশিয়ার মধ্যে

  • আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার),

  • জর্জিয়া (৩ মাস),

  • লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার),

  • মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন),

  • নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার),

  • সিরিয়া (১৫ দিন),

  • পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার),

  • আফ্রিকা মহাদেশের মধ্যে

  • বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক),

  • মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ),

  • মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার),

  • টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং

  • উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)

তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।

ডাটা এন্ট্রি দিয়ে শুরু করুন অনলাইনে আয় – (নতুনদের জন্য)


অনলাইনে আয় এখন সবার কাছেই অতি প্রত্যাশিত একটি ব্যাপার। যারা এখানে পুরাতন তারা নানান রকমের কাজ করে আয় করে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। আর যারা একেবারেই নতুন তাদেরকে কাজ পাওয়ার জন্য খেতে হয় অনেক হিমশিম। তার উপর যদি আপনার সেরকম কোন দক্ষতা না থাকে তাহলে তো অনলাইনে আয় করা আপনার পক্ষে অসম্ভব।
ভয় দেখানো বা ডিমোটিভেট করার জন্য বলিনি, বরং এটাই সত্য।
তবে আশার কথা হচ্ছে, এই অসম্ভবের মধ্যেও আপনি চাইলে আপনার ইন্টারনেটের বিল ও পকেট খরচের টাকা অনলাইনের মাধ্যমেই আয় করে নিতে পারেন, দিনে মাত্র ২-৩ ঘণ্টা সময় ব্যয় করে।
যতদিন না পর্যন্ত অন্য কোন ফিল্ডে দক্ষতা অর্জন করছেন ততদিন যদি নিজের পকেট খরচের টাকাটা এখান থেকে আসে তাহলে মন্দ কী??
অনলাইনে ডাটা এন্ট্রির কাজের সম্পর্কে আমরা সকলেই জানি। এই ডাটা এন্ট্রির কাজ আবার বিভিন্ন ধরণের হয়ে থাকে। যেমনঃ ফর্ম ফিলআপ, ইন্টারনেট রিসার্চ, ইমেইল প্রসেসিং, কপি-পেস্ট, ক্যাপচা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপিরাইটার ইত্যাদি।
বিভিন্ন মার্কেটপ্লেসে ডাটা এন্ট্রির এধরণের প্রচুর কাজ পাওয়া যায় তবে এখানে প্রতিযোগিতাও অনেক, পুরনো ফ্রিলান্সারদের টপকে কাজ পাওয়া নতুন ফ্রিলান্সারদের জন্য সোনার হরিণ হাতে পাওয়ার মতো। আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে চান তাহলে ক্যাপচা এন্ট্রি অন্যতম একটি প্লাটফর্ম। এখানে কাজের জন্য অন্যের সাথে প্রতিযোগিতায় নামতে হয় না। আপনি আপনার সময় সুযোগ মতো ফ্রি অ্যাকাউন্ট ওপেন করে স্বাধীনভাবে যখন খুশি তখন কাজ করে আয় করে নিতে পারেন। সবচেয়ে বড় কথা হলো এখানে কাজ করার জন্য আপনার অতিরিক্ত কোন দক্ষতার প্রয়োজন নেই। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে পারেন এবং ছবিতে দেখানো অনুযায়ী শব্দ/নাম্বার ঠিকমতো এন্ট্রি করতে পারেন তাহলেই আপনি এখান থেকে আয়ের জন্য যোগ্য।
ক্যাপচা এন্ট্রি কাজের জন্য বর্তমানে অনেকগুলো সাইট রয়েছে তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত কয়েকটি সাইটের সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেয়া হল।
মেগাটাইপার্স হলো ক্যাপচা এন্ট্রি কাজের জন্য সবচেয়ে ভালো ও বিশ্বস্ত একটি সাইট। এখানে প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য আপনাকে $০.৪৫ থেকে $১.৫ পর্যন্ত দেয়া হবে। এই সাইট থেকে অনেকেই মাসে $২৫০ পর্যন্ত আয় করে থাকে।
এটি পেপাল, পায়জা, বিটকয়েন, ওয়েবমানি, পারফেক্ট মানি এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পে করে থাকে। অ্যাকাউন্টে মিনিমাম $৩ জমা হলেই আপনি টাকা তুলতে পারবেন।
মেগাটাইপার্সে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার কাছে একটি ভ্যালিড ইনভাইটেশন কোড (Invitation Code) চাইবে। এর জন্য আপনি “APTE” অথবা “APTJ” যে কোন একটি কোড ব্যবহার করবেন।
মেগাটাইপার্সের মতো প্রোটাইপার্স ও একটি জনপ্রিয় ও বিশ্বস্ত সাইট। এর ইউজার ইন্টারফেসও হুবহু মেগাটাইপার্সের মতোই। এখানে প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য আপনাকে $০.৫০ থেকে $১ পর্যন্ত দেয়া হবে। এই সাইট থেকে অনেকেই মাসে $২০০ পর্যন্ত আয় করে থাকে।
এটি পেপাল, পায়জা, বিটকয়েন, ওয়েবমানি, পারফেক্ট মানি এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পে করে থাকে। অ্যাকাউন্টে মিনিমাম $৩ জমা হলেই আপনি টাকা তুলতে পারবেন।
টুক্যাপচা ক্যাপচা এন্ট্রি কাজের জন্য অন্যতম একটি সাইট। এখানে প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য আপনি পাবেন $১।
এটি পেপাল, পায়জা এবং ওয়েবমানির মাধ্যমে পে করে থাকে। অ্যাকাউন্টে মিনিমাম $১ জমা হলেই আপনি টাকা তুলতে পারবেন।
বিগত পাঁচ বৎসর যাবত কলতিবাবলো বিশ্বস্ততার সঙ্গে সকলকে পেমেন্ট করে আসছে। এটি বিশ্বের টপ ক্যাপচা এন্ট্রি সাইটগুলোর মধ্যে একট। প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য এখান থেকে আপনি পাবেন $০.৫০ থেকে $১ পর্যন্ত। এখান থেকে অনেকেই মাসে $১০০ থেকে $২০০ পর্যন্ত আয় করে থাকে।

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

Bangladesh Postal Post Zip Codes


Bagerhat

9300
Bandarban 4600
Barguna 8700
Barishal 8200
Bhola 8300
Bogra 5800
Bramhan Baria 3400
Chandpur 3600
Chapai Nawabgonj 6300
Chittagong GPO 4000
Chittagong Head Office 4100
Chuadanga 7200
Comilla 3500
Cox\’s Bazar 4700
Dhaka GPO 1000
Dhaka Head Office 1100
Dinajpur 5200
Faridpur 7800
Feni 3900
Gaibandha 5700
Gazipur (Joydevpur) 1700
Ghoramara 6100
Gopalgonj 8100
Hobigonj 3300
Jamalpur 2000
Jessore 7400
Jhalokathi 8400
Jhenaidah 7300
Joypurhat 5900
Khagrachhori 4400
Khulna GPO 9000
Khulna Head Office 9100
Kishoregonj 2300
Kurigram 5600
Kushtia7000
Lalmonirhat5500
Luxmipur3700
Madaripur7900
Magura7600
Manikgonj1800
Meherpur7100
Moulvibazar3200
Munshigonj1500
Mymensingh2200
Naogaon6500
Narail7500
Narashingdi1600
Narayangonj1400
Natore6400
Netrokona2400
Nilfamari5300
Noakhali3800
Pabna6600
Panchagar5000
Patuakhali8600
Pirozpur8500
Rajbari7700
Rajshahi City6200
Rajshahi GPO6000
Rangamati4500
Rangpur5400
Satkhira9400
Shariatpur8000
Sherpur2100
Sirajgonj6700
Sunamgonj3000
Tangail1900
Thakoregaon5100








































































Post Code of different areas of Dhaka city
Banani 1213
Banga Bhaban 1222
Bashabo 1214
Dhaka Cantonment 1206
Dhaka GPO 1000
Dhaka Head Office 1100
Dhaka Politechnic 1208
Dhonia 1236
Dilkusha 1223
Gandaria 1204
Gulshan 1212
Jhigatola 1209
Khilgaon 1219
Khilkhet 1229
Mirpur Bazar 1218
Mirpur Section-1 1216
Mirpur Section-2 1221
Mohammadpur 1207
New Market 1205
Posta 1211
Sangsad Bhaban 1225
Shantinagar 1217
Tejgaon 1215
Uttara 1230
Wari 1203

বাংলা টেক সাইট সমূহ ...

অনেকেই ইন্টারনেটে এ খুজতে খুজতে হয়রান হয়ে যান পছন্দের সাইট গুলো বা ইচ্ছার সাইট গুলো।
আমরা আপনাদের জন্য সেরা সাইট সমূহ একসাথে শেয়ার দিব একে একে...
আজকে দিলাম টেক সাইট সমূহ...



1.Techtunes  


2.Tunerpage


3.Techtweets

4.pchelplinebd  
 

5.Tech Priyo


6.RR Foundation
 
7.Biggan Projukti

8.Techspate

9.Moumachibd


10.Bdrong


11.Techmasterblog
 

12.Comilla-IT


13. BD-Bloggerz


14. Techgolpo 


15. Pchelpline24 

16.Ojana Info


17.Pchelpcenterbd 
 

18.Techprithibi.com

  
19. Sobkichu 


20.Geniusitzone



আরো অনেক কিছু পেতে সাথেই থাকুন...
 

মনের মত ইংরেজি শেখার জন্য "হ্যালো ইংলিশ” এন্ড্রয়েড এপ্লিকেশন





তথ্যপ্রযুক্তির এই আধুনিক যুগে ইংরেজির প্রয়োজনটা দিন দিন বেড়েই চলছে। আজকাল স্মার্টফোন আর ফেসবুক চালাতে গেলেও কিছুটা ইংরেজী জানার দরকার হয়। শিক্ষা জীবনে কিংবা ভাল চাকরীর জন্যতো এর কোন বিকল্প নেই। সেই নার্সারি, ক্লাসওয়ানে ইংরেজিতে A for Apple, B for Ball শেখা থেকে শুরু করে শিক্ষাজীবন শেষ পর্যন্ত দীর্ঘ ১৬, ১৭ বছর ইংরেজি শেখার পরও এর প্রতি দুর্বলতা থেকে যায় অধিকাংশের। বিদেশি ভাষা বলে স্বাভাবিকভাবেই ইংরেজির প্রতি কিছুটা ভয় কাজ করে। তার উপর আবার গদবাঁধা রসকষহীন শিক্ষা ব্যবস্থাও কিছু অংশে দায়ি।







 রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে অনেক কিছু। জীবন হয়েছে সহজ থেকে সহজতর। সবকিছু পাওয়া যাচ্ছে হাতের নাগালে। শিক্ষাটা এখন পাঠ্যবই আর শ্রেণীকক্ষের চারদেয়ালে আবদ্ধ নেই। শিক্ষা উপকরণগুলো পাওয়া যাচ্ছে ইন্টারনেটে। বিভিন্ন অনলাইন ক্লাস, টিউটোরিয়াল এবং কোর্সের মাধ্যমে শেখা যাচ্ছে ইংরেজি। তৈরী হয়েছে ইংরেজি শেখার হরেক রকম মোবাইল এপ্লিকেশন। ভোকাবুলারি এপ্স থেকে শুরু করে গ্রামার, রিডিং, স্পিকিং সব ঘরনার এপ্লিকেশনই আছে। তারপরও সব সেকশনের সমন্বয়ে ভালমানের এপ্লিকেশনের ঘাটতি ছিল বহুদিন।
সেই ঘাটতি পূরণ করেছে জনপ্রিয় এন্ড্রয়েড এপ্লিকেশন “Hello English”. ইংরেজি শেখার চারটা কোর পার্টের সুষ্ঠ সমন্বয় ডেভেলপ করা হয়েছে “হ্যালো ইংলিশ”। সমান গুরুত্ব দেয়া হয়েছে Knowing, Evaluating, listening and Presenting সেকশনে। “হ্যালো! হাউ আর ইউ?” দিয়ে শুরু করা হয়েছে প্রথম লেসন। এরপরে থাকছে গ্রামার ও এর সঠিক প্রয়োগ, রাইটিং এবং ইংলিশ স্পিকিং। সাথে থাকছে ১০ হাজার ভোকাবুলারি, ভিডিও লার্নিং, আর্টিকেল রিডিংসহ অনেক কিছু। আর পুরো এপ্সটাকে সাজানো হয়েছে ৮ টি খেলার মাধ্যমে। অর্থাৎ, শিখছেন খেলার মাধ্যমে।
এপ্লিকেশনটির ব্যবহার সম্পর্কে এবার জানা যাকঃ
প্রথমে এপ্সটি ইন্সটল করে আপনার নামে সাইন আপ করে নিন। Language সিলেক্ট করুন বাংলা। এবার ইংরেজিতে আপনার দক্ষতা যাচাইয়ের জন্য MCQ পদ্ধতির একটি টেস্ট নেয়া হবে। ঘাবড়ে যাবেন না। সঠিক উত্তরটি নির্বাচন করবেন শুধু। পরীক্ষার ফলাফল অনুযায়ী আপনাকে পরবর্তি স্তরের লেসন দেওয়া হবে।

প্রতিদিন আপনাকে একটি লেসন বাড়ির কাজ দেওয়া হবে। বাড়ির কাজ শেষে কিছু বোনাস লেসনও দেওয়া হবে। প্রতিটা লেসনের ৩ টা অংশ থাকে। প্রথম অংশে অধ্যয়ন, ২য় অংশে পঠিত বিষয়ের ওপর খেলা। ৩য় অংশে স্পেলিং গেম, লাইভ কথোপকথন অথবা অন্যকোন খেলা থাকে। প্রিতিটি অংশে আছে নির্ধারিত নাম্বার। যথার্থ উত্তর দিয়ে পাওয়া যাবে পুরো নাম্বার। অন্যদের তুলনায় নিজের র‍্যাংকিং এগিয়ে রাখতে নাম্বার গুরুত্বপুর্ণ।
ব্যবহারকারীকে ইংরেজিতে পুরোপুরি দক্ষ করে তোলার জন্য এপ্সটিতে ১৭ টি ধাপে মোট ৪২৫ টি লেসন আছে। প্রতিটি পাঠ সাজানো হয়েছে পর্যায়ক্রমিকভাবে। প্রারম্ভিক আলাপচারিতা, বেসিক গ্রামার, নিত্য প্রয়োজনীয় সংলাপ, ইন্টারভিউ, এডভান্সড গ্রামার, স্টান্ডার্ড রাইটিং এবং স্পিকিং দিয়ে। কিছুদিন পর পর তারা এপ্লিকেশন আপডেট করে। তখন যোগ হয় আরো কিছু নতুন অডিও কিংবা ভিডিও লেসন। “সমস্ত লেসন” অপশনের ১৭ টি ধাপের গুরুত্বপুর্ণ বিষয়গুলো হলো, Parts of speech, tense, দৈনন্দিন কথোপকথন, ইমেল লেখা, ইন্টারভিউ দেয়া, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা, রিপোর্ট লেখা, কমন এরর, কনফিউজিং বিষয়গুলো, voice, narration, connector সহ আরো অনেক। এপ্লিকেশনটি এমনভাবে সাজানো হয়েছে যে, একাধারে স্কুলছাত্র থেকে চাকরি প্রত্যাশীদের পর্যন্ত কাজে লাগবে।

প্র্যাকটিস অপশনে গিয়ে কনভারসেশন, আর্টিকেল রিডিং, অডিও লিসেনিং, ভিডিও দেখা এবং গেম প্র্যাকটিস করা যাবে। আর্টিকেল রিডিং আজানা শব্দের উপর ক্লিক করে অর্থ জানা যাবে। এখানে ৩০ নাম্বারের ৩ টি প্রশ্ন থাকে। ভিডিও লেসনও একই রকম।
গেম অপশনে পছন্দ অনুসারে খেলা যাবে, বানান, দ্রুত পঠন, সঠিক উত্তর নির্বাচন, শব্দ প্রতিস্থাপন, সমার্থক শব্দসহ ৭টি খেলা। আরো আছে বই পড়া, অডিও শোনা এবং অন্যের সাথে কথোপকথন।
এপ্সটিতে রয়েছে ১০ হাজার ভোকাবুলারির বিশাল শব্দ ভান্ডার। একে মোবাইলের ডেফল্ট ডিকশনারি হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
পৃথিবী জুড়ে এর ব্যবহারকারী ১ কোটি ৫০ লক্ষ। শুধু ঢাকা শহরেই ব্যবহারকারীর সংখ্যা ২ লাখের বেশী। প্রত্যেক ইউজারের প্রাপ্ত নাম্বার অনুসারে র‍্যাংকিং করা হয়। সিটি টপলিস্ট এবং গ্লোবাল টপলিস্টের ১০ জনের তালিকা দেয়া আছে। এপ্সটির মাধ্যমে হিন্দি, মালয়, আরবি, ইন্দোনেশিয়, মারাঠি, পাঞ্জাবি, তেলেগুসহ অনেকগুলো ভাষা শেখা হয়। অর্থাৎ, সবাই নিজ মাতৃভাষার থেকে ইংরেজি শেখে। তাই এপ্সটি ইন্সটলের পর ভাষা বাংলা সিলেক্ট করে নিন।

দুনিয়া ব্যাপী এপ্লিকেশনটির বিশাল জনপ্রিয়তার কারণ এর উঁচুমানের কন্টেন্ট, সহজ ও সুন্দর উপস্থাপন। শিক্ষণ পদ্ধতিতে সকল ইন্দ্রিয়ের সক্রিয় অংশগ্রহন। এখানে শুধু নিয়মই শেখানো হয় না, তার যথাযথ প্রয়োগ এবং ভুলগুলো শুধরিয়ে দেওয়া হয়। খেলাচ্ছলে শেখা এবং প্রত্যেক লেসনে নাম্বার থাকায় শেখার প্রতি বাড়তি আগ্রহ এবং প্রতিযোগী মনোভাব কাজ করে। তাহলে দেরি না করে শুরু করে দিন ইংরেজি শেখা।
সম্পুর্ণ ফ্রি এপ্লিকেশনটির ডাউনলোডের লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.CultureAlley.japanese.english&referrer=utm_campaign%3DApp+Referral%26utm_source%3DEmail%26utm_medium%3Dreferral%26utm_content%3DKAWS01HJ


 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates