LATEST UPDATE
Work লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Work লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

রেলওয়েতে ৮৫১ জন গেটকিপার নিয়োগ! প্রার্থীদের এসএসসি বা সমমান পাস হতে হবে

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

পুলিশ বাহিনীতে নেওয়া হচ্ছে দশ হাজার কনস্টেবল!

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হচ্ছে। এরমধ্যে পুরুষ সাড়ে ৮ হাজার এবং দেড় হাজার নারী সদস্য নিয়োগ দেওয়া হবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলার পুলিশ লাইনসে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মঙ্গলবার (৬ সেপ্টম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রার্থীদের সকাল ৯টায় নিজ নিজ জেলার পুলিশ লাইনসে শারীরিক মাপ পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের বিকাল ৩টায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একই দিন বিকাল ৫ টায় লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নিয়োগে অংশগ্রহণ প্রার্থীদের সর্বনিম্ন বযস হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ২০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর।প্রার্থীদের অবশ্যই এএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নূন্যম ২.৫ জিপিএ থাকতে হবে। প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

নিম্নে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যোগ্যতাসহ অন্যান্য বিষয়াদি তুলে ধরা হলো-


প্রার্থীর যোগ্যতা :

বয়স : সাধারণ/অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৩১/০৮/২০১৬ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর (০১/০৯/১৯৯৮ হতে ০১/০৯/১৯৯৬ এর মধ্যে জন্ম)।

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ৩১/০৮/২০১৬ তারিখে ৩২ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫, বাংলাদেশী নাগরিক হতে হবে ও অবিবাহিত হতে হবে।

শারীরিক মাপ : সাধারণ ও অন্যান্য কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, মুক্তিযোদ্ধা কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, উপ-জাতীয় কোটা পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।


নারী প্রার্থীদের সকল কোটা ৫ ফুট ২ ইঞ্চি।


শারীরিক মাপ ও পরীক্ষায় অংশগ্রহণকালে সঙ্গে যা যা আনতে হবে-

১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি।

২। ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান/সিটিকরপোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি।

৩। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি না থাকে মাতা/পিতার পরিচয়পত্রের মূল কপি)।

৪। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

৫। পরীক্ষার ফি ১০০/-(একশত) টাকা। ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের কপি আবেদনের সাথে যুক্ত করতে হবে।

৬। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে পিতা/মাতা/পিতামহ/ মাতামহের নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের মূল কপি যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত হতে হবে।

৭। পুলিশ পোষ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে পিতা/মাতার নাম, পদবী, বিপি নম্বরসহ কর্মরত ইউনিটের প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্রের মূল কপি।

৮। আনসার ও ভিডিপি কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৪২ দিন মেয়াদী প্রশিক্ষণের মূল সনদপত্র আনতে হবে।


পরীক্ষা পদ্ধতি :

নির্ধারিত তারিখ, সময় ও স্থানে দৌড়, রোপিং ও জাম্পিং ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ০১.৩০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে(নূন্যতম ৪৫% মার্ক প্রাপ্তদের উত্তীর্ণ বলে গণ্য করা হবে)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


নির্বাচন পদ্ধতি :

লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষায় বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে।


প্রশিক্ষণকালীন সুবিধা :

প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোষাক সামগ্রীসহ থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা দেয়া হবে এবং ৫০০/-টাকা হারে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে।


নিয়োগ ও চাকরীর সুবিধাদি :

১। প্রশিক্ষণ সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেড (৯০০০-২১৮০০/-) টাকা ও অন্যান্য বেতন-ভাতাদিসহ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ করা হবে।

২। বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা ভাতাসহ রেশন সামগ্রী স্বল্পমূল্যে প্রাপ্য হবে।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

ডাটা এন্ট্রি দিয়ে শুরু করুন অনলাইনে আয় – (নতুনদের জন্য)


অনলাইনে আয় এখন সবার কাছেই অতি প্রত্যাশিত একটি ব্যাপার। যারা এখানে পুরাতন তারা নানান রকমের কাজ করে আয় করে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। আর যারা একেবারেই নতুন তাদেরকে কাজ পাওয়ার জন্য খেতে হয় অনেক হিমশিম। তার উপর যদি আপনার সেরকম কোন দক্ষতা না থাকে তাহলে তো অনলাইনে আয় করা আপনার পক্ষে অসম্ভব।
ভয় দেখানো বা ডিমোটিভেট করার জন্য বলিনি, বরং এটাই সত্য।
তবে আশার কথা হচ্ছে, এই অসম্ভবের মধ্যেও আপনি চাইলে আপনার ইন্টারনেটের বিল ও পকেট খরচের টাকা অনলাইনের মাধ্যমেই আয় করে নিতে পারেন, দিনে মাত্র ২-৩ ঘণ্টা সময় ব্যয় করে।
যতদিন না পর্যন্ত অন্য কোন ফিল্ডে দক্ষতা অর্জন করছেন ততদিন যদি নিজের পকেট খরচের টাকাটা এখান থেকে আসে তাহলে মন্দ কী??
অনলাইনে ডাটা এন্ট্রির কাজের সম্পর্কে আমরা সকলেই জানি। এই ডাটা এন্ট্রির কাজ আবার বিভিন্ন ধরণের হয়ে থাকে। যেমনঃ ফর্ম ফিলআপ, ইন্টারনেট রিসার্চ, ইমেইল প্রসেসিং, কপি-পেস্ট, ক্যাপচা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপিরাইটার ইত্যাদি।
বিভিন্ন মার্কেটপ্লেসে ডাটা এন্ট্রির এধরণের প্রচুর কাজ পাওয়া যায় তবে এখানে প্রতিযোগিতাও অনেক, পুরনো ফ্রিলান্সারদের টপকে কাজ পাওয়া নতুন ফ্রিলান্সারদের জন্য সোনার হরিণ হাতে পাওয়ার মতো। আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে চান তাহলে ক্যাপচা এন্ট্রি অন্যতম একটি প্লাটফর্ম। এখানে কাজের জন্য অন্যের সাথে প্রতিযোগিতায় নামতে হয় না। আপনি আপনার সময় সুযোগ মতো ফ্রি অ্যাকাউন্ট ওপেন করে স্বাধীনভাবে যখন খুশি তখন কাজ করে আয় করে নিতে পারেন। সবচেয়ে বড় কথা হলো এখানে কাজ করার জন্য আপনার অতিরিক্ত কোন দক্ষতার প্রয়োজন নেই। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে পারেন এবং ছবিতে দেখানো অনুযায়ী শব্দ/নাম্বার ঠিকমতো এন্ট্রি করতে পারেন তাহলেই আপনি এখান থেকে আয়ের জন্য যোগ্য।
ক্যাপচা এন্ট্রি কাজের জন্য বর্তমানে অনেকগুলো সাইট রয়েছে তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত কয়েকটি সাইটের সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেয়া হল।
মেগাটাইপার্স হলো ক্যাপচা এন্ট্রি কাজের জন্য সবচেয়ে ভালো ও বিশ্বস্ত একটি সাইট। এখানে প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য আপনাকে $০.৪৫ থেকে $১.৫ পর্যন্ত দেয়া হবে। এই সাইট থেকে অনেকেই মাসে $২৫০ পর্যন্ত আয় করে থাকে।
এটি পেপাল, পায়জা, বিটকয়েন, ওয়েবমানি, পারফেক্ট মানি এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পে করে থাকে। অ্যাকাউন্টে মিনিমাম $৩ জমা হলেই আপনি টাকা তুলতে পারবেন।
মেগাটাইপার্সে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার কাছে একটি ভ্যালিড ইনভাইটেশন কোড (Invitation Code) চাইবে। এর জন্য আপনি “APTE” অথবা “APTJ” যে কোন একটি কোড ব্যবহার করবেন।
মেগাটাইপার্সের মতো প্রোটাইপার্স ও একটি জনপ্রিয় ও বিশ্বস্ত সাইট। এর ইউজার ইন্টারফেসও হুবহু মেগাটাইপার্সের মতোই। এখানে প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য আপনাকে $০.৫০ থেকে $১ পর্যন্ত দেয়া হবে। এই সাইট থেকে অনেকেই মাসে $২০০ পর্যন্ত আয় করে থাকে।
এটি পেপাল, পায়জা, বিটকয়েন, ওয়েবমানি, পারফেক্ট মানি এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পে করে থাকে। অ্যাকাউন্টে মিনিমাম $৩ জমা হলেই আপনি টাকা তুলতে পারবেন।
টুক্যাপচা ক্যাপচা এন্ট্রি কাজের জন্য অন্যতম একটি সাইট। এখানে প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য আপনি পাবেন $১।
এটি পেপাল, পায়জা এবং ওয়েবমানির মাধ্যমে পে করে থাকে। অ্যাকাউন্টে মিনিমাম $১ জমা হলেই আপনি টাকা তুলতে পারবেন।
বিগত পাঁচ বৎসর যাবত কলতিবাবলো বিশ্বস্ততার সঙ্গে সকলকে পেমেন্ট করে আসছে। এটি বিশ্বের টপ ক্যাপচা এন্ট্রি সাইটগুলোর মধ্যে একট। প্রতি ১০০০ শব্দ টাইপের জন্য এখান থেকে আপনি পাবেন $০.৫০ থেকে $১ পর্যন্ত। এখান থেকে অনেকেই মাসে $১০০ থেকে $২০০ পর্যন্ত আয় করে থাকে।
 
Copyright © 2014 VIGOROUS MEDIA. Designed by NaYeM | Distributed By Gooyaabi Templates